ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের প্রস্তুতি; মাঠ কর্মকর্তাদের ব্যালট বাক্সের হালনাগাদ হিসেব, গোডাউন খালি এবং নতুন মালামাল সংরক্ষণের নির্দেশনা।

২৫ আগস্টের মধ্যে ব্যালট বাক্সের হিসেব দিতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ ইসির

আগামী ২৫ আগস্টের মধ্যে মাঠ কর্মকর্তাদের কাছে থাকা ব্যালট বাক্সের হালনাগাদ হিসেব দিতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একইসঙ্গে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ কার্যালয়ের গোডাউন খালি রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।

ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত নির্দেশনাটি ইতোমধ্যে দেশের সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, বর্তমানে ব্যবহারযোগ্য ব্যালট বাক্সের সঠিক হিসেব সংগ্রহ করে আগামী ২৫ আগস্টের মধ্যে নির্বাচন পরিচালনা-১ অধিশাখায় পাঠাতে হবে। পাশাপাশি, আসন্ন জাতীয় নির্বাচনের জন্য নতুন উপকরণ সুষ্ঠুভাবে সংরক্ষণের উদ্দেশ্যে মাঠ কার্যালয়ের গোডাউন খালি রাখার ব্যবস্থা করতে বলা হয়েছে। এ জন্য প্রয়োজন হলে মালামাল স্থানান্তরের বাজেট চেয়ে প্রস্তাব পাঠাতেও নির্দেশ দিয়েছে কমিশন।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কমিশনের উপকরণ কেনাকাটা ইতোমধ্যেই শুরু হয়েছে। সেপ্টেম্বরের মধ্যে সব নির্বাচনী উপকরণ কেনা শেষ করার পরিকল্পনা রয়েছে।

এছাড়া, ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) গুরুত্ব শিক্ষার্থীদের মাঝে তুলে ধরতে শিক্ষা মন্ত্রণালয়ের পাঠ্যপুস্তকে এসব বিষয়ে গল্প, সংলাপ, নাটিকা, প্রবন্ধ, কবিতা, ছড়া প্রভৃতি অন্তর্ভুক্তির জন্য লেখনী (Write-up) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে একই সময়ের মধ্যে পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের প্রস্তুতি; মাঠ কর্মকর্তাদের ব্যালট বাক্সের হালনাগাদ হিসেব, গোডাউন খালি এবং নতুন মালামাল সংরক্ষণের নির্দেশনা।

২৫ আগস্টের মধ্যে ব্যালট বাক্সের হিসেব দিতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ ইসির

আপডেট সময়: ০২:০০ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫

আগামী ২৫ আগস্টের মধ্যে মাঠ কর্মকর্তাদের কাছে থাকা ব্যালট বাক্সের হালনাগাদ হিসেব দিতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একইসঙ্গে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ কার্যালয়ের গোডাউন খালি রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।

ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত নির্দেশনাটি ইতোমধ্যে দেশের সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, বর্তমানে ব্যবহারযোগ্য ব্যালট বাক্সের সঠিক হিসেব সংগ্রহ করে আগামী ২৫ আগস্টের মধ্যে নির্বাচন পরিচালনা-১ অধিশাখায় পাঠাতে হবে। পাশাপাশি, আসন্ন জাতীয় নির্বাচনের জন্য নতুন উপকরণ সুষ্ঠুভাবে সংরক্ষণের উদ্দেশ্যে মাঠ কার্যালয়ের গোডাউন খালি রাখার ব্যবস্থা করতে বলা হয়েছে। এ জন্য প্রয়োজন হলে মালামাল স্থানান্তরের বাজেট চেয়ে প্রস্তাব পাঠাতেও নির্দেশ দিয়েছে কমিশন।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কমিশনের উপকরণ কেনাকাটা ইতোমধ্যেই শুরু হয়েছে। সেপ্টেম্বরের মধ্যে সব নির্বাচনী উপকরণ কেনা শেষ করার পরিকল্পনা রয়েছে।

এছাড়া, ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) গুরুত্ব শিক্ষার্থীদের মাঝে তুলে ধরতে শিক্ষা মন্ত্রণালয়ের পাঠ্যপুস্তকে এসব বিষয়ে গল্প, সংলাপ, নাটিকা, প্রবন্ধ, কবিতা, ছড়া প্রভৃতি অন্তর্ভুক্তির জন্য লেখনী (Write-up) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে একই সময়ের মধ্যে পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে।

✒️ আরও পড়ুন 📖  পায়রা বন্দরকে গ্রিন পোর্ট হিসেবে গড়ে তুলতে চাই: নৌ উপদেষ্টা