ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
সাইফ আলি খানের ওপর হামলার ঘটনায় ভেঙে পড়েছিল পতৌদি পরিবার; তবু সাহস ও ভালোবাসা নিয়ে নতুন বছরে পা রাখার বার্তা অভিনেত্রীর

কান্না, প্রার্থনা আর লড়াইয়ের বছর: ২০২৫-এর স্মৃতিচারণে আবেগপ্রবণ কারিনা কাপুর

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময়: ০৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • 208

অভিনেত্রী কারিনা কাপুর খান। ছবি: সংগৃহীত

বছরের শুরুটা কেটেছে কান্নাকাটি আর প্রার্থনার মধ্য দিয়ে—এমনই অভিজ্ঞতার কথা জানিয়েছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। বছরের শেষ প্রান্তে এসে ২০২৫ সালের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি।

২০২৫ সালের শুরুতেই পতৌদি পরিবারের নবাব ও অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার ঘটনায় নড়েচড়ে বসেছিল মুম্বাই। ওই ঘটনায় স্তম্ভিত হয়ে পড়ে পুরো পরিবার। একই সঙ্গে শহরের নিরাপত্তা নিয়েও নানা প্রশ্ন ওঠে। এমন এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়েই বছরের শুরুতে লড়াই শুরু হয় কারিনা কাপুরের।

সাইফ আলি খানের সঙ্গে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে কারিনা লেখেন,
“বছরের শেষ দিনে (৩১ ডিসেম্বর) আমরা এখানে এসে পৌঁছেছি। ২০২৫ সালটা আমাদের জন্য খুব কঠিন ছিল।” তিনি আরও বলেন, “আমাদের সন্তান ও পুরো পরিবারের জন্যই এ বছরটা সহজ ছিল না। কিন্তু আমরা মাথা উঁচু করে, হাসিমুখে বছরটা পার করেছি।”

আবেগঘন বার্তায় কারিনা কাপুর জানান, “আমরা অনেক কেঁদেছি। অনেক প্রার্থনা করেছি। আর আজ আমরা এখানে। ২০২৫ আমাদের শিখিয়েছে—মানুষ সত্যিই নির্ভীক। এ বছর বুঝেছি, ভালোবাসা সব জয় করতে পারে। আর আমাদের সন্তানরা আমরা যতটা ভাবি, তার চেয়েও অনেক বেশি সাহসী।”

সাইফ আলি খানের ওপর হামলার ঘটনায় উদ্বিগ্ন ছিলেন তার ভক্ত-অনুরাগীরাও। সে কথা স্মরণ করে কারিনা লেখেন, “অনুরাগী ও বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। কঠিন সময়ে তারা আমাদের পাশে ছিলেন।

আর সবার ওপরে ঈশ্বরকে অগণিত ধন্যবাদ।” নতুন বছরের বার্তায় তিনি জানান, “২০২৬ সালে আমরা নতুন উদ্যম, বিশ্বাস, কৃতজ্ঞতা ও ইতিবাচকতা নিয়ে প্রবেশ করছি।” একই সঙ্গে অনুরাগীদের নতুন বছরের শুভেচ্ছাও জানান ‘বেবো’।

এর আগে সাইফের ওপর হামলার প্রসঙ্গে কন্যা সারা আলি খান বলেছিলেন, “পুরো পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত। তবে শেষ পর্যন্ত সব ঠিক আছে—এর জন্য আমি কৃতজ্ঞ। এই ঘটনা আমাদের মনে করিয়ে দিয়েছে, জীবন কতটা মূল্যবান।”

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

সাইফ আলি খানের ওপর হামলার ঘটনায় ভেঙে পড়েছিল পতৌদি পরিবার; তবু সাহস ও ভালোবাসা নিয়ে নতুন বছরে পা রাখার বার্তা অভিনেত্রীর

কান্না, প্রার্থনা আর লড়াইয়ের বছর: ২০২৫-এর স্মৃতিচারণে আবেগপ্রবণ কারিনা কাপুর

আপডেট সময়: ০৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬