ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক দল, নির্বাচন কমিশন ও অন্তর্বর্তী সরকারের সঙ্গে বৈঠক করবেন কমনওয়েলথ মহাসচিব

চার দিনের সফরে ঢাকায় কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময়: ০৭:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • 102

চার দিনের সরকারি সফরে আজ ঢাকায় পৌঁছাচ্ছেন কমনওয়েলথের মহাসচিব শার্লি বচওয়ে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন অংশীদারদের সঙ্গে আলোচনা জোরদারের অংশ হিসেবে এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

কমনওয়েলথের অফিসিয়াল ঘোষণায় জানানো হয়েছে, ২০ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থানকালে মহাসচিব বচওয়ে রাজনৈতিক, প্রশাসনিক ও কূটনৈতিক পর্যায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। আগামী ফেব্রুয়ারি ২০২৬-এর জাতীয় নির্বাচনের আগে দেশের সার্বিক রাজনৈতিক পরিবেশ বোঝা এবং সহায়তার ক্ষেত্র চিহ্নিত করাই তার মূল লক্ষ্য।

সফরকালে তিনি অন্তর্বর্তী সরকারের শীর্ষ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন। এতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতা, প্রধান নির্বাচন কমিশনার, বিভিন্ন দেশের হাইকমিশনার ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

আলোচনায় থাকছে—শান্তি ও স্থিতিশীলতা, গণতন্ত্র ও সুশাসন, দীর্ঘমেয়াদি উন্নয়ন সহযোগিতা, নির্বাচনকে ঘিরে প্রয়োজনীয় আন্তর্জাতিক সহায়তা।

এছাড়া তিনি কমনওয়েলথের নতুন স্ট্র্যাটেজিক প্ল্যান উপস্থাপন করবেন, যার অন্যতম প্রধান স্তম্ভ হলো গণতন্ত্র। বাংলাদেশের জন্য কোন ধরনের সহায়তা সবচেয়ে কার্যকর হতে পারে তাও মূল্যায়ন করবেন তিনি।

সফরের আগে দেওয়া এক বিবৃতিতে কমনওয়েলথ মহাসচিব বলেন, “স্বাধীনতার পরপরই বাংলাদেশ কমনওয়েলথে যোগ দিয়েছিল এবং এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার। বিস্তৃত পরিসরের অংশীদারের সঙ্গে কথা বলে আমি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সরাসরি বুঝতে চাই।”

তিনি আরও বলেন, সামনে নির্বাচনের প্রেক্ষাপটে বাংলাদেশ–কমনওয়েলথ সম্পর্ক আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। “আমাদের অঙ্গীকার হলো শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশের পাশে থাকা।”

কমনওয়েলথ জানায়, এই সফর গত মাসে অনুষ্ঠিত কমনওয়েলথ প্রাক–নির্বাচনী মূল্যায়ন দলের মিশনের স্বাভাবিক ধারাবাহিকতা। দলটি তখন দেশের বিভিন্ন রাজনৈতিক এবং নাগরিক অংশীদারের সঙ্গে আলোচনা করে নির্বাচনের সার্বিক পরিবেশ ঘনিষ্ঠভাবে পর্যালোচনা করেছিল।

ডিবির পৃথক অভিযানে বিপুল মাদক উদ্ধার, আটক ৩

আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক দল, নির্বাচন কমিশন ও অন্তর্বর্তী সরকারের সঙ্গে বৈঠক করবেন কমনওয়েলথ মহাসচিব

চার দিনের সফরে ঢাকায় কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে

আপডেট সময়: ০৭:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫