ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
সাভারে একাত্তরের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

পরিদর্শন বইয়ে ‘রাজনৈতিক কর্মী’ লিখলেন তারেক রহমান

গাড়িতে বসেই স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তারেক রহমান। সংগৃহীত ছবি

সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১০টা ৪ মিনিটে তিনি জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করেন। এরপর শহীদ বেদির সামনে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন এবং একাত্তরের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

শ্রদ্ধা নিবেদন শেষে সেখানে উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবার উদ্দেশে তারেক রহমান বলেন, “রাস্তায় জনস্রোতের কারণে আসতে কিছুটা দেরি হয়েছে। এত সময় আপনারা অপেক্ষা করেছেন—এর জন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।” এরপর তিনি স্মৃতিসৌধের বেদি ত্যাগ করে তাকে বহনকারী বাসে ওঠেন। রাত ১০টা ৩৭ মিনিটের দিকে বাসেই বসে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পরিদর্শন বইয়ে তিনি তারিখের স্থানে বাংলায় ২৮-১২-২০২৫ লিখেন। নামের জায়গায় তারেক রহমান এবং পরিচয়ের স্থানে লেখেন ‘রাজনৈতিক কর্মী’।

মন্তব্যের ঘরে তিনি লিখেন— “১৯৭১-এর শহীদদের প্রতি জাতি চির কৃতজ্ঞ। তাদের আত্মার প্রতি আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করি। জানাই বিনম্র শ্রদ্ধা।” রাত ১০টা ৩৪ মিনিটের দিকে তাকে বহনকারী বাসটি জাতীয় স্মৃতিসৌধের ফটক ত্যাগ করে।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

সাভারে একাত্তরের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

পরিদর্শন বইয়ে ‘রাজনৈতিক কর্মী’ লিখলেন তারেক রহমান

আপডেট সময়: ০৫:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫

সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১০টা ৪ মিনিটে তিনি জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করেন। এরপর শহীদ বেদির সামনে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন এবং একাত্তরের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

শ্রদ্ধা নিবেদন শেষে সেখানে উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবার উদ্দেশে তারেক রহমান বলেন, “রাস্তায় জনস্রোতের কারণে আসতে কিছুটা দেরি হয়েছে। এত সময় আপনারা অপেক্ষা করেছেন—এর জন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।” এরপর তিনি স্মৃতিসৌধের বেদি ত্যাগ করে তাকে বহনকারী বাসে ওঠেন। রাত ১০টা ৩৭ মিনিটের দিকে বাসেই বসে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পরিদর্শন বইয়ে তিনি তারিখের স্থানে বাংলায় ২৮-১২-২০২৫ লিখেন। নামের জায়গায় তারেক রহমান এবং পরিচয়ের স্থানে লেখেন ‘রাজনৈতিক কর্মী’।

মন্তব্যের ঘরে তিনি লিখেন— “১৯৭১-এর শহীদদের প্রতি জাতি চির কৃতজ্ঞ। তাদের আত্মার প্রতি আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করি। জানাই বিনম্র শ্রদ্ধা।” রাত ১০টা ৩৪ মিনিটের দিকে তাকে বহনকারী বাসটি জাতীয় স্মৃতিসৌধের ফটক ত্যাগ করে।

✒️ আরও পড়ুন 📖  শাপলা প্রতীক পাচ্ছে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)