ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
বিজ্ঞপ্তি অমান্য করলে এমপিও বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে মাদরাসা শিক্ষা অধিদপ্তর

মাদ্রাসা: জরুরি নির্দেশনা না মানলে এমপিও বাতিল

মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ, যোগদান ও এমপিওভুক্তকরণ প্রক্রিয়ায় সার্বিক সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে। এ সংক্রান্ত চিঠি এমপিওভুক্ত মাদরাসার সভাপতি, অধ্যক্ষ, সুপার, ইবতেদায়ি প্রধান ও ভারপ্রাপ্ত প্রতিষ্ঠানপ্রধানদের কাছে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) অধিদপ্তরের পরিচালক মুহাম্মদ মাহবুবুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, নির্দেশনা অমান্য করলে এমপিও বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানসমূহে প্রতিষ্ঠানপ্রধান বা নিয়মিত কমিটি না থাকায় এনটিআরসিএ সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ, যোগদান ও এমপিওভুক্তকরণ প্রক্রিয়ায় জটিলতা সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে।

যেসব প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানপ্রধান বা নিয়মিত কমিটি নেই, সেখানে ভারপ্রাপ্ত প্রতিষ্ঠানপ্রধান বা এডহক কমিটির মাধ্যমে প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এডহক কমিটি না থাকলে উপজেলা নির্বাহী অফিসার বা অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা প্রশাসকের মাধ্যমে নিয়োগ-যোগদান ও এমপিওভুক্তকরণ কার্যক্রম শেষ করতে হবে।

এ বিষয়ে বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে উক্ত প্রতিষ্ঠানের এমপিও বন্ধসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া নির্দেশনা প্রতিপালন না করলে ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত/সর্বশেষ পরিমার্জিত)’ এর ১৮.১ (খ) এবং (গ) অনুচ্ছেদ অনুসারে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের নির্দেশনা মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

বিজ্ঞপ্তি অমান্য করলে এমপিও বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে মাদরাসা শিক্ষা অধিদপ্তর

মাদ্রাসা: জরুরি নির্দেশনা না মানলে এমপিও বাতিল

আপডেট সময়: ০৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫

মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ, যোগদান ও এমপিওভুক্তকরণ প্রক্রিয়ায় সার্বিক সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে। এ সংক্রান্ত চিঠি এমপিওভুক্ত মাদরাসার সভাপতি, অধ্যক্ষ, সুপার, ইবতেদায়ি প্রধান ও ভারপ্রাপ্ত প্রতিষ্ঠানপ্রধানদের কাছে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) অধিদপ্তরের পরিচালক মুহাম্মদ মাহবুবুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, নির্দেশনা অমান্য করলে এমপিও বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানসমূহে প্রতিষ্ঠানপ্রধান বা নিয়মিত কমিটি না থাকায় এনটিআরসিএ সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ, যোগদান ও এমপিওভুক্তকরণ প্রক্রিয়ায় জটিলতা সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে।

যেসব প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানপ্রধান বা নিয়মিত কমিটি নেই, সেখানে ভারপ্রাপ্ত প্রতিষ্ঠানপ্রধান বা এডহক কমিটির মাধ্যমে প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এডহক কমিটি না থাকলে উপজেলা নির্বাহী অফিসার বা অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা প্রশাসকের মাধ্যমে নিয়োগ-যোগদান ও এমপিওভুক্তকরণ কার্যক্রম শেষ করতে হবে।

এ বিষয়ে বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে উক্ত প্রতিষ্ঠানের এমপিও বন্ধসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া নির্দেশনা প্রতিপালন না করলে ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত/সর্বশেষ পরিমার্জিত)’ এর ১৮.১ (খ) এবং (গ) অনুচ্ছেদ অনুসারে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের নির্দেশনা মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

✒️ আরও পড়ুন 📖  সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির নতুন নীতিমালা প্রকাশ, লটারি পদ্ধতি বহাল