ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প

কৃষক পরিচয়ে জমি কিনে আইনি জটিলতায় সুহানা খান

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময়: ০৮:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • 199

বলিউড কিং শাহরুখ খানের মেয়ে সুহানা খান জমি কেনাকে কেন্দ্র করে আইনি জটিলতায় পড়েছেন। ভারতের আলিবাগে ১২ কোটি ৯১ লাখ রুপি ( বাংলোদেশি টাকায় প্রায় ১৮ কোটি টাকা) দিয়ে একটি জমি কেনেন তিনি, যা শুধুমাত্র কৃষিকাজের জন্য নির্ধারিত বলে জানাচ্ছে স্থানীয় প্রশাসন।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, সুহানা দাবি করেছেন— তিনি এই জমি কিনেছেন তিন বোন—অঞ্জলি, রেখা ও প্রিয়া-র কাছ থেকে, যারা এটি পেয়েছেন উত্তরাধিকার সূত্রে। তবে জমির স্ট্যাম্প ডিউটি বাবদ ৭৮ লাখ রুপি পরিশোধ করার পরও, তার ‘কৃষক’ পরিচয় নিয়ে প্রশ্ন উঠেছে। জমির নথিতে সুহানাকে দেখানো হয়েছে একজন কৃষক হিসেবে।

প্রশাসনের দাবি, সাধারণ কৃষিজমি কেবল কৃষকদের ক্ষেতেই বিক্রি করা যায়, যা নিয়ে এখন তদন্ত চলছে। শিগগিরই এই বিষয়ে তদন্ত প্রতিবেদন প্রকাশিত হবে।

‘দ্য আর্চিস’-এর পর সুহানা এবার বলিউডে পা রাখতে যাচ্ছেন ‘কিং’ সিনেমার মাধ্যমে, যেখানে বাবার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন। সিনেমার শুটিংয়ে ব্যস্ত থাকলেও, জমি কেনা সংক্রান্ত বিতর্কে সুহানা বা শাহরুখ কেউই এখনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

কৃষক পরিচয়ে জমি কিনে আইনি জটিলতায় সুহানা খান

আপডেট সময়: ০৮:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

বলিউড কিং শাহরুখ খানের মেয়ে সুহানা খান জমি কেনাকে কেন্দ্র করে আইনি জটিলতায় পড়েছেন। ভারতের আলিবাগে ১২ কোটি ৯১ লাখ রুপি ( বাংলোদেশি টাকায় প্রায় ১৮ কোটি টাকা) দিয়ে একটি জমি কেনেন তিনি, যা শুধুমাত্র কৃষিকাজের জন্য নির্ধারিত বলে জানাচ্ছে স্থানীয় প্রশাসন।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, সুহানা দাবি করেছেন— তিনি এই জমি কিনেছেন তিন বোন—অঞ্জলি, রেখা ও প্রিয়া-র কাছ থেকে, যারা এটি পেয়েছেন উত্তরাধিকার সূত্রে। তবে জমির স্ট্যাম্প ডিউটি বাবদ ৭৮ লাখ রুপি পরিশোধ করার পরও, তার ‘কৃষক’ পরিচয় নিয়ে প্রশ্ন উঠেছে। জমির নথিতে সুহানাকে দেখানো হয়েছে একজন কৃষক হিসেবে।

প্রশাসনের দাবি, সাধারণ কৃষিজমি কেবল কৃষকদের ক্ষেতেই বিক্রি করা যায়, যা নিয়ে এখন তদন্ত চলছে। শিগগিরই এই বিষয়ে তদন্ত প্রতিবেদন প্রকাশিত হবে।

‘দ্য আর্চিস’-এর পর সুহানা এবার বলিউডে পা রাখতে যাচ্ছেন ‘কিং’ সিনেমার মাধ্যমে, যেখানে বাবার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন। সিনেমার শুটিংয়ে ব্যস্ত থাকলেও, জমি কেনা সংক্রান্ত বিতর্কে সুহানা বা শাহরুখ কেউই এখনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি।

✒️ আরও পড়ুন 📖  যেসব কারণে ভারতীয় সিনেমার সেনসেশন হয়ে উঠলেন রাশমিকা