ঢাকা , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, চলবে ৭ নভেম্বর পর্যন্ত শিগগিরই নতুন পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষামন্ত্রী ৪১ কোটি টাকার সম্পত্তির মালিক সারা আলী খান, সিনেমাপ্রতি নেন ৩ কোটি! আশুলিয়ায় ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, আহত অর্ধশতাধিক সাভারে গোডাউনে চুরির ঘটনায় ডিবির অভিযানে গ্রেপ্তার ১ সাভার-আশুলিয়ায় ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার সন্তানধারণের ক্ষমতা কম, চিকিৎসকের কথায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী শ্বেতা ত্রিপাঠী সাভারে ডিবির পৃথক অভিযানে ইয়াবা-হেরোইনসহ ৮ জন গ্রেপ্তার অবশেষে প্রেমের সম্পর্ক স্বীকার জাহ্নবীর, কবে বিয়ে করবেন?
নাসা গ্রুপের কারখানা চালুর দাবিতে আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ বকেয়া বেতন-ভাতা ছাড়া বন্ধ হলো ১৬টি কারখানা প্রায় ২৫ হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন

নাসা গ্রুপের কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভমুখর মানববন্ধন

আশুলিয়ায় নাসা গ্রুপ কারখানা খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন

সাভারের আশুলিয়ায় নাসা গ্রুপের বন্ধ কারখানা দ্রুত চালুর দাবিতে বিক্ষোভমুখর মানববন্ধন করেছে পোশাকশ্রমিকরা। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের নিশ্চিতপুর এলাকায় এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে নারী-পুরুষ মিলিয়ে কয়েক হাজার শ্রমিক অংশ নেন। তারা হাত ধরে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কর্মসূচি পালন করেন। এতে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

শ্রমিকরা অভিযোগ করেন, সম্প্রতি নাসা গ্রুপের মালিকপক্ষ বকেয়া বেতন-ভাতা না দিয়েই প্রতিষ্ঠানের ১৬টি তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করে। হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় প্রায় ২৫ হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। এতে তাদের পরিবার মানবেতর জীবনযাপন করছে।

বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিকরা বলেন, নতুন করে কোথাও চাকরি পাওয়া এখন অনিশ্চিত। ফলে সন্তানদের পড়াশোনা, সংসার চালানো ও দৈনন্দিন খরচ নির্বাহ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা।

মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে বন্ধ কারখানাগুলো পুনরায় চালু করা, শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ এবং কর্মসংস্থান নিশ্চিত করার দাবি জানান।

উল্লেখ্য, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম বর্তমানে কারাগারে রয়েছেন। ফলে প্রতিষ্ঠান পরিচালনা ও শ্রমিকদের বকেয়া পরিশোধ অনিশ্চয়তার মধ্যে রয়েছে।

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

নাসা গ্রুপের কারখানা চালুর দাবিতে আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ বকেয়া বেতন-ভাতা ছাড়া বন্ধ হলো ১৬টি কারখানা প্রায় ২৫ হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন

নাসা গ্রুপের কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভমুখর মানববন্ধন

আপডেট সময়: ০৩:০০ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

সাভারের আশুলিয়ায় নাসা গ্রুপের বন্ধ কারখানা দ্রুত চালুর দাবিতে বিক্ষোভমুখর মানববন্ধন করেছে পোশাকশ্রমিকরা। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের নিশ্চিতপুর এলাকায় এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে নারী-পুরুষ মিলিয়ে কয়েক হাজার শ্রমিক অংশ নেন। তারা হাত ধরে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কর্মসূচি পালন করেন। এতে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

শ্রমিকরা অভিযোগ করেন, সম্প্রতি নাসা গ্রুপের মালিকপক্ষ বকেয়া বেতন-ভাতা না দিয়েই প্রতিষ্ঠানের ১৬টি তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করে। হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় প্রায় ২৫ হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। এতে তাদের পরিবার মানবেতর জীবনযাপন করছে।

বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিকরা বলেন, নতুন করে কোথাও চাকরি পাওয়া এখন অনিশ্চিত। ফলে সন্তানদের পড়াশোনা, সংসার চালানো ও দৈনন্দিন খরচ নির্বাহ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা।

মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে বন্ধ কারখানাগুলো পুনরায় চালু করা, শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ এবং কর্মসংস্থান নিশ্চিত করার দাবি জানান।

উল্লেখ্য, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম বর্তমানে কারাগারে রয়েছেন। ফলে প্রতিষ্ঠান পরিচালনা ও শ্রমিকদের বকেয়া পরিশোধ অনিশ্চয়তার মধ্যে রয়েছে।

✒️ আরও পড়ুন 📖  আশুলিয়ায় ২০ বোতল বিদেশি মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার