ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ভাকুর্তা ইউনিয়নের হারুরিয়া এলাকায় অবৈধভাবে টায়ার পুড়িয়ে পরিবেশ দূষণ; নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও কারখানা বন্ধের নির্দেশ

সাভারে টায়ার পুড়িয়ে তেল তৈরি, ৪ লাখ টাকা জরিমানা

সাভারে পরিবেশ দূষণ করে অবৈধভাবে টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল তৈরির অভিযোগে চারটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত। শনিবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার ভাকুর্তা ইউনিয়নের হারুরিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস জানান, দীর্ঘদিন ধরে এলাকায় প্রশাসনের নজর এড়িয়ে অসাধু ব্যবসায়ীরা টায়ার পুড়িয়ে অবৈধভাবে ফার্নেস অয়েল উৎপাদন ও বাজারজাত করে আসছিল। এতে শুধু স্থানীয় পরিবেশ নয়, আশপাশের জীববৈচিত্র্যও চরমভাবে হুমকির মুখে পড়ে।

এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে পরিচালিত অভিযানে চারটি কারখানার মালিককে মোট চার লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে কারখানাগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দ্রুত বন্ধের নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

তিনি আরও বলেন, “সাভার উপজেলাকে ইতিমধ্যেই ‘এয়ার ডিগ্রেডেড’ এলাকা ঘোষণা করা হয়েছে। তাই এই অঞ্চলে কোনো অবৈধ ফ্যাক্টরি বা পরিবেশবিধি লঙ্ঘনকারী প্রতিষ্ঠান চলতে দেওয়া হবে না।” অভিযানে পুলিশ প্রশাসনসহ স্থানীয় জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

সর্বাধিক পঠিত

সাভার-আশুলিয়ায় ডিবির পৃথক অভিযান: ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪

ভাকুর্তা ইউনিয়নের হারুরিয়া এলাকায় অবৈধভাবে টায়ার পুড়িয়ে পরিবেশ দূষণ; নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও কারখানা বন্ধের নির্দেশ

সাভারে টায়ার পুড়িয়ে তেল তৈরি, ৪ লাখ টাকা জরিমানা

আপডেট সময়: ০৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫

সাভারে পরিবেশ দূষণ করে অবৈধভাবে টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল তৈরির অভিযোগে চারটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত। শনিবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার ভাকুর্তা ইউনিয়নের হারুরিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস জানান, দীর্ঘদিন ধরে এলাকায় প্রশাসনের নজর এড়িয়ে অসাধু ব্যবসায়ীরা টায়ার পুড়িয়ে অবৈধভাবে ফার্নেস অয়েল উৎপাদন ও বাজারজাত করে আসছিল। এতে শুধু স্থানীয় পরিবেশ নয়, আশপাশের জীববৈচিত্র্যও চরমভাবে হুমকির মুখে পড়ে।

এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে পরিচালিত অভিযানে চারটি কারখানার মালিককে মোট চার লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে কারখানাগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দ্রুত বন্ধের নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

তিনি আরও বলেন, “সাভার উপজেলাকে ইতিমধ্যেই ‘এয়ার ডিগ্রেডেড’ এলাকা ঘোষণা করা হয়েছে। তাই এই অঞ্চলে কোনো অবৈধ ফ্যাক্টরি বা পরিবেশবিধি লঙ্ঘনকারী প্রতিষ্ঠান চলতে দেওয়া হবে না।” অভিযানে পুলিশ প্রশাসনসহ স্থানীয় জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

✒️ আরও পড়ুন 📖  সাভারে ডিবি পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার