ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ঢাকা, সাভার-ধামরাই, ফরিদপুর ও মানিকগঞ্জে আধুনিক প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থা

ঢাকাসহ চার জেলায় বিজিবির ৩৮ প্লাটুন

মোতায়েনভোট কেন্দ্রের ভেতরেও প্রয়োজনে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করতে রাজধানী ঢাকাসহ আশপাশের তিন জেলায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আগামীকাল বৃহস্পতিবার থেকে মাঠে নামবে বিজিবি ৫ ব্যাটালিয়নের সদস্যরা।

বুধবার দুপুরে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরের ৫ ব্যাটালিয়নের ট্রেনিং গ্রাউন্ডে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান এসব তথ্য জানান।

তিনি জানান, ঢাকা সেক্টরের আওতাধীন বিজিবি ৫ ব্যাটালিয়ন এলাকায় মোট ৩৮ প্লাটুন সদস্য মোতায়েন করা হবে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের পাঁচটি সংসদীয় আসনে ১১ প্লাটুন, সাভার ও ধামরাইয়ের দুইটি আসনে ৬ প্লাটুন, ফরিদপুরের চারটি আসনে ১৩ প্লাটুন এবং মানিকগঞ্জের তিনটি আসনে ৮ প্লাটুন দায়িত্ব পালন করবে।

নির্বাচনকালীন নিরাপত্তা জোরদারে রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও সংবেদনশীল স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে বিজিবির বিশেষায়িত কে-৯ ডগ স্কোয়াড মোতায়েন থাকবে।

লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান আরও জানান, যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবির র‍্যাপিড অ্যাকশন টিম (র‍্যাট), কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ) প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনে হেলিকপ্টার ব্যবহারের ব্যবস্থাও থাকবে।

এবারের নির্বাচনী দায়িত্ব পালনে বডি ওর্ন ক্যামেরা, নাইট ভিশন ডিভাইস, আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার (এপিসি) এবং আধুনিক সিগন্যাল সরঞ্জাম ব্যবহার করা হবে। সার্বিক পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে ব্যাটালিয়ন সদরে একটি বিশেষ মনিটরিং সেল গঠন করা হয়েছে।

বিজিবি অধিনায়ক বলেন, ভোট কেন্দ্রের ভেতরে প্রবেশের বিষয়ে এবার নির্বাচন কমিশনের কোনো নিষেধাজ্ঞা নেই। প্রিজাইডিং অফিসার সহায়তা চাইলে অথবা কোথাও সহিংসতা কিংবা জাল ভোটের আশঙ্কা দেখা দিলে বিজিবি তাৎক্ষণিকভাবে কেন্দ্রে প্রবেশ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে।

ডিবির পৃথক অভিযানে বিপুল মাদক উদ্ধার, আটক ৩

ঢাকা, সাভার-ধামরাই, ফরিদপুর ও মানিকগঞ্জে আধুনিক প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থা

ঢাকাসহ চার জেলায় বিজিবির ৩৮ প্লাটুন

আপডেট সময়: ০৫:১১ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬