ঢাকা , রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
কুমিল্লায় কিশোরী জান্নাতুল তাজমীন হত্যা: আইফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার অটোরিকশাচালক প্রথম রানেই ব্যাট তুলে উদযাপন, চার শূন্যের চাপ কাটিয়ে লিটনের ঘুরে দাঁড়ানোর গল্প প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, অবিস্ফোরিত ককটেল উদ্ধার বিতর্ক পেছনে ফেলে আল নাসরের জার্সিতে ফিরেই গোল, রোনালদোর ক্যারিয়ারে ৯৮০তম মাইলফলক মুকেশ আম্বানিকে ‘ভারতের প্রধানমন্ত্রী’ বলে কটাক্ষ ইলন মাস্কের, স্টারলিংক নিয়ে নতুন বিতর্ক সাভারে ডিবি পুলিশের অভিযান: ১৩০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার জুমার দিন দুই খুতবার মাঝে যেসব দোয়া পড়বেন কক্সবাজারে হোটেলকক্ষে কুলসুমা হত্যা: সাত দিন পর রোহিঙ্গা ক্যাম্প থেকে অভিযুক্ত ইরফান গ্রেফতার রোগ প্রতিরোধে সহায়ক ১০ ধরনের খাবার, সুস্থ থাকতে রাখুন প্রতিদিনের খাদ্যতালিকায় উৎসবের আগে ত্বক উজ্জ্বল ও সতেজ রাখতে খাদ্যতালিকায় রাখুন যেসব খাবার
সাভারের ভাঙ্গা ব্রিজ এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন কাজ পরিদর্শন; চলতি বছর স্থানীয় সরকার বিভাগের পাঁচটি নির্বাচন আয়োজনের পরিকল্পনার কথা জানালেন প্রতিমন্ত্রী

ভঙ্গুর অর্থনীতির সময়ে সরকার দায়িত্ব নিয়েছে, উন্নয়ন অব্যাহত: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

দেশের অর্থনীতি যখন ভঙ্গুর অবস্থায় ছিল, তখন বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, গত ২০ বছরে দেশে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।

বুধবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ভাঙ্গা ব্রিজ এলাকায় মহাসড়কের সৌন্দর্যবর্ধন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, দেশের বর্তমান সরকার উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি স্তরে উন্নয়নের সম্ভাবনা খুঁজে দেখছেন। এমনকি ঘাস থেকেও কীভাবে উন্নয়ন করা যায়, সে বিষয়েও প্রধানমন্ত্রী চিন্তা করছেন বলে মন্তব্য করেন তিনি।

মীর শাহে আলম বলেন, চলতি বছর স্থানীয় সরকার বিভাগের অধীনে পাঁচটি নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব নির্বাচন আয়োজনের জন্য প্রায় ৬ হাজার কোটি টাকা বাজেট ধরা হয়েছে। স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর ও শক্তিশালী করার লক্ষ্যে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে বলেও জানান তিনি।

এ সময় তিনি সাভারের আমিনবাজার ও আশুলিয়াকে পৌরসভা হিসেবে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান। স্থানীয় পর্যায়ে নাগরিক সেবা আরও সহজ ও কার্যকর করতে এসব উদ্যোগ নেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

ঢাকা-আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন প্রসঙ্গে তিনি বলেন, মহাসড়কের ভাঙ্গা ব্রিজ এলাকার দুই পাশে দীর্ঘদিনের ময়লা-আবর্জনা অপসারণ করে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করা হয়েছে। এরপর প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মহাসড়কের দুই পাশে বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়েছে।

তিনি বলেন, মহাসড়কের সৌন্দর্য বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সড়ক ব্যবহারকারীদের জন্য একটি সুন্দর পরিবেশ তৈরি করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কের সৌন্দর্যবর্ধনের কাজও করা হবে বলে জানান তিনি।

পরিদর্শনকালে ঢাকা জেলা প্রশাসক মিজ ফরিদা খানম, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কুমিল্লায় কিশোরী জান্নাতুল তাজমীন হত্যা: আইফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার অটোরিকশাচালক

সাভারের ভাঙ্গা ব্রিজ এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন কাজ পরিদর্শন; চলতি বছর স্থানীয় সরকার বিভাগের পাঁচটি নির্বাচন আয়োজনের পরিকল্পনার কথা জানালেন প্রতিমন্ত্রী

ভঙ্গুর অর্থনীতির সময়ে সরকার দায়িত্ব নিয়েছে, উন্নয়ন অব্যাহত: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আপডেট সময়: ১১:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

দেশের অর্থনীতি যখন ভঙ্গুর অবস্থায় ছিল, তখন বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, গত ২০ বছরে দেশে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।

বুধবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ভাঙ্গা ব্রিজ এলাকায় মহাসড়কের সৌন্দর্যবর্ধন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, দেশের বর্তমান সরকার উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি স্তরে উন্নয়নের সম্ভাবনা খুঁজে দেখছেন। এমনকি ঘাস থেকেও কীভাবে উন্নয়ন করা যায়, সে বিষয়েও প্রধানমন্ত্রী চিন্তা করছেন বলে মন্তব্য করেন তিনি।

মীর শাহে আলম বলেন, চলতি বছর স্থানীয় সরকার বিভাগের অধীনে পাঁচটি নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব নির্বাচন আয়োজনের জন্য প্রায় ৬ হাজার কোটি টাকা বাজেট ধরা হয়েছে। স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর ও শক্তিশালী করার লক্ষ্যে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে বলেও জানান তিনি।

এ সময় তিনি সাভারের আমিনবাজার ও আশুলিয়াকে পৌরসভা হিসেবে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান। স্থানীয় পর্যায়ে নাগরিক সেবা আরও সহজ ও কার্যকর করতে এসব উদ্যোগ নেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

ঢাকা-আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন প্রসঙ্গে তিনি বলেন, মহাসড়কের ভাঙ্গা ব্রিজ এলাকার দুই পাশে দীর্ঘদিনের ময়লা-আবর্জনা অপসারণ করে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করা হয়েছে। এরপর প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মহাসড়কের দুই পাশে বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়েছে।

তিনি বলেন, মহাসড়কের সৌন্দর্য বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সড়ক ব্যবহারকারীদের জন্য একটি সুন্দর পরিবেশ তৈরি করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কের সৌন্দর্যবর্ধনের কাজও করা হবে বলে জানান তিনি।

পরিদর্শনকালে ঢাকা জেলা প্রশাসক মিজ ফরিদা খানম, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

✒️ আরও পড়ুন 📖  সাভার-আশুলিয়ায় ইয়াবাসহ তিনজন আটক