ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, চলবে ৭ নভেম্বর পর্যন্ত শিগগিরই নতুন পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষামন্ত্রী ৪১ কোটি টাকার সম্পত্তির মালিক সারা আলী খান, সিনেমাপ্রতি নেন ৩ কোটি! আশুলিয়ায় ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, আহত অর্ধশতাধিক সাভারে গোডাউনে চুরির ঘটনায় ডিবির অভিযানে গ্রেপ্তার ১ সাভার-আশুলিয়ায় ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার সন্তানধারণের ক্ষমতা কম, চিকিৎসকের কথায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী শ্বেতা ত্রিপাঠী সাভারে ডিবির পৃথক অভিযানে ইয়াবা-হেরোইনসহ ৮ জন গ্রেপ্তার অবশেষে প্রেমের সম্পর্ক স্বীকার জাহ্নবীর, কবে বিয়ে করবেন?
রাত ১১টায় প্রকাশিত হলো বহুল প্রতীক্ষিত গুম অধ্যাদেশের গেজেট। অচিরেই মানবাধিকার কমিশন আইনের নতুন সংস্কার; দ্রুত এগোচ্ছে পুলিশ ও দুর্নীতি দমন সংস্কার আইন।

গুম অধ্যাদেশের গেজেট প্রকাশ: আইন উপদেষ্টা

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময়: ০৯:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • 182

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল গুম অধ্যাদেশ ও বিভিন্ন সংস্কারমূলক উদ্যোগের সাম্প্রতিক অগ্রগতি নিয়ে নতুন বার্তা দিয়েছেন। তিনি জানান, ১ ডিসেম্বর রাত ১১টায় বহুল প্রতীক্ষিত ‘গুম অধ্যাদেশ’-এর গেজেট নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে।

সোমবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। ড. আসিফ নজরুল আরও বলেন, কয়েকদিন আগে বিচার বিভাগকে আরও স্বাধীন করতে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ জারি করা হয়েছে, যা অন্যতম গুরুত্বপূর্ণ সংস্কার।

এ ছাড়া আগামী কয়েকদিনের মধ্যেই হিউম্যান রাইটস কমিশন আইনের আরেকটি সংশোধন আনা হবে বলে জানান তিনি।

আইন উপদেষ্টা তাঁর পোস্টে উল্লেখ করেন, “বিচার বিভাগীয় সংস্কারের যে লক্ষ্যে আমরা এগোচ্ছিলাম, তার প্রায় ৯০ শতাংশই সম্পন্ন হয়েছে। আমরা পুলিশ সংস্কার আইন ও দুর্নীতি দমন সংস্কার অধ্যাদেশের কাজও দ্রুত শেষ করার চেষ্টা করছি।”

তিনি আরও আশা প্রকাশ করেন যে, পরবর্তী নির্বাচিত সরকারগুলো যদি আন্তরিকতার সঙ্গে এসব আইন বাস্তবায়ন অব্যাহত রাখে, তাহলে আগামীর বাংলাদেশ আরও মানবাধিকারবান্ধব ও গণতান্ত্রিক রাষ্ট্রে রূপ নেবে।

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

রাত ১১টায় প্রকাশিত হলো বহুল প্রতীক্ষিত গুম অধ্যাদেশের গেজেট। অচিরেই মানবাধিকার কমিশন আইনের নতুন সংস্কার; দ্রুত এগোচ্ছে পুলিশ ও দুর্নীতি দমন সংস্কার আইন।

গুম অধ্যাদেশের গেজেট প্রকাশ: আইন উপদেষ্টা

আপডেট সময়: ০৯:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল গুম অধ্যাদেশ ও বিভিন্ন সংস্কারমূলক উদ্যোগের সাম্প্রতিক অগ্রগতি নিয়ে নতুন বার্তা দিয়েছেন। তিনি জানান, ১ ডিসেম্বর রাত ১১টায় বহুল প্রতীক্ষিত ‘গুম অধ্যাদেশ’-এর গেজেট নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে।

সোমবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। ড. আসিফ নজরুল আরও বলেন, কয়েকদিন আগে বিচার বিভাগকে আরও স্বাধীন করতে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ জারি করা হয়েছে, যা অন্যতম গুরুত্বপূর্ণ সংস্কার।

এ ছাড়া আগামী কয়েকদিনের মধ্যেই হিউম্যান রাইটস কমিশন আইনের আরেকটি সংশোধন আনা হবে বলে জানান তিনি।

আইন উপদেষ্টা তাঁর পোস্টে উল্লেখ করেন, “বিচার বিভাগীয় সংস্কারের যে লক্ষ্যে আমরা এগোচ্ছিলাম, তার প্রায় ৯০ শতাংশই সম্পন্ন হয়েছে। আমরা পুলিশ সংস্কার আইন ও দুর্নীতি দমন সংস্কার অধ্যাদেশের কাজও দ্রুত শেষ করার চেষ্টা করছি।”

তিনি আরও আশা প্রকাশ করেন যে, পরবর্তী নির্বাচিত সরকারগুলো যদি আন্তরিকতার সঙ্গে এসব আইন বাস্তবায়ন অব্যাহত রাখে, তাহলে আগামীর বাংলাদেশ আরও মানবাধিকারবান্ধব ও গণতান্ত্রিক রাষ্ট্রে রূপ নেবে।

✒️ আরও পড়ুন 📖  মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যাকাণ্ড, মূল আসামি গৃহকর্মী আয়েশা গ্রেফতার