ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
সাড়ে পাঁচ লাখেরও বেশি আনসার সদস্য নির্বাচনী দায়িত্বে: মহা-পরিচালক

জাতীয় নির্বাচনে সাড়ে পাঁচ লাখ আনসার সদস্য দায়িত্বে

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে সাড়ে পাঁচ লাখেরও বেশি আনসার সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহা-পরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

সোমবার সকালে সাভারের আশুলিয়ার গকুলনগর উচ্চ বিদ্যালয়ে আনসার ভিডিপি মৌলিক প্রশিক্ষণ উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

মেজর জেনারেল মোতালেব সাজ্জাদ বলেন, “এখনও ভোটকেন্দ্র নির্ধারণ হয়নি, কারণ তফসিল ঘোষণা বাকি। তবে গত ৫ আগস্ট থেকেই আনসার সদস্যদের নির্বাচনী দায়িত্বের প্রস্তুতি শুরু হয়েছে।” তিনি আরও জানান, বাহিনীকে সংস্কারের মাধ্যমে পুনর্গঠন করা হয়েছে এবং যুব সমাজকে অন্তর্ভুক্ত করে সক্ষমতা বাড়ানো হচ্ছে। গত দেড় বছরে ১৮ থেকে ২৫ বছর বয়সী দেড় থেকে দুই লাখ নতুন যুবককে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যা ডিসেম্বর ও জানুয়ারির মধ্যে শেষ হবে বলে জানান তিনি।

মহা-পরিচালক আরও বলেন, “আনসার বাহিনীর সকল সমস্যা সমাধানে আমরা কাজ করছি। সদস্যদের প্রশিক্ষণ, সুযোগ-সুবিধা ও মনোবল বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।”

দশ দিনব্যাপী এই প্রশিক্ষণে প্রায় ১০০ জন নারী ও পুরুষ আনসার সদস্য অংশগ্রহণ করছেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন —ঢাকা রেঞ্জের উপ-পরিচালক আশরাফুল আলম, ঢাকা জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ মোস্তাক আহমদ, সহকারী কমান্ড্যান্ট রাশিদুল হাসান জন, এবং সাভার উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আনিসুর রহমান। এই প্রশিক্ষণের আয়োজন করে সাভার উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

সাড়ে পাঁচ লাখেরও বেশি আনসার সদস্য নির্বাচনী দায়িত্বে: মহা-পরিচালক

জাতীয় নির্বাচনে সাড়ে পাঁচ লাখ আনসার সদস্য দায়িত্বে

আপডেট সময়: ১২:১০ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে সাড়ে পাঁচ লাখেরও বেশি আনসার সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহা-পরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

সোমবার সকালে সাভারের আশুলিয়ার গকুলনগর উচ্চ বিদ্যালয়ে আনসার ভিডিপি মৌলিক প্রশিক্ষণ উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

মেজর জেনারেল মোতালেব সাজ্জাদ বলেন, “এখনও ভোটকেন্দ্র নির্ধারণ হয়নি, কারণ তফসিল ঘোষণা বাকি। তবে গত ৫ আগস্ট থেকেই আনসার সদস্যদের নির্বাচনী দায়িত্বের প্রস্তুতি শুরু হয়েছে।” তিনি আরও জানান, বাহিনীকে সংস্কারের মাধ্যমে পুনর্গঠন করা হয়েছে এবং যুব সমাজকে অন্তর্ভুক্ত করে সক্ষমতা বাড়ানো হচ্ছে। গত দেড় বছরে ১৮ থেকে ২৫ বছর বয়সী দেড় থেকে দুই লাখ নতুন যুবককে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যা ডিসেম্বর ও জানুয়ারির মধ্যে শেষ হবে বলে জানান তিনি।

মহা-পরিচালক আরও বলেন, “আনসার বাহিনীর সকল সমস্যা সমাধানে আমরা কাজ করছি। সদস্যদের প্রশিক্ষণ, সুযোগ-সুবিধা ও মনোবল বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।”

দশ দিনব্যাপী এই প্রশিক্ষণে প্রায় ১০০ জন নারী ও পুরুষ আনসার সদস্য অংশগ্রহণ করছেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন —ঢাকা রেঞ্জের উপ-পরিচালক আশরাফুল আলম, ঢাকা জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ মোস্তাক আহমদ, সহকারী কমান্ড্যান্ট রাশিদুল হাসান জন, এবং সাভার উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আনিসুর রহমান। এই প্রশিক্ষণের আয়োজন করে সাভার উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়।

✒️ আরও পড়ুন 📖  ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা