ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে

ফরিদপুর-২ আসনে লড়বেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম

শামা ওবায়েদ ইসলাম। ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ আসন থেকে লড়বেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম। ফরিদপুরের নগরকান্দা উপজেলা, সালথা উপজেলা ও ভাঙ্গা উপজেলার আলগি ও হামিরদি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনটি।

আজ সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

এ সময় তিনি ২৩৭টি আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করেন। মির্জা ফখরুল বলেন, “যেসব আসনে প্রার্থী দেওয়া হয়নি, সেগুলো পরে ঘোষণা করা হবে। এছাড়া কিছু আসন শরিক দলের জন্য ছেড়ে দেওয়া হবে।”

প্রার্থী ঘোষণার আগে দুপুর সাড়ে ১২টায় বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা এক জরুরি বৈঠকে বসেন। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করা এবং চলমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য, আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা, এবং আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

ডিবির পৃথক অভিযানে বিপুল মাদক উদ্ধার, আটক ৩

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে

ফরিদপুর-২ আসনে লড়বেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম

আপডেট সময়: ০৭:১৬ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫