ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
কক্সবাজারের উখিয়া সীমান্তে পানির নিচ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে ৩৪ বিজিবি। স্থানীয় জেলের চোখে পড়ায় অভিযান চালিয়ে উদ্ধার হয় এসএলআর ও ম্যাগাজিনসহ গুলি।

উখিয়া সীমান্তে বিজিবির অভিযান: এসএলআর অস্ত্র ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার

কক্সবাজারের উখিয়া সীমান্তে অভিযান চালিয়ে একটি এসএলআর অস্ত্র এবং ১৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে ৩৪ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১৭ আগস্ট) দুপুর আড়াইটার দিকে ঘুমধুম বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার-৩১ এলাকার শূন্য লাইনের কাছে এ অভিযান পরিচালনা করা হয়।

৩৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম জানান, স্থানীয় এক জেলে মাছ ধরতে গিয়ে খালের পানির নিচে অস্ত্র ও গুলি দেখতে পান। পরে বিজিবিকে খবর দিলে টহলদল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালিয়ে একটি এসএলআরসহ ১৩ রাউন্ড গুলি (ম্যাগাজিনসহ) উদ্ধার করে।

তিনি আরও জানান, উদ্ধারকৃত অস্ত্র সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

লে. কর্নেল এস এম খায়রুল আলম বলেন, “আমাদের দায়িত্বপূর্ণ এলাকায় জনমনে স্বস্তি ও শান্তি বজায় রাখতে বিজিবি সর্বদা সচেষ্ট। সীমান্তবর্তী এলাকায় অপরাধ দমন, মাদক, চোরাচালান ও অবৈধ অস্ত্র বিরোধী অভিযান অব্যাহত থাকবে।”

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়া সীমান্তে পানির নিচ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে ৩৪ বিজিবি। স্থানীয় জেলের চোখে পড়ায় অভিযান চালিয়ে উদ্ধার হয় এসএলআর ও ম্যাগাজিনসহ গুলি।

উখিয়া সীমান্তে বিজিবির অভিযান: এসএলআর অস্ত্র ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার

আপডেট সময়: ০৮:৪১ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫

কক্সবাজারের উখিয়া সীমান্তে অভিযান চালিয়ে একটি এসএলআর অস্ত্র এবং ১৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে ৩৪ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১৭ আগস্ট) দুপুর আড়াইটার দিকে ঘুমধুম বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার-৩১ এলাকার শূন্য লাইনের কাছে এ অভিযান পরিচালনা করা হয়।

৩৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম জানান, স্থানীয় এক জেলে মাছ ধরতে গিয়ে খালের পানির নিচে অস্ত্র ও গুলি দেখতে পান। পরে বিজিবিকে খবর দিলে টহলদল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালিয়ে একটি এসএলআরসহ ১৩ রাউন্ড গুলি (ম্যাগাজিনসহ) উদ্ধার করে।

তিনি আরও জানান, উদ্ধারকৃত অস্ত্র সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

লে. কর্নেল এস এম খায়রুল আলম বলেন, “আমাদের দায়িত্বপূর্ণ এলাকায় জনমনে স্বস্তি ও শান্তি বজায় রাখতে বিজিবি সর্বদা সচেষ্ট। সীমান্তবর্তী এলাকায় অপরাধ দমন, মাদক, চোরাচালান ও অবৈধ অস্ত্র বিরোধী অভিযান অব্যাহত থাকবে।”

✒️ আরও পড়ুন 📖  বেনাপোল সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ ব্যবসায়ী আটক