ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার সেটেলমেন্ট অফিসে ঘুষের রমরমা: বেঞ্চ সহকারী হেলালকে ঘিরে তোলপাড় সাভারে তরুণী গণধর্ষণ: দুই আসামি আটক, পলাতক আরও তিনজন ইয়াবা ও হেরোইনসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধামরাইয়ে ৯ মামলার আসামি ছিনতাইকারী গ্রেফতার সাভারের ভাঙচুর মামলায় জামিনে মুক্ত ছাত্রদল নেতা রেজাউল করিম জুয়েল ঢাকা জেলায় মাদকবিরোধী অভিযান জোরদার, গ্রেফতার ৪ ব্যবসায়ী ধামরাইয়ে অবৈধ সীসা কারখানায় অভিযান, জরিমানা ৫০ হাজার টাকা নিয়ম না মানায় অপপ্রচার: সাভার সাব-রেজিস্ট্রারের অভিযোগ গাঁজাসহ আশুলিয়ায় ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২৬ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
"জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে না, নতুন প্রজন্ম ইতিহাস জানবে গ্রাফিতির মাধ্যমে" – লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী

জুলাই আন্দোলনের গ্রাফিতি চিরস্থায়ী হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, যারা জুলাই আন্দোলন ও এর গ্রাফিতির বিরুদ্ধে, তারা আর কখনো ফিরে আসবে না। জুলাই আন্দোলনে আত্মত্যাগকারীদের এই ত্যাগ বৃথা যাবে না। ভবিষ্যতে যে সরকারই আসুক না কেন, সবাইকে এই আত্মত্যাগ ধারণ করতে হবে।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে অঙ্কিত গ্রাফিতি ‘জুলাই বীরত্ব’‘জুলাই আত্মত্যাগ’ ম্যুরাল উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আগামী সরকার আসলেও এই গ্রাফিতি থাকবে না— এমন সন্দেহ রাখার কোনো কারণ নেই। এই গ্রাফিতি নতুন প্রজন্মকে ইতিহাস জানাতে সহায়তা করবে।”

তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থান কেবল একটি আন্দোলন নয়, বরং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম ছিল। তরুণ সমাজের আত্মত্যাগ নতুন দিশা দিয়েছে। সেই বীরত্ব ও ত্যাগের ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে এই গ্রাফিতি ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে গ্রাফিতি পরিদর্শন শেষে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

ম্যুরালে জায়গা পেয়েছেন রিকশাচালক মোহাম্মদ সুজন, নারী শিক্ষার্থীদের বীরত্ব, রংপুরের শহীদ আবু সাঈদ ও শহীদ গোলাম নাফিজসহ জুলাই আন্দোলনের বীর যোদ্ধারা।

এ সময় উপস্থিত ছিলেন— সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ, রেলপথ সচিব মো. ফাহিমুল ইসলাম, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মোহম্মদ শামসুল আলম সরকার, শরীয়তপুর জেলা প্রশাসক তাহসিনা বেগম, পুলিশ সুপার নজরুল ইসলাম প্রমুখ।

সর্বাধিক পঠিত

সাভার সেটেলমেন্ট অফিসে ঘুষের রমরমা: বেঞ্চ সহকারী হেলালকে ঘিরে তোলপাড়

"জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে না, নতুন প্রজন্ম ইতিহাস জানবে গ্রাফিতির মাধ্যমে" – লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী

জুলাই আন্দোলনের গ্রাফিতি চিরস্থায়ী হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময়: ০৮:১৭ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫