ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
খাদ্যনিরাপত্তা, দারিদ্র্য নিরসন ও টেকসই উন্নয়ন নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে বৈঠক করবেন তিনি — ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠকের খবর ভিত্তিহীন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব।

ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে রোমের পথে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং তার প্রেস সচিব শফিকুল আলম (ডানে)। ফাইল ছবি

ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস রোববার সকালে ইতালির রাজধানী রোমের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট বেলা সাড়ে ১১টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

সফরসূচি অনুযায়ী, অধ্যাপক ইউনূস ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেবেন। পাশাপাশি তিনি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে খাদ্যনিরাপত্তা, দারিদ্র্য নিরসন, টেকসই উন্নয়নসহ বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হবে।

এদিকে, কিছু গণমাধ্যমে প্রচারিত হয়েছে যে, প্রধান উপদেষ্টা ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক করবেন। তবে রোববার দিনগত রাতে বিষয়টি এক ফেসবুক পোস্টে স্পষ্ট করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি লিখেছেন, “কিছু পত্রিকা ও রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস জানিয়েছে, প্রধান উপদেষ্টা রোম সফরে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক করবেন। তবে আমি স্পষ্ট করে বলতে চাই—এই সফরসংক্রান্ত বিষয়ে বাসস বা অন্য কোনো সংবাদমাধ্যম আমার সঙ্গে কথা বলেনি।”

তিনি আরও জানান, “বুধবার এক সংবাদ ব্রিফিংয়ে এবং পরে দুটি টেলিভিশন চ্যানেলে আমি জানিয়েছিলাম, প্রধান উপদেষ্টা রোম যাচ্ছেন ওয়ার্ল্ড ফুড ফোরামের সভায় যোগ দিতে। আমি আরও বলেছিলাম, সফরকালে তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন। কিন্তু কোথাও আমি বলিনি যে, ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হবে। বাস্তবে এমন কোনো বৈঠক নির্ধারিতও ছিল না।”

শফিকুল আলম আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলো তাদের প্রতিবেদন সংশোধন করবে।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

খাদ্যনিরাপত্তা, দারিদ্র্য নিরসন ও টেকসই উন্নয়ন নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে বৈঠক করবেন তিনি — ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠকের খবর ভিত্তিহীন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব।

ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে রোমের পথে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস

আপডেট সময়: ১০:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস রোববার সকালে ইতালির রাজধানী রোমের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট বেলা সাড়ে ১১টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

সফরসূচি অনুযায়ী, অধ্যাপক ইউনূস ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেবেন। পাশাপাশি তিনি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে খাদ্যনিরাপত্তা, দারিদ্র্য নিরসন, টেকসই উন্নয়নসহ বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হবে।

এদিকে, কিছু গণমাধ্যমে প্রচারিত হয়েছে যে, প্রধান উপদেষ্টা ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক করবেন। তবে রোববার দিনগত রাতে বিষয়টি এক ফেসবুক পোস্টে স্পষ্ট করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি লিখেছেন, “কিছু পত্রিকা ও রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস জানিয়েছে, প্রধান উপদেষ্টা রোম সফরে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক করবেন। তবে আমি স্পষ্ট করে বলতে চাই—এই সফরসংক্রান্ত বিষয়ে বাসস বা অন্য কোনো সংবাদমাধ্যম আমার সঙ্গে কথা বলেনি।”

তিনি আরও জানান, “বুধবার এক সংবাদ ব্রিফিংয়ে এবং পরে দুটি টেলিভিশন চ্যানেলে আমি জানিয়েছিলাম, প্রধান উপদেষ্টা রোম যাচ্ছেন ওয়ার্ল্ড ফুড ফোরামের সভায় যোগ দিতে। আমি আরও বলেছিলাম, সফরকালে তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন। কিন্তু কোথাও আমি বলিনি যে, ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হবে। বাস্তবে এমন কোনো বৈঠক নির্ধারিতও ছিল না।”

শফিকুল আলম আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলো তাদের প্রতিবেদন সংশোধন করবে।

✒️ আরও পড়ুন 📖  ‘সাধারণ মানুষের ভোট দেওয়ার অধিকার থাকতে হবে’