ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, চলবে ৭ নভেম্বর পর্যন্ত শিগগিরই নতুন পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষামন্ত্রী ৪১ কোটি টাকার সম্পত্তির মালিক সারা আলী খান, সিনেমাপ্রতি নেন ৩ কোটি! আশুলিয়ায় ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, আহত অর্ধশতাধিক সাভারে গোডাউনে চুরির ঘটনায় ডিবির অভিযানে গ্রেপ্তার ১ সাভার-আশুলিয়ায় ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার সন্তানধারণের ক্ষমতা কম, চিকিৎসকের কথায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী শ্বেতা ত্রিপাঠী সাভারে ডিবির পৃথক অভিযানে ইয়াবা-হেরোইনসহ ৮ জন গ্রেপ্তার অবশেষে প্রেমের সম্পর্ক স্বীকার জাহ্নবীর, কবে বিয়ে করবেন?
প্রচার কার্যক্রমকে ফলপ্রসূ করতে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে দৃশ্যমানতা বাড়ানোর নির্দেশ

জনসংযোগ কর্মকর্তাদের চিন্তা ও পরিকল্পনায় ইতিবাচক পরিবর্তনের আহ্বান তথ্য সচিবের

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেছেন, প্রচার কার্যক্রমকে আরও ফলপ্রসূ করতে জনসংযোগ কর্মকর্তাদের চিন্তা ও পরিকল্পনায় ইতিবাচক পরিবর্তন আনতে হবে।

আজ বুধবার সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলনকক্ষে আয়োজিত আলোচনা ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। তথ্য অধিদফতরের কার্যক্রম অধিকতর দৃশ্যমান করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

সভায় সচিব বলেন, জনসংযোগ কর্মকর্তারা রাষ্ট্রের নীতি, উন্নয়ন উদ্যোগ ও সাফল্য প্রচারে কার্যকর ভূমিকা রাখছেন। কোনও মন্ত্রণালয় থেকে তাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায়নি, যা একটি ইতিবাচক দিক।

তিনি প্রচার কার্যক্রমের পরিধি বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে বলেন, মন্ত্রণালয়ের কার্যক্রম গণমাধ্যমের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও দৃশ্যমান করতে হবে। মাল্টিমিডিয়া ব্যবহার করে জনগুরুত্বপূর্ণ বিষয়ে ভিডিও তৈরি ও প্রচারের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

গুজব ও অপতথ্য প্রতিরোধে দক্ষতার সঙ্গে কাজ করার ওপর জোর দিয়ে সচিব বলেন, সরকারের নীতি-নির্ধারণী সিদ্ধান্ত দ্রুত জনগণের কাছে পৌঁছাতে হবে এবং ওয়েবসাইটে জনগুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করতে হবে।

প্রধান তথ্য অফিসারের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে সম্পর্ক বাড়ানোর পরামর্শ দিয়ে সচিব আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয় করে নিরপেক্ষভাবে নির্বাচন-সংশ্লিষ্ট তথ্য প্রচার করতে হবে।

সভাপতির বক্তব্যে প্রধান তথ্য অফিসার মো. নিজামূল কবীর বলেন, বর্তমান সরকারের প্রচারের প্রেক্ষাপট রাজনৈতিক সরকারের প্রচার থেকে ভিন্ন। তাই তথ্য অধিদফতর ও মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

সভায় কয়েকজন জনসংযোগ কর্মকর্তা সীমাবদ্ধতার কথা তুলে ধরলে সচিব সমাধানের আশ্বাস দেন।
অনুষ্ঠানে তথ্য অধিদফতরের কর্মকর্তা ও জনসংযোগ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রচার কার্যক্রমকে ফলপ্রসূ করতে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে দৃশ্যমানতা বাড়ানোর নির্দেশ

জনসংযোগ কর্মকর্তাদের চিন্তা ও পরিকল্পনায় ইতিবাচক পরিবর্তনের আহ্বান তথ্য সচিবের

আপডেট সময়: ০৬:০২ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেছেন, প্রচার কার্যক্রমকে আরও ফলপ্রসূ করতে জনসংযোগ কর্মকর্তাদের চিন্তা ও পরিকল্পনায় ইতিবাচক পরিবর্তন আনতে হবে।

আজ বুধবার সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলনকক্ষে আয়োজিত আলোচনা ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। তথ্য অধিদফতরের কার্যক্রম অধিকতর দৃশ্যমান করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

সভায় সচিব বলেন, জনসংযোগ কর্মকর্তারা রাষ্ট্রের নীতি, উন্নয়ন উদ্যোগ ও সাফল্য প্রচারে কার্যকর ভূমিকা রাখছেন। কোনও মন্ত্রণালয় থেকে তাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায়নি, যা একটি ইতিবাচক দিক।

তিনি প্রচার কার্যক্রমের পরিধি বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে বলেন, মন্ত্রণালয়ের কার্যক্রম গণমাধ্যমের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও দৃশ্যমান করতে হবে। মাল্টিমিডিয়া ব্যবহার করে জনগুরুত্বপূর্ণ বিষয়ে ভিডিও তৈরি ও প্রচারের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

গুজব ও অপতথ্য প্রতিরোধে দক্ষতার সঙ্গে কাজ করার ওপর জোর দিয়ে সচিব বলেন, সরকারের নীতি-নির্ধারণী সিদ্ধান্ত দ্রুত জনগণের কাছে পৌঁছাতে হবে এবং ওয়েবসাইটে জনগুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করতে হবে।

প্রধান তথ্য অফিসারের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে সম্পর্ক বাড়ানোর পরামর্শ দিয়ে সচিব আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয় করে নিরপেক্ষভাবে নির্বাচন-সংশ্লিষ্ট তথ্য প্রচার করতে হবে।

সভাপতির বক্তব্যে প্রধান তথ্য অফিসার মো. নিজামূল কবীর বলেন, বর্তমান সরকারের প্রচারের প্রেক্ষাপট রাজনৈতিক সরকারের প্রচার থেকে ভিন্ন। তাই তথ্য অধিদফতর ও মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

সভায় কয়েকজন জনসংযোগ কর্মকর্তা সীমাবদ্ধতার কথা তুলে ধরলে সচিব সমাধানের আশ্বাস দেন।
অনুষ্ঠানে তথ্য অধিদফতরের কর্মকর্তা ও জনসংযোগ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

✒️ আরও পড়ুন 📖  বাংলাদেশে বিনিয়োগে চীনা ব্যবসায়ীদের আহ্বান প্রধানমন্ত্রীর