ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
নিয়মিত টহলের সময় সন্দেহজনক গতিবিধি দেখে অভিযান; স্থানীয়দের স্বস্তি, মাদকবিরোধী অভিযান জোরদারের দাবি

সাভারে সেনা অভিযানে মাদক কারবারি আটক

রাজধানীর সাভার উপজেলার আমিনবাজার এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর নিয়মিত টহল অভিযানে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে ইয়াবা, গাঁজা এবং বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করা হয়।

রবিবার (৮ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে হেমায়েতপুর আর্মি ক্যাম্পের ৮ বীর ইউনিটের একটি টহল দল আমিনবাজার ট্রাফিক বক্স সংলগ্ন এলাকায় অভিযান চালায়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, নিয়মিত নিরাপত্তা টহলের সময় ওই ব্যক্তি এলাকায় সন্দেহজনকভাবে অবস্থান করছিল এবং মাদক বিক্রির চেষ্টা করছিল। সেনা সদস্যরা তাকে আটক করে প্রাথমিক তল্লাশি চালালে তার কাছ থেকে কয়েকটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরবর্তীতে জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ও গাঁজা বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলে থাকা সম্ভাব্য ক্রেতারা দ্রুত পালিয়ে যায়।

তল্লাশিতে আটক ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা হয়—৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ২৫০ গ্রাম গাঁজা, নগদ ২,৫৭,৬২২ টাকা, অপরাধমূলক তথ্য সংবলিত একটি মোবাইল ফোন। আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, উদ্ধার হওয়া নগদ অর্থ মাদক বিক্রির টাকা।

আটককৃত ব্যক্তি আমিনবাজার এলাকার বাসিন্দা চান মিয়ার ছেলে জহুরুল হোসেন (৬৫)।

পরে আটক ব্যক্তি ও উদ্ধারকৃত আলামত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাভার থানায় হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম শুরু করেছে।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, সমাজ থেকে মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে।

স্থানীয়রা এ অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন এবং এলাকায় মাদকবিরোধী তৎপরতা আরও বাড়ানোর দাবি জানিয়েছেন।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

নিয়মিত টহলের সময় সন্দেহজনক গতিবিধি দেখে অভিযান; স্থানীয়দের স্বস্তি, মাদকবিরোধী অভিযান জোরদারের দাবি

সাভারে সেনা অভিযানে মাদক কারবারি আটক

আপডেট সময়: ১২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬

রাজধানীর সাভার উপজেলার আমিনবাজার এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর নিয়মিত টহল অভিযানে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে ইয়াবা, গাঁজা এবং বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করা হয়।

রবিবার (৮ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে হেমায়েতপুর আর্মি ক্যাম্পের ৮ বীর ইউনিটের একটি টহল দল আমিনবাজার ট্রাফিক বক্স সংলগ্ন এলাকায় অভিযান চালায়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, নিয়মিত নিরাপত্তা টহলের সময় ওই ব্যক্তি এলাকায় সন্দেহজনকভাবে অবস্থান করছিল এবং মাদক বিক্রির চেষ্টা করছিল। সেনা সদস্যরা তাকে আটক করে প্রাথমিক তল্লাশি চালালে তার কাছ থেকে কয়েকটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরবর্তীতে জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ও গাঁজা বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলে থাকা সম্ভাব্য ক্রেতারা দ্রুত পালিয়ে যায়।

তল্লাশিতে আটক ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা হয়—৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ২৫০ গ্রাম গাঁজা, নগদ ২,৫৭,৬২২ টাকা, অপরাধমূলক তথ্য সংবলিত একটি মোবাইল ফোন। আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, উদ্ধার হওয়া নগদ অর্থ মাদক বিক্রির টাকা।

আটককৃত ব্যক্তি আমিনবাজার এলাকার বাসিন্দা চান মিয়ার ছেলে জহুরুল হোসেন (৬৫)।

পরে আটক ব্যক্তি ও উদ্ধারকৃত আলামত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাভার থানায় হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম শুরু করেছে।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, সমাজ থেকে মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে।

স্থানীয়রা এ অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন এবং এলাকায় মাদকবিরোধী তৎপরতা আরও বাড়ানোর দাবি জানিয়েছেন।

✒️ আরও পড়ুন 📖  শ্রীমঙ্গলে পরিত্যক্ত অবস্থায় ১১টি এয়ারগান উদ্ধার