ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে সার্বক্ষণিক পর্যবেক্ষণে বিএনপি চেয়ারপারসন। পরিবার ও দলের পক্ষ থেকে হাসপাতালে ভিড় না করার অনুরোধ।

বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে; অবস্থা পর্যবেক্ষণে মেডিকেল বোর্ড

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার শারীরিক অবস্থা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) মধ্যরাতে বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার হালনাগাদ জানানো হয়। এতে বলা হয়, চেয়ারপারসনের স্বাস্থ্যবিষয়ক যেকোনো তথ্য যাচাই-বাছাই ছাড়া প্রচার না করতে সকলকে অনুরোধ করেছে দলটি। পাশাপাশি দেশনেত্রীর সুস্থতা কামনায় দেশবাসীর প্রতি দোয়া ও প্রার্থনা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়েছে।

মেডিকেল বোর্ডের পর্যালোচনা
মধ্যরাতে হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান জানান, “আজ মেডিকেল বোর্ড বসেছিল। তারা খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা পর্যালোচনা করেছে এবং প্রয়োজনীয় সব ব্যবস্থা নিচ্ছে।”

মির্জা আব্বাসের মন্তব্য
এদিকে খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি জানান, “বেগম খালেদা জিয়ার জ্ঞান রয়েছে, কিন্তু শারীরিক অবস্থা স্থিতিশীল নয়। আমরা দূরত্ব রেখে কথা বলেছি। ম্যাডাম আমাদের চিনতে পেরেছেন এবং সালামের জবাব দিয়েছেন। তিনি পুরোপুরি সুস্থ নন, তবে ইনশাআল্লাহ রিকভারি হতে পারে।”

ভিড় না করার নির্দেশনা
চিকিৎসার স্বার্থে পরিবার ও দলের পক্ষ থেকে হাসপাতালের ভিড় এড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রধান উপদেষ্টার উদ্বেগ
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ডিবির পৃথক অভিযানে বিপুল মাদক উদ্ধার, আটক ৩

দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে সার্বক্ষণিক পর্যবেক্ষণে বিএনপি চেয়ারপারসন। পরিবার ও দলের পক্ষ থেকে হাসপাতালে ভিড় না করার অনুরোধ।

বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে; অবস্থা পর্যবেক্ষণে মেডিকেল বোর্ড

আপডেট সময়: ০৮:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫