ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
ঢাকা-২ আসনের এমপি আমান উল্লাহ আমানের বক্তব্য — কৃষি প্রণোদনায় ৬০ জন ক্ষুদ্র কৃষকের সহায়তা

কৃষকই সরকারের ভিত্তি: সাভারে বীজ-সার বিতরণ

কৃষকই দেশের অর্থনীতির চালিকাশক্তি এবং সরকারের মূল ভিত্তি—এমন মন্তব্য করেছেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান।

বৃহস্পতিবার (দুপুরে) সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়নে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ঢাকা-২ আসনের অন্তর্গত ভাকুর্তা, আমিনবাজার ও তেঁতুলঝোড়া ইউনিয়নের প্রায় ৬০ জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়।

২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে উফশী আউশ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ সহায়তা প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে আমান উল্লাহ আমান বলেন, বর্তমান সরকার কৃষকদের উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং নির্বাচনী প্রতিশ্রুতিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করছে। কৃষকদের যেকোনো প্রয়োজন ও সংকটে সরকার পাশে থাকবে বলেও তিনি আশ্বাস দেন।
তিনি আরও বলেন, কৃষকদের উৎপাদন বাড়াতে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে এবং কৃষিকে আরও শক্তিশালী করতে সরকার বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুনসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

ঢাকা-২ আসনের এমপি আমান উল্লাহ আমানের বক্তব্য — কৃষি প্রণোদনায় ৬০ জন ক্ষুদ্র কৃষকের সহায়তা

কৃষকই সরকারের ভিত্তি: সাভারে বীজ-সার বিতরণ

আপডেট সময়: ০১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬

কৃষকই দেশের অর্থনীতির চালিকাশক্তি এবং সরকারের মূল ভিত্তি—এমন মন্তব্য করেছেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান।

বৃহস্পতিবার (দুপুরে) সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়নে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ঢাকা-২ আসনের অন্তর্গত ভাকুর্তা, আমিনবাজার ও তেঁতুলঝোড়া ইউনিয়নের প্রায় ৬০ জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়।

২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে উফশী আউশ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ সহায়তা প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে আমান উল্লাহ আমান বলেন, বর্তমান সরকার কৃষকদের উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং নির্বাচনী প্রতিশ্রুতিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করছে। কৃষকদের যেকোনো প্রয়োজন ও সংকটে সরকার পাশে থাকবে বলেও তিনি আশ্বাস দেন।
তিনি আরও বলেন, কৃষকদের উৎপাদন বাড়াতে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে এবং কৃষিকে আরও শক্তিশালী করতে সরকার বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুনসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

✒️ আরও পড়ুন 📖  বিএনপির নাম ভাঙিয়ে অপরাধ করলেই গ্রেফতার: আমান উল্লাহ আমান