ঢাকা , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, চলবে ৭ নভেম্বর পর্যন্ত শিগগিরই নতুন পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষামন্ত্রী ৪১ কোটি টাকার সম্পত্তির মালিক সারা আলী খান, সিনেমাপ্রতি নেন ৩ কোটি! আশুলিয়ায় ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, আহত অর্ধশতাধিক সাভারে গোডাউনে চুরির ঘটনায় ডিবির অভিযানে গ্রেপ্তার ১ সাভার-আশুলিয়ায় ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার সন্তানধারণের ক্ষমতা কম, চিকিৎসকের কথায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী শ্বেতা ত্রিপাঠী সাভারে ডিবির পৃথক অভিযানে ইয়াবা-হেরোইনসহ ৮ জন গ্রেপ্তার অবশেষে প্রেমের সম্পর্ক স্বীকার জাহ্নবীর, কবে বিয়ে করবেন?

‘মুরগির মতো প্রাণ বাঁচিয়ে বিড়ালের মতো বেঁচে থাকুন’, কাকে বললেন চমক

জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। আওয়ামী লীগ সরকারের পতনের আগে থেকেই তিনি রাজপথে ছাত্রদের সঙ্গে একযোগে ছিলেন।

এ কারণে অভিনেত্রী মনে করেন, যদি ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন না ঘটতো, তাহলে আন্দোলনকারীদের অনেক আগেই দেশদ্রোহিতার অভিযোগে নিশ্চিহ্ন করা হতো। শুক্রবার এক ফেসবুক পোস্টে তিনি এমন মন্তব্য করেন এবং আওয়ামী সমর্থকদের সরাসরি সতর্ক করে দেন। চমক লিখেছেন, কোনো একটি রাজনৈতিক দলের প্রতি ভালোবাসা এবং দেশের প্রতি ভালোবাসা এক নয়। দুটিকে একাকার করে ফেলবেন না।

জীবন নিয়ে অভিনেত্রী আর ভয় করেন না জানিয়ে বলেন, স্বৈরাচার সরকার ৫ অগাস্ট পতন না হলে, আমরা যারা আন্দোলনে নেমেছিলাম তাদের দেশদ্রোহীতার অপরাধে এতদিনে নিশ্চিহ্ন করে ফেলতেন। সেই ভয় জেনেও আমরা নেমেছিলাম রাস্তায়। তাই জীবনের ভয় আমরা করি না।

চমক আরও লেখেন, মৃত্যু নিশ্চিত সামনে আসলেও যেটা ন্যায় সেটাকে ন্যায়ই বলব, যেটা অন্যায় সেটাকে অন্যায়। তাই যারা এখনো ভয় দেখানোর চেষ্টা করছেন, তারা দুইটা ঘুমের ওষুধ খেয়ে ঘুম দেন। নিজেরা মুরগির মতো প্রাণ বাঁচিয়ে আজীবন বিড়ালের মতো বেঁচে থাকুন। আমরা বাঘের মতো একদিন বেঁচে থাকতে পারলেও গর্বিত, ধন্যবাদ। সূত্র : যুগান্তর

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

‘মুরগির মতো প্রাণ বাঁচিয়ে বিড়ালের মতো বেঁচে থাকুন’, কাকে বললেন চমক

আপডেট সময়: ০৯:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫

জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। আওয়ামী লীগ সরকারের পতনের আগে থেকেই তিনি রাজপথে ছাত্রদের সঙ্গে একযোগে ছিলেন।

এ কারণে অভিনেত্রী মনে করেন, যদি ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন না ঘটতো, তাহলে আন্দোলনকারীদের অনেক আগেই দেশদ্রোহিতার অভিযোগে নিশ্চিহ্ন করা হতো। শুক্রবার এক ফেসবুক পোস্টে তিনি এমন মন্তব্য করেন এবং আওয়ামী সমর্থকদের সরাসরি সতর্ক করে দেন। চমক লিখেছেন, কোনো একটি রাজনৈতিক দলের প্রতি ভালোবাসা এবং দেশের প্রতি ভালোবাসা এক নয়। দুটিকে একাকার করে ফেলবেন না।

জীবন নিয়ে অভিনেত্রী আর ভয় করেন না জানিয়ে বলেন, স্বৈরাচার সরকার ৫ অগাস্ট পতন না হলে, আমরা যারা আন্দোলনে নেমেছিলাম তাদের দেশদ্রোহীতার অপরাধে এতদিনে নিশ্চিহ্ন করে ফেলতেন। সেই ভয় জেনেও আমরা নেমেছিলাম রাস্তায়। তাই জীবনের ভয় আমরা করি না।

চমক আরও লেখেন, মৃত্যু নিশ্চিত সামনে আসলেও যেটা ন্যায় সেটাকে ন্যায়ই বলব, যেটা অন্যায় সেটাকে অন্যায়। তাই যারা এখনো ভয় দেখানোর চেষ্টা করছেন, তারা দুইটা ঘুমের ওষুধ খেয়ে ঘুম দেন। নিজেরা মুরগির মতো প্রাণ বাঁচিয়ে আজীবন বিড়ালের মতো বেঁচে থাকুন। আমরা বাঘের মতো একদিন বেঁচে থাকতে পারলেও গর্বিত, ধন্যবাদ। সূত্র : যুগান্তর

✒️ আরও পড়ুন 📖  কান্না, প্রার্থনা আর লড়াইয়ের বছর: ২০২৫-এর স্মৃতিচারণে আবেগপ্রবণ কারিনা কাপুর