ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প

‘সাধারণ মানুষের ভোট দেওয়ার অধিকার থাকতে হবে’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

যেকোনো উপায়ে সাধারণ মানুষের ভোট প্রদানের অধিকার থাকতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৮ জানুয়ারি) শহীদ জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, রাজনৈতিক কর্মী হিসেবে আমি যেটা বুঝি গণতন্ত্র মানে মত প্রকাশ বা অধিকার প্রয়োগ। গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বে যেটা গ্রহণযোগ্য সেটা হচ্ছে ভোটের মাধ্যমে মানুষ তার মতামত প্রকাশ করে থাকে। স্বাভাবিকভাবে মানুষের ভোট প্রদানের অধিকার যেকোনো উপায়ে থাকতেই হবে।

তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমরা তিনভাবে দেখতে পাই। দেশের প্রয়োজনে এবং মানুষের প্রয়োজনে সেটি ছিল সময়ের দাবি। একজন সৈনিক হিসেবে দেশের মানুষের প্রতি তার প্রতিশ্রুতি হচ্ছে দেশকে রক্ষা করা। দেশের মানুষ এবং সার্বভৌমত্বকে রক্ষা করা। আমরা দেখেছি যখন সময় এসেছে দেশের স্বাধীনতা ছিনিয়ে আনার বা রক্ষা করার, আমরা যখন দেখেছি শত্রুর কবল থেকে দেশের মাটিকে রক্ষা করার, সেই সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ডাক দিয়েছেন।

তারেক রহমান আরও বলেন, জিয়াউর রহমান বহু মানুষের দেশে এবং বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন। একইসাথে প্রবাসী এবং আমাদের গার্মেন্টস শিল্পের মাধ্যমে দেশকেও বিশ্বদরবারে তুলে ধরেছেন। এই সেক্টরের মাধ্যমেই বিশ্বের বহু দেশ বাংলাদেশের সাথে পরিচিত হয়েছে। অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দের পাশাপাশি ভার্চুয়ালি যোগ দেন তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানও। রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে উৎসর্গ করে একটি কবিতা পাঠ করেন।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

‘সাধারণ মানুষের ভোট দেওয়ার অধিকার থাকতে হবে’

আপডেট সময়: ০৯:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫

যেকোনো উপায়ে সাধারণ মানুষের ভোট প্রদানের অধিকার থাকতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৮ জানুয়ারি) শহীদ জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, রাজনৈতিক কর্মী হিসেবে আমি যেটা বুঝি গণতন্ত্র মানে মত প্রকাশ বা অধিকার প্রয়োগ। গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বে যেটা গ্রহণযোগ্য সেটা হচ্ছে ভোটের মাধ্যমে মানুষ তার মতামত প্রকাশ করে থাকে। স্বাভাবিকভাবে মানুষের ভোট প্রদানের অধিকার যেকোনো উপায়ে থাকতেই হবে।

তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমরা তিনভাবে দেখতে পাই। দেশের প্রয়োজনে এবং মানুষের প্রয়োজনে সেটি ছিল সময়ের দাবি। একজন সৈনিক হিসেবে দেশের মানুষের প্রতি তার প্রতিশ্রুতি হচ্ছে দেশকে রক্ষা করা। দেশের মানুষ এবং সার্বভৌমত্বকে রক্ষা করা। আমরা দেখেছি যখন সময় এসেছে দেশের স্বাধীনতা ছিনিয়ে আনার বা রক্ষা করার, আমরা যখন দেখেছি শত্রুর কবল থেকে দেশের মাটিকে রক্ষা করার, সেই সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ডাক দিয়েছেন।

তারেক রহমান আরও বলেন, জিয়াউর রহমান বহু মানুষের দেশে এবং বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন। একইসাথে প্রবাসী এবং আমাদের গার্মেন্টস শিল্পের মাধ্যমে দেশকেও বিশ্বদরবারে তুলে ধরেছেন। এই সেক্টরের মাধ্যমেই বিশ্বের বহু দেশ বাংলাদেশের সাথে পরিচিত হয়েছে। অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দের পাশাপাশি ভার্চুয়ালি যোগ দেন তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানও। রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে উৎসর্গ করে একটি কবিতা পাঠ করেন।

✒️ আরও পড়ুন 📖  মাইলস্টোন দুর্ঘটনার তদন্তে নতুন সুপারিশ প্রকাশ