ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
সন্ধ্যা ৬টায় ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা আজ সন্ধ্যায়

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময়: ০৯:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • 125

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন আনুষ্ঠানিকভাবে তিনশ’ আসনের তফসিল ঘোষণা করবেন। তার ভাষণও ইতোমধ্যে রেকর্ড করা হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখাতার আহমেদ। তিনি বলেন, “সিইসি আগামীকাল সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। ওই সময়ই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।”

🏛 রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক
ইসি সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন সিইসি এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। বৈঠকে ভোটার তালিকা হালনাগাদ, রাজনৈতিক দলের নিবন্ধন, গণভোটের প্রস্তুতি, ব‍্যালটের রঙসহ নানা বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়।

ইসি সচিব বলেন, “রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে তফসিল ঘোষণা, ভোটের সময় বাড়ানো, প্রবাসী ভোটের বিষয় ও গণভোট আয়োজন নিয়ে আলোচনা হয়েছে। রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেছেন।”

🗳 একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট
এবারের সংসদ নির্বাচনে প্রায় ১৩ কোটি ভোটার অংশ নেবেন। নির্বাচনের পাশাপাশি একই দিনে অনুষ্ঠিত হবে গণভোটও। ভোটের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে এবং সময় বাঁচাতে একটি কক্ষে রাখা হয়েছে দুটি গোপন বুথ। নির্বাচন কমিশন জানিয়েছে, সারাদেশে ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্র চূড়ান্ত করা হয়েছে।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

সন্ধ্যা ৬টায় ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা আজ সন্ধ্যায়

আপডেট সময়: ০৯:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন আনুষ্ঠানিকভাবে তিনশ’ আসনের তফসিল ঘোষণা করবেন। তার ভাষণও ইতোমধ্যে রেকর্ড করা হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখাতার আহমেদ। তিনি বলেন, “সিইসি আগামীকাল সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। ওই সময়ই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।”

🏛 রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক
ইসি সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন সিইসি এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। বৈঠকে ভোটার তালিকা হালনাগাদ, রাজনৈতিক দলের নিবন্ধন, গণভোটের প্রস্তুতি, ব‍্যালটের রঙসহ নানা বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়।

ইসি সচিব বলেন, “রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে তফসিল ঘোষণা, ভোটের সময় বাড়ানো, প্রবাসী ভোটের বিষয় ও গণভোট আয়োজন নিয়ে আলোচনা হয়েছে। রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেছেন।”

🗳 একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট
এবারের সংসদ নির্বাচনে প্রায় ১৩ কোটি ভোটার অংশ নেবেন। নির্বাচনের পাশাপাশি একই দিনে অনুষ্ঠিত হবে গণভোটও। ভোটের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে এবং সময় বাঁচাতে একটি কক্ষে রাখা হয়েছে দুটি গোপন বুথ। নির্বাচন কমিশন জানিয়েছে, সারাদেশে ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্র চূড়ান্ত করা হয়েছে।

✒️ আরও পড়ুন 📖  জাতীয় নির্বাচনে সাড়ে পাঁচ লাখ আনসার সদস্য দায়িত্বে