ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা ও দাফন ঘিরে রাজধানী ঢাকায় নেমে আসে মানুষের ঢল; বিশ্ব গণমাধ্যমে শোকের প্রতিধ্বনি

খালেদা জিয়ার জানাজায় জনসমুদ্র: আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রচার

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময়: ০৬:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • 284

খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে জড়ো হন লাখ লাখ মানুষ। ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা ও দাফন বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সম্পন্ন হয়েছে। রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত তার জানাজায় অংশ নিতে রাজধানী ঢাকায় জড়ো হন লাখো মানুষ। এই জনসমাগম ও শোকের আবহ আন্তর্জাতিক গণমাধ্যমেও ব্যাপক গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছে।

কাতারভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম আল জাজিরা শিরোনাম করেছে— ‘খালেদা জিয়ার জানাজায় জনসমাগম, সাবেক নেত্রীকে বিদায়’। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের রাজধানী ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাষ্ট্রীয় জানাজায় বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের প্রতিবেদনে জানায়, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় সমবেত হন। এটি ছিল দেশের ইতিহাসে বিরল এক জনসমাগম।

পাকিস্তানের প্রভাবশালী দৈনিক দ্য ডন লিখেছে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে পুরো বাংলাদেশ শোকে মুহ্যমান। তার রাষ্ট্রীয় জানাজায় অংশ নেন বিপুলসংখ্যক মানুষ। পাকিস্তানের আরেক গণমাধ্যম জিও নিউজও জানায়, খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে শোকাহত মানুষের ঢল নামে।

ভারতের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে উল্লেখ করে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় বিশাল জনসমাগম হয়। প্রতিবেদনে তাকে বাংলাদেশের ইতিহাসের অন্যতম প্রভাবশালী ও গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ হিসেবে আখ্যায়িত করা হয়।
খালেদা জিয়ার মৃত্যু ও তার জানাজা কেবল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসেই নয়, আন্তর্জাতিক পরিসরেও এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা ও দাফন ঘিরে রাজধানী ঢাকায় নেমে আসে মানুষের ঢল; বিশ্ব গণমাধ্যমে শোকের প্রতিধ্বনি

খালেদা জিয়ার জানাজায় জনসমুদ্র: আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রচার

আপডেট সময়: ০৬:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা ও দাফন বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সম্পন্ন হয়েছে। রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত তার জানাজায় অংশ নিতে রাজধানী ঢাকায় জড়ো হন লাখো মানুষ। এই জনসমাগম ও শোকের আবহ আন্তর্জাতিক গণমাধ্যমেও ব্যাপক গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছে।

কাতারভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম আল জাজিরা শিরোনাম করেছে— ‘খালেদা জিয়ার জানাজায় জনসমাগম, সাবেক নেত্রীকে বিদায়’। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের রাজধানী ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাষ্ট্রীয় জানাজায় বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের প্রতিবেদনে জানায়, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় সমবেত হন। এটি ছিল দেশের ইতিহাসে বিরল এক জনসমাগম।

পাকিস্তানের প্রভাবশালী দৈনিক দ্য ডন লিখেছে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে পুরো বাংলাদেশ শোকে মুহ্যমান। তার রাষ্ট্রীয় জানাজায় অংশ নেন বিপুলসংখ্যক মানুষ। পাকিস্তানের আরেক গণমাধ্যম জিও নিউজও জানায়, খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে শোকাহত মানুষের ঢল নামে।

ভারতের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে উল্লেখ করে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় বিশাল জনসমাগম হয়। প্রতিবেদনে তাকে বাংলাদেশের ইতিহাসের অন্যতম প্রভাবশালী ও গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ হিসেবে আখ্যায়িত করা হয়।
খালেদা জিয়ার মৃত্যু ও তার জানাজা কেবল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসেই নয়, আন্তর্জাতিক পরিসরেও এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।

✒️ আরও পড়ুন 📖  সাভারে বিএনপি নেতা মেহেদী হাসান ও পরিবারের ১৭ বছরের নির্যাতনের করুণ কাহিনি