ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, চলবে ৭ নভেম্বর পর্যন্ত শিগগিরই নতুন পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষামন্ত্রী ৪১ কোটি টাকার সম্পত্তির মালিক সারা আলী খান, সিনেমাপ্রতি নেন ৩ কোটি! আশুলিয়ায় ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, আহত অর্ধশতাধিক সাভারে গোডাউনে চুরির ঘটনায় ডিবির অভিযানে গ্রেপ্তার ১ সাভার-আশুলিয়ায় ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার সন্তানধারণের ক্ষমতা কম, চিকিৎসকের কথায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী শ্বেতা ত্রিপাঠী সাভারে ডিবির পৃথক অভিযানে ইয়াবা-হেরোইনসহ ৮ জন গ্রেপ্তার অবশেষে প্রেমের সম্পর্ক স্বীকার জাহ্নবীর, কবে বিয়ে করবেন?
অন্তর্বর্তী সরকার ব্যবসাবান্ধব পরিবেশ গড়তে নানামুখী পদক্ষেপ নিয়েছে — কুয়ালালামপুরে ব্যবসায়িক ফোরামে প্রধান উপদেষ্টা

মালয়েশিয়ার বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “অতীতে বাংলাদেশে ব্যবসা প্রত্যাশা অনুযায়ী এগোয়নি। তবে নতুন বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগের অসীম সম্ভাবনা তৈরি হয়েছে।”

মঙ্গলবার (১২ আগস্ট) কুয়ালালামপুরে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সুযোগ নিয়ে আয়োজিত এক ব্যবসায়িক ফোরামে তিনি এ আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা জানান, বাংলাদেশ সম্ভাব্য সব উপায়ে ব্যবসাবান্ধব হতে চেষ্টা করছে। তরুণ ও সৃষ্টিশীল জনগোষ্ঠী, এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রবাসী তরুণদের দক্ষতা ও উদ্ভাবনী ক্ষমতা বিনিয়োগকারীদের জন্য বড় সম্ভাবনা তৈরি করেছে।

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশের প্রতিযোগিতামূলক সুবিধা ও শুল্ক-অশুল্ক বাধা অপসারণে সরকারের উদ্যোগ তুলে ধরেন।

এতে অংশ নেন আজিয়াটা গ্রুপের সিইও ও এমডি বিবেক সুদ, পেট্রোনাসের গ্রুপ সিইও তেংকু মুহাম্মদ তৌফিক, খাজানাহ ন্যাশনালের এমডি আমিরুল ফেইসাল ওয়ান জাহির, সাইম ডার্বি প্লান্টেশনস, কেএলকে, আইওআই করপোরেশন, এফজেভি, প্রোটন হোল্ডিংস এবং টপ গ্লাভ করপোরেশনের শীর্ষ কর্মকর্তারা।

ব্যবসায়িক সমাবেশের আগে পুত্রজায়ায় মালয়েশিয়ার ন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মধ্যে সমঝোতা স্মারক সই হয়।

উল্লেখ্য, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস সোমবার থেকে তিন দিনের সফরে দেশটিতে অবস্থান করছেন। মঙ্গলবার সকালে দুই দেশের সরকার প্রধানের মধ্যে একান্ত বৈঠক হয়।

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

অন্তর্বর্তী সরকার ব্যবসাবান্ধব পরিবেশ গড়তে নানামুখী পদক্ষেপ নিয়েছে — কুয়ালালামপুরে ব্যবসায়িক ফোরামে প্রধান উপদেষ্টা

মালয়েশিয়ার বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের

আপডেট সময়: ০৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “অতীতে বাংলাদেশে ব্যবসা প্রত্যাশা অনুযায়ী এগোয়নি। তবে নতুন বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগের অসীম সম্ভাবনা তৈরি হয়েছে।”

মঙ্গলবার (১২ আগস্ট) কুয়ালালামপুরে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সুযোগ নিয়ে আয়োজিত এক ব্যবসায়িক ফোরামে তিনি এ আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা জানান, বাংলাদেশ সম্ভাব্য সব উপায়ে ব্যবসাবান্ধব হতে চেষ্টা করছে। তরুণ ও সৃষ্টিশীল জনগোষ্ঠী, এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রবাসী তরুণদের দক্ষতা ও উদ্ভাবনী ক্ষমতা বিনিয়োগকারীদের জন্য বড় সম্ভাবনা তৈরি করেছে।

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশের প্রতিযোগিতামূলক সুবিধা ও শুল্ক-অশুল্ক বাধা অপসারণে সরকারের উদ্যোগ তুলে ধরেন।

এতে অংশ নেন আজিয়াটা গ্রুপের সিইও ও এমডি বিবেক সুদ, পেট্রোনাসের গ্রুপ সিইও তেংকু মুহাম্মদ তৌফিক, খাজানাহ ন্যাশনালের এমডি আমিরুল ফেইসাল ওয়ান জাহির, সাইম ডার্বি প্লান্টেশনস, কেএলকে, আইওআই করপোরেশন, এফজেভি, প্রোটন হোল্ডিংস এবং টপ গ্লাভ করপোরেশনের শীর্ষ কর্মকর্তারা।

ব্যবসায়িক সমাবেশের আগে পুত্রজায়ায় মালয়েশিয়ার ন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মধ্যে সমঝোতা স্মারক সই হয়।

উল্লেখ্য, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস সোমবার থেকে তিন দিনের সফরে দেশটিতে অবস্থান করছেন। মঙ্গলবার সকালে দুই দেশের সরকার প্রধানের মধ্যে একান্ত বৈঠক হয়।

✒️ আরও পড়ুন 📖  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে নারীদের কোটা বাতিল, নতুন ৭ শতাংশ কোটা