ঢাকা , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, চলবে ৭ নভেম্বর পর্যন্ত শিগগিরই নতুন পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষামন্ত্রী ৪১ কোটি টাকার সম্পত্তির মালিক সারা আলী খান, সিনেমাপ্রতি নেন ৩ কোটি! আশুলিয়ায় ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, আহত অর্ধশতাধিক সাভারে গোডাউনে চুরির ঘটনায় ডিবির অভিযানে গ্রেপ্তার ১ সাভার-আশুলিয়ায় ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার সন্তানধারণের ক্ষমতা কম, চিকিৎসকের কথায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী শ্বেতা ত্রিপাঠী সাভারে ডিবির পৃথক অভিযানে ইয়াবা-হেরোইনসহ ৮ জন গ্রেপ্তার অবশেষে প্রেমের সম্পর্ক স্বীকার জাহ্নবীর, কবে বিয়ে করবেন?
রোববার দিবাগত রাতে দোকান বসানোকে কেন্দ্র করে ঢাবি ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া; পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ

ঢাবি ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে উত্তেজনা, নীলক্ষেত-নিউমার্কেট এলাকায় থমথমে পরিস্থিত

রোববার (১২ অক্টোবর) দিবাগত মধ্যরাতে রাজধানীর নীলক্ষেত ও নিউমার্কেট এলাকায় ঢাবি ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইটপাটকেল নিক্ষেপে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

সরেজমিনে দেখা যায়, পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েমসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রনেতারা। এ সময় নীলক্ষেত ও নিউমার্কেট এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। বর্তমানে এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিউমার্কেট জোনের সহকারী কমিশনার (এসি) মোহাম্মদ জাহাঙ্গীর জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ হলের সামনে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে এই উত্তেজনার সূত্রপাত হয়। পরে ঢাবি ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটে।

তিনি বলেন, “আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষকে সরিয়ে দিয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে, প্রয়োজন হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

রোববার দিবাগত রাতে দোকান বসানোকে কেন্দ্র করে ঢাবি ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া; পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ

ঢাবি ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে উত্তেজনা, নীলক্ষেত-নিউমার্কেট এলাকায় থমথমে পরিস্থিত

আপডেট সময়: ০৯:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

রোববার (১২ অক্টোবর) দিবাগত মধ্যরাতে রাজধানীর নীলক্ষেত ও নিউমার্কেট এলাকায় ঢাবি ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইটপাটকেল নিক্ষেপে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

সরেজমিনে দেখা যায়, পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েমসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রনেতারা। এ সময় নীলক্ষেত ও নিউমার্কেট এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। বর্তমানে এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিউমার্কেট জোনের সহকারী কমিশনার (এসি) মোহাম্মদ জাহাঙ্গীর জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ হলের সামনে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে এই উত্তেজনার সূত্রপাত হয়। পরে ঢাবি ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটে।

তিনি বলেন, “আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষকে সরিয়ে দিয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে, প্রয়োজন হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

✒️ আরও পড়ুন 📖  সাভারে সেনা অভিযানে মাদক কারবারি আটক