ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, চলবে ৭ নভেম্বর পর্যন্ত শিগগিরই নতুন পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষামন্ত্রী ৪১ কোটি টাকার সম্পত্তির মালিক সারা আলী খান, সিনেমাপ্রতি নেন ৩ কোটি! আশুলিয়ায় ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, আহত অর্ধশতাধিক সাভারে গোডাউনে চুরির ঘটনায় ডিবির অভিযানে গ্রেপ্তার ১ সাভার-আশুলিয়ায় ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার সন্তানধারণের ক্ষমতা কম, চিকিৎসকের কথায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী শ্বেতা ত্রিপাঠী সাভারে ডিবির পৃথক অভিযানে ইয়াবা-হেরোইনসহ ৮ জন গ্রেপ্তার অবশেষে প্রেমের সম্পর্ক স্বীকার জাহ্নবীর, কবে বিয়ে করবেন?
অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিযোগ করেছেন, অনুমতি ছাড়া তার ব্যক্তিগত ছবি ও ভিডিও ব্যবহার করছে ট্রাভেল ট্রাকারস। সামাজিকমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে সতর্কবার্তাও দিয়েছেন তিনি।

প্রভা’র ক্ষোভ: অনুমতি ছাড়া ছবি-ভিডিও ব্যবহার, ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে অভিযোগ

ব্যক্তিগত জীবনের নানা উত্থান-পতনের মধ্য দিয়েও অভিনয়জগতে নিজেকে ধরে রেখেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। শুধু অভিনয়েই নয়, সামাজিকমাধ্যমেও তিনি সবসময় সরব থাকেন।

এবার এক বিতর্কিত ঘটনার কারণে আলোচনায় এলেন এই অভিনেত্রী। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে সামাজিকমাধ্যমে একটি ভিডিও বার্তা প্রকাশ করে প্রভা অভিযোগ করেন, একটি ট্রাভেল এজেন্সি অনুমতি ছাড়া তার ব্যক্তিগত ছবি ও ভিডিও ব্যবহার করছে।

প্রভা জানান: “ট্রাভেল ট্রাকারসের থেকে আমি কোনো সার্ভিস নিইনি। তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। ঘুরতে গেলে আমি নিজের টাকাতেই যাই। তারপরও তারা আমার ভ্রমণের ছবি ও ভিডিও ব্যবহার করে তাদের ব্র্যান্ডিং করছে। এটি একেবারেই অনৈতিক।”

এ সময় তিনি এজেন্সিকে সতর্ক করে বলেন: “আমার অনুমতি ছাড়া কেন আপনারা আমার ছবি-ভিডিও ব্যবহার করছেন? এই অনুমতি আমি দেইনি। এটা ঠিক না। সাবধান হয়ে যান!”

অভিযোগের বিষয়ে ট্রাভেল ট্রাকারসের একজন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন: “আমি বিষয়টি জানি না। এটা আমাদের সোশ্যাল মিডিয়া টিমের কাজ। তারা ভালো বলতে পারবে।”

উল্লেখ্য, সাদিয়া জাহান প্রভা ২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পা রাখেন। এরপর অসংখ্য জনপ্রিয় নাটক, টেলিফিল্ম ও বিজ্ঞাপনে কাজ করে তিনি দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন এবং সেখানে একজন দক্ষ মেকআপ আর্টিস্ট হিসেবে নিজের পরিচিতি গড়ে তুলেছেন।

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিযোগ করেছেন, অনুমতি ছাড়া তার ব্যক্তিগত ছবি ও ভিডিও ব্যবহার করছে ট্রাভেল ট্রাকারস। সামাজিকমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে সতর্কবার্তাও দিয়েছেন তিনি।

প্রভা’র ক্ষোভ: অনুমতি ছাড়া ছবি-ভিডিও ব্যবহার, ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে অভিযোগ

আপডেট সময়: ০৯:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫

ব্যক্তিগত জীবনের নানা উত্থান-পতনের মধ্য দিয়েও অভিনয়জগতে নিজেকে ধরে রেখেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। শুধু অভিনয়েই নয়, সামাজিকমাধ্যমেও তিনি সবসময় সরব থাকেন।

এবার এক বিতর্কিত ঘটনার কারণে আলোচনায় এলেন এই অভিনেত্রী। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে সামাজিকমাধ্যমে একটি ভিডিও বার্তা প্রকাশ করে প্রভা অভিযোগ করেন, একটি ট্রাভেল এজেন্সি অনুমতি ছাড়া তার ব্যক্তিগত ছবি ও ভিডিও ব্যবহার করছে।

প্রভা জানান: “ট্রাভেল ট্রাকারসের থেকে আমি কোনো সার্ভিস নিইনি। তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। ঘুরতে গেলে আমি নিজের টাকাতেই যাই। তারপরও তারা আমার ভ্রমণের ছবি ও ভিডিও ব্যবহার করে তাদের ব্র্যান্ডিং করছে। এটি একেবারেই অনৈতিক।”

এ সময় তিনি এজেন্সিকে সতর্ক করে বলেন: “আমার অনুমতি ছাড়া কেন আপনারা আমার ছবি-ভিডিও ব্যবহার করছেন? এই অনুমতি আমি দেইনি। এটা ঠিক না। সাবধান হয়ে যান!”

অভিযোগের বিষয়ে ট্রাভেল ট্রাকারসের একজন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন: “আমি বিষয়টি জানি না। এটা আমাদের সোশ্যাল মিডিয়া টিমের কাজ। তারা ভালো বলতে পারবে।”

উল্লেখ্য, সাদিয়া জাহান প্রভা ২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পা রাখেন। এরপর অসংখ্য জনপ্রিয় নাটক, টেলিফিল্ম ও বিজ্ঞাপনে কাজ করে তিনি দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন এবং সেখানে একজন দক্ষ মেকআপ আর্টিস্ট হিসেবে নিজের পরিচিতি গড়ে তুলেছেন।

✒️ আরও পড়ুন 📖  ১৩ বছর পর পর্দায় ফিরছেন সমীরা রেড্ডি, আসছেন ভৌতিক সিনেমা ‘চিমনি’-তে