ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
কারণ দর্শানোর নোটিশের পরও শৃঙ্খলাভঙ্গের অভিযোগ; তিন কার্যদিবসের মধ্যে ব্যাখ্যা চাওয়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলীয় সংগঠক শিরীন আক্তার সাময়িক অব্যাহতি পেলেন

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময়: ১০:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • 349

অব্যাহতি দেওয়া উত্তরাঞ্চলের সংগঠক শিরীন আক্তার শেলী।ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের সংগঠক শিরীন আক্তার শেলীকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দলটির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত রোববার শিরীন আক্তারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪ সেপ্টেম্বর প্রদত্ত নোটিশের পরও তার বিরুদ্ধে গুরুতর দলীয় শৃঙ্খলাভঙ্গের আরেকটি অভিযোগ ওঠে, যা প্রাথমিকভাবে সত্য বলে প্রতীয়মান হয়েছে।

এমতাবস্থায় তাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। দলীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে এ সিদ্ধান্ত কার্যকর হয়।

এছাড়া বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তার ব্যাখ্যা তিন (০৩) কার্যদিবসের মধ্যে শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাড. আব্দুল্লাহ আল-আমিন বরাবর দাখিল করতে হবে।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে অসাংগঠনিক ও বিব্রতকর মন্তব্য করার অভিযোগে রোববার তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। চলতি বছরের মার্চ মাসে জাতীয় নাগরিক কমিটি গঠনের পর থেকেই শিরীন আক্তার উত্তরাঞ্চলের সংগঠকের দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি নরসিংদীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

কারণ দর্শানোর নোটিশের পরও শৃঙ্খলাভঙ্গের অভিযোগ; তিন কার্যদিবসের মধ্যে ব্যাখ্যা চাওয়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলীয় সংগঠক শিরীন আক্তার সাময়িক অব্যাহতি পেলেন

আপডেট সময়: ১০:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের সংগঠক শিরীন আক্তার শেলীকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দলটির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত রোববার শিরীন আক্তারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪ সেপ্টেম্বর প্রদত্ত নোটিশের পরও তার বিরুদ্ধে গুরুতর দলীয় শৃঙ্খলাভঙ্গের আরেকটি অভিযোগ ওঠে, যা প্রাথমিকভাবে সত্য বলে প্রতীয়মান হয়েছে।

এমতাবস্থায় তাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। দলীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে এ সিদ্ধান্ত কার্যকর হয়।

এছাড়া বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তার ব্যাখ্যা তিন (০৩) কার্যদিবসের মধ্যে শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাড. আব্দুল্লাহ আল-আমিন বরাবর দাখিল করতে হবে।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে অসাংগঠনিক ও বিব্রতকর মন্তব্য করার অভিযোগে রোববার তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। চলতি বছরের মার্চ মাসে জাতীয় নাগরিক কমিটি গঠনের পর থেকেই শিরীন আক্তার উত্তরাঞ্চলের সংগঠকের দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি নরসিংদীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি।

✒️ আরও পড়ুন 📖  রংপুরে বিএনপি নেতা আনিছুর রহমান লাকুকে অশ্রু, শ্রদ্ধা ও ভালোবাসায় শেষ বিদায়