ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, চলবে ৭ নভেম্বর পর্যন্ত শিগগিরই নতুন পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষামন্ত্রী ৪১ কোটি টাকার সম্পত্তির মালিক সারা আলী খান, সিনেমাপ্রতি নেন ৩ কোটি! আশুলিয়ায় ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, আহত অর্ধশতাধিক সাভারে গোডাউনে চুরির ঘটনায় ডিবির অভিযানে গ্রেপ্তার ১ সাভার-আশুলিয়ায় ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার সন্তানধারণের ক্ষমতা কম, চিকিৎসকের কথায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী শ্বেতা ত্রিপাঠী সাভারে ডিবির পৃথক অভিযানে ইয়াবা-হেরোইনসহ ৮ জন গ্রেপ্তার অবশেষে প্রেমের সম্পর্ক স্বীকার জাহ্নবীর, কবে বিয়ে করবেন?

চায়ের সঙ্গে ধূমপান করলে যে ক্ষতি

কিছু অভ্যাস রয়েছে যা মানুষের স্বাস্থ্যের জন্য খুবই বিপজ্জনক। এর মধ্যে একটি হলো চায়ের সঙ্গে  সিগারেট খাওয়া। এটা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। গবেষণা অনুসারে, ধূমপায়ী এবং মদ্যপানকারীরা যদি একসঙ্গে চা পান করেন, তাহলে এটি খাদ্যনালীর ক্যানসারের ঝুঁকি ৩০% বাড়িয়ে দেয়। চা এবং সিগারেট— এটি এমন একটি কম্বো যা নাকি তাৎক্ষণিক প্রশান্তি এনে দেয়।  এটি বিশ্বব্যাপী লাখ লাখ মানুষের কাছে একটি নিত্যনৈমিত্তিক অভ্যাসে পরিণত হয়েছে।

বিশেষ করে তরুণদের মধ্যে জনপ্রিয় এই অভ্যাসটিকে প্রায়শই মানসিক চাপ থেকে মুক্তির উপায় হিসেবে দেখা হয়।  তবে চিকিৎসা বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন, এটি একটি মারাত্মক বিপজ্জনক কম্বো। 

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, চা এবং সিগারেট একসঙ্গে খেলে সময়ের সঙ্গে সঙ্গে ক্যান্সার, হৃদরোগ এবং স্ট্রোকসহ গুরুতর স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। অ্যানালস অফ ইন্টারনাল মেডিসিনের ২০২৩ সালে প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে, গরম চা পান করলে খাদ্যনালী (অন্ননালী) এর আস্তরণের কোষগুলো ক্ষতিগ্রস্ত হয় আর এটি যখন সিগারেটের সঙ্গে মিলিত হয়, তখন খাদ্যনালী ক্যান্সারের ঝুঁকি দ্বিগুণ হয়ে যায়।

চা-এ ক্যাফেইন থাকে, যা পাকস্থলীর অ্যাসিড উৎপাদনকে উদ্দীপিত করে, হজমে সহায়তা করে। কিন্তু অতিরিক্ত পরিমাণে পান করলে, এটি পেটের আস্তরণের ক্ষতি করতে পারে। অন্যদিকে, সিগারেটের নিকোটিন খালি পেটে চায়ের সঙ্গে পান করলে তীব্র মাথাব্যথা, মাথা ঘোরা এবং বমি বমি ভাব হতে পারে।

চিকিৎসকরা সতর্ক করে বলেছেন, ধূমপান হার্ট অ্যাটাকের ঝুঁকি ৭ শতাংশ  বৃদ্ধি করে এবং আয়ু ২০ বছর পর্যন্ত কমিয়ে দিতে পারে। তাছাড়া, তামাকের ধোঁয়ার সাথে মিশ্রিত গরম চা বাষ্প শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করলে ফুসফুসের মারাত্মক ক্ষতি হয়।

চা-সিগারেটের মিশ্রণের সাথে সম্পর্কিত অন্যান্য স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছে:

হৃদরোগের ঝুঁকি বৃদ্ধি

অন্ননালী এবং গলার ক্যান্সার

ফুসফুসের ক্যান্সার

পুরুষত্বহীনতা এবং বন্ধ্যাত্ব

পেটের আলসার

স্মৃতিশক্তি হ্রাস

মস্তিষ্ক এবং হার্ট স্ট্রোক

আয়ু কমে যাওয়া

বিশেষজ্ঞরা মনে করেন, অনেকেই শিথিলতা বা আরামের উৎস হিসেবে ধূমপানের দিকে ঝুঁকে পড়েন। একবার আসক্ত হয়ে গেলে, এটি ত্যাগ করা কঠিন, কারণ নিকোটিন মস্তিষ্কে এমন রাসায়নিক নিঃসরণ করে যা সাময়িকভাবে শান্তি বৃদ্ধি করে।

সাময়িক আরাম পাওয়া গেলেও চা এবং সিগারেটের অভ্যাস একটি নীরব ঘাতক।  স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এটি যে স্বল্পমেয়াদী আরাম প্রদান করে তা জীবনের জন্য দীর্ঘমেয়াদী হুমকির কারণ হয়ে দাঁড়ায়। তথ্যসূত্র: সামাটিভি

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

চায়ের সঙ্গে ধূমপান করলে যে ক্ষতি

আপডেট সময়: ০২:৩২ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫

কিছু অভ্যাস রয়েছে যা মানুষের স্বাস্থ্যের জন্য খুবই বিপজ্জনক। এর মধ্যে একটি হলো চায়ের সঙ্গে  সিগারেট খাওয়া। এটা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। গবেষণা অনুসারে, ধূমপায়ী এবং মদ্যপানকারীরা যদি একসঙ্গে চা পান করেন, তাহলে এটি খাদ্যনালীর ক্যানসারের ঝুঁকি ৩০% বাড়িয়ে দেয়। চা এবং সিগারেট— এটি এমন একটি কম্বো যা নাকি তাৎক্ষণিক প্রশান্তি এনে দেয়।  এটি বিশ্বব্যাপী লাখ লাখ মানুষের কাছে একটি নিত্যনৈমিত্তিক অভ্যাসে পরিণত হয়েছে।

বিশেষ করে তরুণদের মধ্যে জনপ্রিয় এই অভ্যাসটিকে প্রায়শই মানসিক চাপ থেকে মুক্তির উপায় হিসেবে দেখা হয়।  তবে চিকিৎসা বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন, এটি একটি মারাত্মক বিপজ্জনক কম্বো। 

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, চা এবং সিগারেট একসঙ্গে খেলে সময়ের সঙ্গে সঙ্গে ক্যান্সার, হৃদরোগ এবং স্ট্রোকসহ গুরুতর স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। অ্যানালস অফ ইন্টারনাল মেডিসিনের ২০২৩ সালে প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে, গরম চা পান করলে খাদ্যনালী (অন্ননালী) এর আস্তরণের কোষগুলো ক্ষতিগ্রস্ত হয় আর এটি যখন সিগারেটের সঙ্গে মিলিত হয়, তখন খাদ্যনালী ক্যান্সারের ঝুঁকি দ্বিগুণ হয়ে যায়।

চা-এ ক্যাফেইন থাকে, যা পাকস্থলীর অ্যাসিড উৎপাদনকে উদ্দীপিত করে, হজমে সহায়তা করে। কিন্তু অতিরিক্ত পরিমাণে পান করলে, এটি পেটের আস্তরণের ক্ষতি করতে পারে। অন্যদিকে, সিগারেটের নিকোটিন খালি পেটে চায়ের সঙ্গে পান করলে তীব্র মাথাব্যথা, মাথা ঘোরা এবং বমি বমি ভাব হতে পারে।

চিকিৎসকরা সতর্ক করে বলেছেন, ধূমপান হার্ট অ্যাটাকের ঝুঁকি ৭ শতাংশ  বৃদ্ধি করে এবং আয়ু ২০ বছর পর্যন্ত কমিয়ে দিতে পারে। তাছাড়া, তামাকের ধোঁয়ার সাথে মিশ্রিত গরম চা বাষ্প শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করলে ফুসফুসের মারাত্মক ক্ষতি হয়।

চা-সিগারেটের মিশ্রণের সাথে সম্পর্কিত অন্যান্য স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছে:

হৃদরোগের ঝুঁকি বৃদ্ধি

অন্ননালী এবং গলার ক্যান্সার

ফুসফুসের ক্যান্সার

পুরুষত্বহীনতা এবং বন্ধ্যাত্ব

পেটের আলসার

স্মৃতিশক্তি হ্রাস

✒️ আরও পড়ুন 📖  খালি পেটে দারুচিনির পানি: উপকারিতা যত, সতর্কতাও তত