ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংসদে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলেও সংবিধান সংস্কার পরিষদে অংশগ্রহণ নিয়ে রাজনৈতিক অবস্থান স্পষ্ট করল বিএনপি

বিএনপি এমপিদের শপথ, সংবিধান সংস্কার পরিষদে না যাওয়ার ঘোষণা

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময়: ১০:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • 223

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাচিত সংসদ সদস্যরা মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন। সকাল পৌনে ১১টায় রাজধানীর জাতীয় সংসদ ভবন-এর শপথকক্ষে এই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করান। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা।

শপথ অনুষ্ঠান উপলক্ষে সকাল ৯টার পর থেকেই নবনির্বাচিত সংসদ সদস্যদের সংসদ ভবনে প্রবেশ করতে দেখা যায়। একই সঙ্গে সংসদ ভবনের সামনে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উৎসুক ভিড় লক্ষ্য করা যায়। পুরো এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ ও নিরাপত্তা জোরদার।

শপথ অনুষ্ঠানের পাশাপাশি নতুন সংসদ সদস্যদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ গ্রহণ করার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা চলছিল।

তবে বিষয়টি নিয়ে স্পষ্ট অবস্থান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি সংবিধানের রেফারেন্স টেনে বলেন,
বিএনপির নির্বাচিত জনপ্রতিনিধিরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন না।

বিএনপির এমপিদের শপথ গ্রহণের মাধ্যমে নতুন সংসদের কার্যক্রম শুরু হওয়ার পথ আরও সুগম হলো। তবে সংবিধান সংস্কার পরিষদে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত ভবিষ্যৎ রাজনৈতিক সমঝোতা ও সংসদীয় কার্যক্রমে নতুন আলোচনার জন্ম দিতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

ডিবির পৃথক অভিযানে বিপুল মাদক উদ্ধার, আটক ৩

সংসদে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলেও সংবিধান সংস্কার পরিষদে অংশগ্রহণ নিয়ে রাজনৈতিক অবস্থান স্পষ্ট করল বিএনপি

বিএনপি এমপিদের শপথ, সংবিধান সংস্কার পরিষদে না যাওয়ার ঘোষণা

আপডেট সময়: ১০:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬