ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভারে ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশে বিনিয়োগে চীনা ব্যবসায়ীদের আহ্বান প্রধানমন্ত্রীর ২ কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে ঢাকায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত তেঁতুলঝোড়া ইউপি নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু বিএনপির দুই নেতা, সরব নির্বাচনী মাঠ ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সাভারে ডাকাতি প্রস্তুতির অভিযোগে ৩ আটক ৫০ পিস ইয়াবা উদ্ধার, তিনজন গ্রেপ্তার সাভারে ৩০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ঢাকা জেলায় বিশেষ অভিযানে ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার
ছোট ও বড় পর্দায় সফল অভিনয়ের পর এবার সিনেমার নায়িকা চরিত্রে রুনা খান। নির্মাতা আলী জুলফিকার জাহেদীর নতুন সিনেমা ‘চলচ্চিত্র: দ্য সিনেমা’-তে অভিনয় করছেন তিনি।

নায়িকা চরিত্রে প্রথমবার রুনা খান, আসছে সিনেমা ‘চলচ্চিত্র: দ্য সিনেমা’

ছোট ও বড় পর্দায় অভিনয় করে দর্শক মনোযোগ কেড়েছেন অভিনেত্রী রুনা খান। এবার প্রথমবারের মতো নায়িকা চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি।

‘চলচ্চিত্র: দ্য সিনেমা’ শিরোনামের সিনেমাটি নির্মাণ করছেন আলী জুলফিকার জাহেদী। ইতোমধ্যেই সিনেমার প্রধান চরিত্রে অভিনয়ের জন্য রুনা খান চুক্তিবদ্ধ হয়েছেন। নির্মাতা জানিয়েছেন, বাকি শিল্পীদের নির্বাচনের কাজও প্রায় শেষ পর্যায়ে। বছরের শেষ প্রান্তে শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে, তার আগেই নির্মাণ সংক্রান্ত সব প্রস্তুতি সম্পন্ন করা হবে।

রুনা খান বলেন, “পরিণত শিল্পী হিসেবে নিজেকে আলাদা মাত্রায় উপস্থাপন করতেই ভিন্ন চরিত্রে অভিনয় করছি। সে কারণেই ‘চলচ্চিত্র: দ্য সিনেমা’র নায়িকা চরিত্রটি বেছে নিয়েছি। দর্শক যেন আমাকে নতুনরূপে আবিষ্কার করতে পারে, সে চেষ্টাই করছি।”

অভিনেত্রী আরও জানান,“আমরা যারা অভিনয়ের সঙ্গে যুক্ত, তাদের সবাই পর্দায় দেখেন। কিন্তু পর্দার বাইরেও আমাদের জীবনে আছে সুখ-দুঃখ-হাসি-কান্না। এমনই এক নায়িকার বাস্তব গল্প নিয়েই তৈরি হচ্ছে এই সিনেমা। পরিকল্পনা মতো কাজটি শেষ করতে পারলে দর্শকমনে ছাপ ফেলবে বলে আমার বিশ্বাস।”

সাভারে ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী আটক

ছোট ও বড় পর্দায় সফল অভিনয়ের পর এবার সিনেমার নায়িকা চরিত্রে রুনা খান। নির্মাতা আলী জুলফিকার জাহেদীর নতুন সিনেমা ‘চলচ্চিত্র: দ্য সিনেমা’-তে অভিনয় করছেন তিনি।

নায়িকা চরিত্রে প্রথমবার রুনা খান, আসছে সিনেমা ‘চলচ্চিত্র: দ্য সিনেমা’

আপডেট সময়: ০১:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫