ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শহরের চেয়ে গ্রামে পরিস্থিতি বেশি সংকটজনক • পিক আওয়ারে ঘাটতি দুই হাজার মেগাওয়াট ছাড়িয়েছে • আদানি বিদ্যুতের সরবরাহেও ওঠানামা

গরম বাড়তেই ভয়াবহ লোডশেডিং: ‘বিদ্যুৎ যায়, নাকি আসে?’—প্রশ্ন এনসিপি মুখপাত্রের

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময়: ০৭:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • 133

সারা দেশে তীব্র গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং, যা জনজীবনে চরম ভোগান্তি সৃষ্টি করেছে। বিশেষ করে গ্রামাঞ্চলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে বলে অভিযোগ উঠছে। বিদ্যুতের ঘনঘন যাওয়া-আসায় দৈনন্দিন জীবনযাত্রা, ব্যবসা-বাণিজ্য ও কৃষিকাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

এমন পরিস্থিতিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সরকারের বিদ্যুৎ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন। বুধবার (২২ এপ্রিল) দিবাগত মধ্যরাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “মাঝে মাঝে বিদ্যুৎ যায়? না কি মাঝে মাঝে বিদ্যুৎ আসে?”

পাওয়ার গ্রিড বাংলাদেশ (পিজিসিবি) এর তথ্য অনুযায়ী, বিদ্যুৎ সরবরাহ ও চাহিদার ব্যবধান দিন দিন বাড়ছে। মঙ্গলবার সন্ধ্যার পিক আওয়ারে (রাত ৯টা) আদানি পাওয়ার প্ল্যান্ট থেকে দেশে বিদ্যুৎ সরবরাহ ছিল ১ হাজার ৪৪৯ মেগাওয়াট। তবে বুধবার দিনের পিক সময়ে (দুপুর ১২টা) সেই সরবরাহ কমে দাঁড়ায় ৭৫১ মেগাওয়াটে।

অন্যদিকে, একই সময়ে লোডশেডিংয়ের পরিমাণও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। মঙ্গলবার সন্ধ্যায় লোডশেডিং ছিল ১ হাজার ৮৪০ মেগাওয়াট, যা বুধবার দুপুরে বেড়ে দাঁড়ায় ২ হাজার ২৭১ মেগাওয়াটে।

বিশেষজ্ঞরা বলছেন, তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে বিদ্যুতের চাহিদা হঠাৎ বৃদ্ধি পাওয়ায় এই সংকট আরও তীব্র হচ্ছে। পাশাপাশি উৎপাদন ও সরবরাহ ব্যবস্থায় সমন্বয়ের ঘাটতিও পরিস্থিতিকে জটিল করে তুলছে।

বর্তমান পরিস্থিতিতে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে জনদুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সর্বাধিক পঠিত

সাভার-আশুলিয়ায় ডিবির পৃথক অভিযান: ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪

শহরের চেয়ে গ্রামে পরিস্থিতি বেশি সংকটজনক • পিক আওয়ারে ঘাটতি দুই হাজার মেগাওয়াট ছাড়িয়েছে • আদানি বিদ্যুতের সরবরাহেও ওঠানামা

গরম বাড়তেই ভয়াবহ লোডশেডিং: ‘বিদ্যুৎ যায়, নাকি আসে?’—প্রশ্ন এনসিপি মুখপাত্রের

আপডেট সময়: ০৭:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

সারা দেশে তীব্র গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং, যা জনজীবনে চরম ভোগান্তি সৃষ্টি করেছে। বিশেষ করে গ্রামাঞ্চলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে বলে অভিযোগ উঠছে। বিদ্যুতের ঘনঘন যাওয়া-আসায় দৈনন্দিন জীবনযাত্রা, ব্যবসা-বাণিজ্য ও কৃষিকাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

এমন পরিস্থিতিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সরকারের বিদ্যুৎ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন। বুধবার (২২ এপ্রিল) দিবাগত মধ্যরাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “মাঝে মাঝে বিদ্যুৎ যায়? না কি মাঝে মাঝে বিদ্যুৎ আসে?”

পাওয়ার গ্রিড বাংলাদেশ (পিজিসিবি) এর তথ্য অনুযায়ী, বিদ্যুৎ সরবরাহ ও চাহিদার ব্যবধান দিন দিন বাড়ছে। মঙ্গলবার সন্ধ্যার পিক আওয়ারে (রাত ৯টা) আদানি পাওয়ার প্ল্যান্ট থেকে দেশে বিদ্যুৎ সরবরাহ ছিল ১ হাজার ৪৪৯ মেগাওয়াট। তবে বুধবার দিনের পিক সময়ে (দুপুর ১২টা) সেই সরবরাহ কমে দাঁড়ায় ৭৫১ মেগাওয়াটে।

অন্যদিকে, একই সময়ে লোডশেডিংয়ের পরিমাণও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। মঙ্গলবার সন্ধ্যায় লোডশেডিং ছিল ১ হাজার ৮৪০ মেগাওয়াট, যা বুধবার দুপুরে বেড়ে দাঁড়ায় ২ হাজার ২৭১ মেগাওয়াটে।

বিশেষজ্ঞরা বলছেন, তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে বিদ্যুতের চাহিদা হঠাৎ বৃদ্ধি পাওয়ায় এই সংকট আরও তীব্র হচ্ছে। পাশাপাশি উৎপাদন ও সরবরাহ ব্যবস্থায় সমন্বয়ের ঘাটতিও পরিস্থিতিকে জটিল করে তুলছে।

বর্তমান পরিস্থিতিতে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে জনদুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

✒️ আরও পড়ুন 📖  কেন নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ