ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, চলবে ৭ নভেম্বর পর্যন্ত শিগগিরই নতুন পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষামন্ত্রী ৪১ কোটি টাকার সম্পত্তির মালিক সারা আলী খান, সিনেমাপ্রতি নেন ৩ কোটি! আশুলিয়ায় ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, আহত অর্ধশতাধিক সাভারে গোডাউনে চুরির ঘটনায় ডিবির অভিযানে গ্রেপ্তার ১ সাভার-আশুলিয়ায় ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার সন্তানধারণের ক্ষমতা কম, চিকিৎসকের কথায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী শ্বেতা ত্রিপাঠী সাভারে ডিবির পৃথক অভিযানে ইয়াবা-হেরোইনসহ ৮ জন গ্রেপ্তার অবশেষে প্রেমের সম্পর্ক স্বীকার জাহ্নবীর, কবে বিয়ে করবেন?

জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীতে ২৭ হাজার ৬৩৭ জন নিয়োগ: স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা জোরদার করতে আইনশৃঙ্খলা বাহিনীতে ২৭ হাজার ৬৩৭ জনকে নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (১৮ আগস্ট) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “নির্বাচনের আগেই পুলিশ বাহিনীতে ১৫ হাজার ৮৫১ জনকে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। কনস্টেবল ও এসআই পদে নিয়োগ হয়েছে। তবে এসপি পদে কোনো নতুন নিয়োগ দেওয়া হয়নি।” বিজিবি, আনসার ও অন্যান্য বাহিনীতে নিয়োগ, বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি): ৪ হাজার ৪৬৯ জন, আনসার: ৫ হাজার ৫৫১ জন, কারাগার বিভাগে: ১ হাজার ৫৫৮ জন, ফায়ার সার্ভিসে: ২০৮ জন, এ ছাড়া র‌্যাব ও কোস্টগার্ডেও নতুন জনবল যোগ হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বেশিরভাগ নিয়োগ নতুন পদ সৃজনের মাধ্যমে দেওয়া হয়েছে। পাশাপাশি কিছু নিয়োগ দেওয়া হয়েছে শূন্য পদে।

মাইটিভির চেয়ারম্যান গ্রেপ্তারের বিষয়ে তিনি বলেন, “আদালত স্বাধীন। পুলিশ যদি কাউকে বেআইনিভাবে গ্রেপ্তার করে তবে আদালত তাকে ছেড়ে দেয়। আমরা চাই নির্দোষ কেউ যেন হয়রানির শিকার না হয়। তবে দোষীরা কোনোভাবেই ছাড় পাবে না।” তিনি আরও বলেন, “আমরা সবসময় ছোট অপরাধীদের ধরি, বড় অপরাধীরা অনেক সময় ছাড় পেয়ে যায়। তবে এবার বড় একটি ধরায় আপনাদের সবার আগ্রহ দেখা যাচ্ছে।”

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীতে ২৭ হাজার ৬৩৭ জন নিয়োগ: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময়: ০৬:০০ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা জোরদার করতে আইনশৃঙ্খলা বাহিনীতে ২৭ হাজার ৬৩৭ জনকে নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (১৮ আগস্ট) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “নির্বাচনের আগেই পুলিশ বাহিনীতে ১৫ হাজার ৮৫১ জনকে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। কনস্টেবল ও এসআই পদে নিয়োগ হয়েছে। তবে এসপি পদে কোনো নতুন নিয়োগ দেওয়া হয়নি।” বিজিবি, আনসার ও অন্যান্য বাহিনীতে নিয়োগ, বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি): ৪ হাজার ৪৬৯ জন, আনসার: ৫ হাজার ৫৫১ জন, কারাগার বিভাগে: ১ হাজার ৫৫৮ জন, ফায়ার সার্ভিসে: ২০৮ জন, এ ছাড়া র‌্যাব ও কোস্টগার্ডেও নতুন জনবল যোগ হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বেশিরভাগ নিয়োগ নতুন পদ সৃজনের মাধ্যমে দেওয়া হয়েছে। পাশাপাশি কিছু নিয়োগ দেওয়া হয়েছে শূন্য পদে।

মাইটিভির চেয়ারম্যান গ্রেপ্তারের বিষয়ে তিনি বলেন, “আদালত স্বাধীন। পুলিশ যদি কাউকে বেআইনিভাবে গ্রেপ্তার করে তবে আদালত তাকে ছেড়ে দেয়। আমরা চাই নির্দোষ কেউ যেন হয়রানির শিকার না হয়। তবে দোষীরা কোনোভাবেই ছাড় পাবে না।” তিনি আরও বলেন, “আমরা সবসময় ছোট অপরাধীদের ধরি, বড় অপরাধীরা অনেক সময় ছাড় পেয়ে যায়। তবে এবার বড় একটি ধরায় আপনাদের সবার আগ্রহ দেখা যাচ্ছে।”

✒️ আরও পড়ুন 📖  সাভারে টায়ার পুড়িয়ে তেল তৈরি, ৪ লাখ টাকা জরিমানা