ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
ময়মনসিংহ, পাবনা, বরিশাল, ফরিদপুর ও রাজশাহীতে দলীয় কার্যালয় ঘিরে টানটান পরিস্থিতি; প্রশাসনের তদন্তের আশ্বাস

নিষিদ্ধ দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, পাল্টা অগ্নিসংযোগে উত্তপ্ত বিভিন্ন জেলা

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময়: ০৫:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • 193

দেশের বিভিন্ন জেলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগ ও বাংলাদেশ যুবলীগ-এর কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, স্লোগান প্রদান এবং কোথাও কোথাও পাল্টা অগ্নিসংযোগ ও বিক্ষোভের ঘটনা ঘটেছে। সাম্প্রতিক কয়েক দিনে ঘটে যাওয়া এসব ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ও ছবি ছড়িয়ে পড়লে জনমনে আলোচনা-সমালোচনা শুরু হয়। সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাগুলো খতিয়ে দেখা হচ্ছে।

ময়মনসিংহের তারাকান্দায় স্লোগান ও অগ্নিসংযোগ ⤵️
ময়মনসিংহের তারাকান্দা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ভোররাতে কয়েকজন নেতাকর্মী এসে জাতীয় পতাকা প্রদর্শন ও ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’সহ দলীয় স্লোগান দেন। প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা যুবলীগ নেতা আনোয়ার হোসেন মন্ডল, ছাত্রলীগ নেতা লিমন দেবনাথ, মুকুল হাসান, মুশফিকুর রহমান চৌধুরী প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন। স্লোগান শেষে তারা স্থান ত্যাগ করেন।

পরে রাতে এসসিপির যুবশক্তির নেতাকর্মীরা কার্যালয়টিতে আগুন ধরিয়ে আওয়ামী লীগবিরোধী বিক্ষোভ মিছিল করেন বলে জানা যায়। উল্লেখ্য, গত গণ-অভ্যুত্থানের সময় কার্যালয়টি ভাঙচুর ও অগ্নিদগ্ধ হয়ে পরিত্যক্ত অবস্থায় ছিল।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহম্মেদ বলেন, গভীর রাতে ভাঙা কার্যালয়ে আকস্মিকভাবে স্লোগান দিয়ে চলে যাওয়ার ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

পাবনায় হঠাৎ প্রবেশ ও পতাকা উত্তোলন⤵️
পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বাদ জুমা হঠাৎ প্রবেশ করেন সরকারি এডওয়ার্ড কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি অ্যাডভোকেট তৌফিক ইমাম খানের নেতৃত্বে ১০-১২ জন নেতাকর্মী। তারা জাতীয় পতাকা উত্তোলন করে ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন এবং প্রায় ৩০ মিনিট অবস্থান করেন। এর আগে ১৬ ফেব্রুয়ারি একটি মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরাও সেখানে এসে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করেন বলে জানা গেছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও কাউকে পাওয়া যায়নি।

বরিশালের উজিরপুরে ছবি ছড়িয়ে বিতর্ক⤵️
বরিশালের উজিরপুর উপজেলায় প্রায় দেড় বছর ধরে স্থগিত থাকা আওয়ামী লীগের কার্যালয়ের বাইরে জাতীয় পতাকা উত্তোলনের ঘটনা ঘটে ভোরে। স্থানীয়দের দাবি, অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তি পতাকা উত্তোলন করেন। পরে ওই ঘটনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। আত্মগোপনে থাকা দলের কিছু নেতাকর্মী তাদের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ছবিটি শেয়ার করেন। উজিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।

ফরিদপুরে জেলা কার্যালয়ে কর্মসূচি⤵️
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পর এবার জেলা আওয়ামী লীগের কার্যালয়েও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। শুক্রবার সকালে শহরের থানার রোডের দলীয় কার্যালয়ে এই কর্মসূচি পালিত হয়। পতাকা উত্তোলনের সময় উপস্থিত ছিলেন ফরিদপুর শহর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আসিবুর রহমান ফারহান, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি দেবাশীষ নয়ন, জেলা যুবলীগ সদস্য মাহফুজ আহমেদ হিমেল, সরকারি রাজেন্দ্র কলেজের সাবেক ভিপি মো. কাউসার আকন্দ এবং জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ।

রাজশাহীর তানোরে কার্যালয় খোলা ও ইফতার আয়োজন⤵️
রাজশাহীর তানোর উপজেলায় দীর্ঘদিন পর স্থানীয় আওয়ামী লীগের একটি কার্যালয় খোলা হয়। কলমা ইউনিয়নের দরগাডাঙ্গা এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় অফিসটি খোলা হয়। এ সময় সেখানে খিচুড়ি রান্না করে ইফতারের জন্য বিতরণ করা হয়। নেতাকর্মীরা ইফতার পার্টির আয়োজন করে উৎসবমুখর পরিবেশ তৈরি করেন। একজন কর্মী পুরো ঘটনার ভিডিও ধারণ করে পরে ফেসবুকে ছড়িয়ে দেন, যা দ্রুত সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।

প্রশাসনের অবস্থান⤵️
সংশ্লিষ্ট সব থানার কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাগুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিও যাচাই করা হচ্ছে বলে জানা গেছে।

দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ সংগঠনের কার্যালয় ঘিরে এমন কার্যক্রম ও পাল্টা প্রতিক্রিয়া রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি করেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের তৎপরতা জোরদার করা হয়েছে।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

ময়মনসিংহ, পাবনা, বরিশাল, ফরিদপুর ও রাজশাহীতে দলীয় কার্যালয় ঘিরে টানটান পরিস্থিতি; প্রশাসনের তদন্তের আশ্বাস

নিষিদ্ধ দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, পাল্টা অগ্নিসংযোগে উত্তপ্ত বিভিন্ন জেলা

আপডেট সময়: ০৫:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

দেশের বিভিন্ন জেলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগ ও বাংলাদেশ যুবলীগ-এর কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, স্লোগান প্রদান এবং কোথাও কোথাও পাল্টা অগ্নিসংযোগ ও বিক্ষোভের ঘটনা ঘটেছে। সাম্প্রতিক কয়েক দিনে ঘটে যাওয়া এসব ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ও ছবি ছড়িয়ে পড়লে জনমনে আলোচনা-সমালোচনা শুরু হয়। সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাগুলো খতিয়ে দেখা হচ্ছে।

ময়মনসিংহের তারাকান্দায় স্লোগান ও অগ্নিসংযোগ ⤵️
ময়মনসিংহের তারাকান্দা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ভোররাতে কয়েকজন নেতাকর্মী এসে জাতীয় পতাকা প্রদর্শন ও ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’সহ দলীয় স্লোগান দেন। প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা যুবলীগ নেতা আনোয়ার হোসেন মন্ডল, ছাত্রলীগ নেতা লিমন দেবনাথ, মুকুল হাসান, মুশফিকুর রহমান চৌধুরী প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন। স্লোগান শেষে তারা স্থান ত্যাগ করেন।

পরে রাতে এসসিপির যুবশক্তির নেতাকর্মীরা কার্যালয়টিতে আগুন ধরিয়ে আওয়ামী লীগবিরোধী বিক্ষোভ মিছিল করেন বলে জানা যায়। উল্লেখ্য, গত গণ-অভ্যুত্থানের সময় কার্যালয়টি ভাঙচুর ও অগ্নিদগ্ধ হয়ে পরিত্যক্ত অবস্থায় ছিল।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহম্মেদ বলেন, গভীর রাতে ভাঙা কার্যালয়ে আকস্মিকভাবে স্লোগান দিয়ে চলে যাওয়ার ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

পাবনায় হঠাৎ প্রবেশ ও পতাকা উত্তোলন⤵️
পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বাদ জুমা হঠাৎ প্রবেশ করেন সরকারি এডওয়ার্ড কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি অ্যাডভোকেট তৌফিক ইমাম খানের নেতৃত্বে ১০-১২ জন নেতাকর্মী। তারা জাতীয় পতাকা উত্তোলন করে ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন এবং প্রায় ৩০ মিনিট অবস্থান করেন। এর আগে ১৬ ফেব্রুয়ারি একটি মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরাও সেখানে এসে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করেন বলে জানা গেছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও কাউকে পাওয়া যায়নি।

✒️ আরও পড়ুন 📖  সর্বশেষ প্রাপ্ত ফলে কোন দল কত আসন পেল

বরিশালের উজিরপুরে ছবি ছড়িয়ে বিতর্ক⤵️
বরিশালের উজিরপুর উপজেলায় প্রায় দেড় বছর ধরে স্থগিত থাকা আওয়ামী লীগের কার্যালয়ের বাইরে জাতীয় পতাকা উত্তোলনের ঘটনা ঘটে ভোরে। স্থানীয়দের দাবি, অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তি পতাকা উত্তোলন করেন। পরে ওই ঘটনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। আত্মগোপনে থাকা দলের কিছু নেতাকর্মী তাদের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ছবিটি শেয়ার করেন। উজিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।

ফরিদপুরে জেলা কার্যালয়ে কর্মসূচি⤵️
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পর এবার জেলা আওয়ামী লীগের কার্যালয়েও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। শুক্রবার সকালে শহরের থানার রোডের দলীয় কার্যালয়ে এই কর্মসূচি পালিত হয়। পতাকা উত্তোলনের সময় উপস্থিত ছিলেন ফরিদপুর শহর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আসিবুর রহমান ফারহান, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি দেবাশীষ নয়ন, জেলা যুবলীগ সদস্য মাহফুজ আহমেদ হিমেল, সরকারি রাজেন্দ্র কলেজের সাবেক ভিপি মো. কাউসার আকন্দ এবং জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ।

রাজশাহীর তানোরে কার্যালয় খোলা ও ইফতার আয়োজন⤵️
রাজশাহীর তানোর উপজেলায় দীর্ঘদিন পর স্থানীয় আওয়ামী লীগের একটি কার্যালয় খোলা হয়। কলমা ইউনিয়নের দরগাডাঙ্গা এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় অফিসটি খোলা হয়। এ সময় সেখানে খিচুড়ি রান্না করে ইফতারের জন্য বিতরণ করা হয়। নেতাকর্মীরা ইফতার পার্টির আয়োজন করে উৎসবমুখর পরিবেশ তৈরি করেন। একজন কর্মী পুরো ঘটনার ভিডিও ধারণ করে পরে ফেসবুকে ছড়িয়ে দেন, যা দ্রুত সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।

প্রশাসনের অবস্থান⤵️
সংশ্লিষ্ট সব থানার কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাগুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিও যাচাই করা হচ্ছে বলে জানা গেছে।

দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ সংগঠনের কার্যালয় ঘিরে এমন কার্যক্রম ও পাল্টা প্রতিক্রিয়া রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি করেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের তৎপরতা জোরদার করা হয়েছে।

✒️ আরও পড়ুন 📖  শাপলা প্রতীক পাচ্ছে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)