ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার সেটেলমেন্ট অফিসে ঘুষের রমরমা: বেঞ্চ সহকারী হেলালকে ঘিরে তোলপাড় সাভারে তরুণী গণধর্ষণ: দুই আসামি আটক, পলাতক আরও তিনজন ইয়াবা ও হেরোইনসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধামরাইয়ে ৯ মামলার আসামি ছিনতাইকারী গ্রেফতার সাভারের ভাঙচুর মামলায় জামিনে মুক্ত ছাত্রদল নেতা রেজাউল করিম জুয়েল ঢাকা জেলায় মাদকবিরোধী অভিযান জোরদার, গ্রেফতার ৪ ব্যবসায়ী ধামরাইয়ে অবৈধ সীসা কারখানায় অভিযান, জরিমানা ৫০ হাজার টাকা নিয়ম না মানায় অপপ্রচার: সাভার সাব-রেজিস্ট্রারের অভিযোগ গাঁজাসহ আশুলিয়ায় ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২৬ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নির্বাচনের জন্য আমরা প্রস্তুত: প্রধান উপদেষ্টা

বাংলাদেশ আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি সময় নতুন সরকারের জন্য জাতীয় নির্বাচন আয়োজন করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (১২ আগস্ট) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ সংবাদ ব্রিফিংয়ে তিনি এ ঘোষণা দেন।

ড. ইউনূস বলেন> “আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি নতুন সরকারের জন্য নির্বাচনের আয়োজন করবো। নির্বাচনের মাধ্যমে আমরা দেশকে স্বাভাবিকভাবে পরিচালনার পথে ফিরিয়ে আনতে পারবো। এজন্য আমাদের অনেক সহায়তা প্রয়োজন এবং আমরা মালয়েশিয়ার সহায়তা প্রত্যাশা করছি।”

বৈঠকে তিনি জানান, বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে এবং বিনিয়োগের জন্য বাংলাদেশ একটি উৎকৃষ্ট স্থান। তিনি মালয়েশিয়ার বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান এবং তরুণদের শিক্ষা ও কর্মসংস্থান সৃষ্টিতে মালয়েশিয়ার অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, রোহিঙ্গারা বাংলাদেশের জন্য বড় সংকট এবং এই সমস্যার সমাধানে আসিয়ানভুক্ত দেশগুলোর সহায়তা কামনা করেন।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ড. ইউনূসের শান্তি প্রতিষ্ঠায় ভূমিকার প্রশংসা করেন। বৈঠকে প্রতিরক্ষা, জ্বালানি, হালাল খাদ্যসহ বিভিন্ন খাতে পাঁচটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়।

সফরের দ্বিতীয় দিনে পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে লাল গালিচা সংবর্ধনা, গার্ড অব অনার ও একান্ত বৈঠকের মাধ্যমে দুই নেতার মধ্যে আলোচনার সূচনা হয়।

সর্বাধিক পঠিত

সাভার সেটেলমেন্ট অফিসে ঘুষের রমরমা: বেঞ্চ সহকারী হেলালকে ঘিরে তোলপাড়

নির্বাচনের জন্য আমরা প্রস্তুত: প্রধান উপদেষ্টা

আপডেট সময়: ১১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫