ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
ডিবি (উত্তর) ঢাকা জেলার বিশেষ অভিযানে আশুলিয়ায় মাদক কারবারে জড়িত তিনজন আটক

আশুলিয়ায় ২০ বোতল বিদেশি মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর) আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ২০ বোতল বিদেশি মদসহ তিনজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। সোমবার (৬ জানুয়ারি) রাতে আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় এবং ডিবি (উত্তর) ঢাকা জেলার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়।

ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৬ জানুয়ারি রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে বাইপাইল এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ২০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—নোয়াখালীর সূর্য নারায়ণপুর এলাকার ফারুক হোসেনের ছেলে রুবেল ইসলাম রাশেদ (২০) এবং নোয়াখালীর দামোধরপুর এলাকার দুলাল মিয়ার ছেলে নুর আলম (২৫)। তারা বর্তমানে গাজীপুর জেলার গাছা থানাধীন বোর্ড বাজার আল হেরা পাম্পের পাশে বসবাস করতেন।

অপরজন হলেন শেরপুর জেলার আন্দারিয়া কামারপাড়া এলাকার মৃত মান্নান মিয়ার ছেলে সোহাগ আহম্মেদ রাব্বি (২০)। তিনি গাজীপুর গাছা থানার বটতলা এলাকায় বসবাস করতেন।

ডিবি আরও জানায়, গ্রেফতারকৃত রুবেল ইসলাম রাশেদের বিরুদ্ধে পূর্বে ২টি এবং সোহাগ আহম্মেদ রাব্বির বিরুদ্ধে ৪টি মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা নম্বর-২৩, তারিখ ০৭/০১/২০২৬ খ্রি., ধারা ৩৬(১) সারণির ২৪(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

ডিবি (উত্তর) ঢাকা জেলার বিশেষ অভিযানে আশুলিয়ায় মাদক কারবারে জড়িত তিনজন আটক

আশুলিয়ায় ২০ বোতল বিদেশি মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময়: ১২:২২ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬

ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর) আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ২০ বোতল বিদেশি মদসহ তিনজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। সোমবার (৬ জানুয়ারি) রাতে আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় এবং ডিবি (উত্তর) ঢাকা জেলার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়।

ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৬ জানুয়ারি রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে বাইপাইল এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ২০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—নোয়াখালীর সূর্য নারায়ণপুর এলাকার ফারুক হোসেনের ছেলে রুবেল ইসলাম রাশেদ (২০) এবং নোয়াখালীর দামোধরপুর এলাকার দুলাল মিয়ার ছেলে নুর আলম (২৫)। তারা বর্তমানে গাজীপুর জেলার গাছা থানাধীন বোর্ড বাজার আল হেরা পাম্পের পাশে বসবাস করতেন।

অপরজন হলেন শেরপুর জেলার আন্দারিয়া কামারপাড়া এলাকার মৃত মান্নান মিয়ার ছেলে সোহাগ আহম্মেদ রাব্বি (২০)। তিনি গাজীপুর গাছা থানার বটতলা এলাকায় বসবাস করতেন।

ডিবি আরও জানায়, গ্রেফতারকৃত রুবেল ইসলাম রাশেদের বিরুদ্ধে পূর্বে ২টি এবং সোহাগ আহম্মেদ রাব্বির বিরুদ্ধে ৪টি মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা নম্বর-২৩, তারিখ ০৭/০১/২০২৬ খ্রি., ধারা ৩৬(১) সারণির ২৪(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

✒️ আরও পড়ুন 📖  সাভারে ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার