ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
কারাগারে থাকাকালীন প্রেমিক সুশান্ত সিংহ রাজপুতের জন্য শোক প্রকাশ করতে পারেননি অভিনেত্রী।

কারাগারের দিনগুলোতে খাবারের আসল মূল্য শিখেছেন রিয়া চক্রবর্তী

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময়: ০১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • 143

বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী জীবনের এক কঠিন সময় পার করেছেন সংশোধনাগারে। সম্প্রতি এক আলোচনাসভায় তিনি জানান, কারাগারে থাকার অভিজ্ঞতা তাঁর জীবনদর্শন সম্পূর্ণ বদলে দিয়েছে।

রিয়ার ভাষায়, “কারাবাসে থাকলে খাবারের আসল মর্ম বোঝা যায়। যখন যা খুশি খাওয়া সম্ভব নয়, তখনই টের পাওয়া যায় খাবারের মূল্য কতটা।”

তিনি আরও বলেন, “বাবা-মাকে আমরা গুরুত্ব দিই না। কিন্তু সংশোধনাগারে ওঁদের কথাই বারবার মনে পড়ত। ওই সময় আমার বয়স ছিল মাত্র ২৭। ওখানেই শিখেছি, দোকানের পিৎজ়ার চেয়ে সাধারণ ডাল-ভাতের মূল্য কত বেশি।”

সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুতে কারাগারে শোকপালন করতে না পারার বেদনাও প্রকাশ করেন রিয়া। “এখনও মনে হয়, শোকপর্ব শেষ হয়নি। মনের ভিতর শোক রয়ে গিয়েছে। তবে সেই মানসিক আঘাত থেকেই আজ আমি খুশির মূল্য দিতে শিখেছি,” জানালেন তিনি।

সুশান্তকে আত্মহত্যায় প্ররোচনা এবং মাদক মামলায় নাম জড়ানোয় গ্রেফতার হয়েছিলেন রিয়া চক্রবর্তী। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর তিনি জামিন পান। মুক্তির দিন বাড়ি ফিরে কান্নায় ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। তাঁর কথায়, সেই দিন তিনি বুঝেছিলেন— সারাজীবনের জন্য তাঁর জীবন বদলে গেছে।

সর্বাধিক পঠিত

সাভার-আশুলিয়ায় ডিবির পৃথক অভিযান: ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪

কারাগারে থাকাকালীন প্রেমিক সুশান্ত সিংহ রাজপুতের জন্য শোক প্রকাশ করতে পারেননি অভিনেত্রী।

কারাগারের দিনগুলোতে খাবারের আসল মূল্য শিখেছেন রিয়া চক্রবর্তী

আপডেট সময়: ০১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী জীবনের এক কঠিন সময় পার করেছেন সংশোধনাগারে। সম্প্রতি এক আলোচনাসভায় তিনি জানান, কারাগারে থাকার অভিজ্ঞতা তাঁর জীবনদর্শন সম্পূর্ণ বদলে দিয়েছে।

রিয়ার ভাষায়, “কারাবাসে থাকলে খাবারের আসল মর্ম বোঝা যায়। যখন যা খুশি খাওয়া সম্ভব নয়, তখনই টের পাওয়া যায় খাবারের মূল্য কতটা।”

তিনি আরও বলেন, “বাবা-মাকে আমরা গুরুত্ব দিই না। কিন্তু সংশোধনাগারে ওঁদের কথাই বারবার মনে পড়ত। ওই সময় আমার বয়স ছিল মাত্র ২৭। ওখানেই শিখেছি, দোকানের পিৎজ়ার চেয়ে সাধারণ ডাল-ভাতের মূল্য কত বেশি।”

সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুতে কারাগারে শোকপালন করতে না পারার বেদনাও প্রকাশ করেন রিয়া। “এখনও মনে হয়, শোকপর্ব শেষ হয়নি। মনের ভিতর শোক রয়ে গিয়েছে। তবে সেই মানসিক আঘাত থেকেই আজ আমি খুশির মূল্য দিতে শিখেছি,” জানালেন তিনি।

সুশান্তকে আত্মহত্যায় প্ররোচনা এবং মাদক মামলায় নাম জড়ানোয় গ্রেফতার হয়েছিলেন রিয়া চক্রবর্তী। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর তিনি জামিন পান। মুক্তির দিন বাড়ি ফিরে কান্নায় ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। তাঁর কথায়, সেই দিন তিনি বুঝেছিলেন— সারাজীবনের জন্য তাঁর জীবন বদলে গেছে।

✒️ আরও পড়ুন 📖  ব্রাইডাল লুকে অপু বিশ্বাস, রাজকীয় সাজে ভক্তদের মুগ্ধ করলেন ঢালিউড কুইন