ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, চলবে ৭ নভেম্বর পর্যন্ত শিগগিরই নতুন পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষামন্ত্রী ৪১ কোটি টাকার সম্পত্তির মালিক সারা আলী খান, সিনেমাপ্রতি নেন ৩ কোটি! আশুলিয়ায় ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, আহত অর্ধশতাধিক সাভারে গোডাউনে চুরির ঘটনায় ডিবির অভিযানে গ্রেপ্তার ১ সাভার-আশুলিয়ায় ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার সন্তানধারণের ক্ষমতা কম, চিকিৎসকের কথায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী শ্বেতা ত্রিপাঠী সাভারে ডিবির পৃথক অভিযানে ইয়াবা-হেরোইনসহ ৮ জন গ্রেপ্তার অবশেষে প্রেমের সম্পর্ক স্বীকার জাহ্নবীর, কবে বিয়ে করবেন?
দৌলতপুর গ্রামে বিশেষ অভিযানে অস্ত্র উদ্ধার, আটক আতাউর রহমানকে থানায় সোপর্দ

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ ব্যবসায়ী আটক

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তলসহ আতাউর রহমান (৪০) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২৮ অক্টোবর) ভোরে পুটখালী ইউনিয়নের দৌলতপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক আতাউর রহমান ওই গ্রামের সোলাইমান হোসেনের ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, অস্ত্র চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে ২১ বিজিবির সদস্যরা দৌলতপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় আতাউর রহমানের বাড়িতে তল্লাশি চালিয়ে গোলার ভেতর থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার বলেন, “আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।”

তিনি আরও বলেন, “দেশের সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও অন্যান্য চোরাচালান রোধে বিজিবির অভিযান সবসময় চলমান থাকবে। এ বিষয়ে স্থানীয়দের সহযোগিতা কামনা করছি।”

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দৌলতপুর গ্রামে বিশেষ অভিযানে অস্ত্র উদ্ধার, আটক আতাউর রহমানকে থানায় সোপর্দ

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ ব্যবসায়ী আটক

আপডেট সময়: ০৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তলসহ আতাউর রহমান (৪০) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২৮ অক্টোবর) ভোরে পুটখালী ইউনিয়নের দৌলতপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক আতাউর রহমান ওই গ্রামের সোলাইমান হোসেনের ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, অস্ত্র চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে ২১ বিজিবির সদস্যরা দৌলতপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় আতাউর রহমানের বাড়িতে তল্লাশি চালিয়ে গোলার ভেতর থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার বলেন, “আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।”

তিনি আরও বলেন, “দেশের সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও অন্যান্য চোরাচালান রোধে বিজিবির অভিযান সবসময় চলমান থাকবে। এ বিষয়ে স্থানীয়দের সহযোগিতা কামনা করছি।”

✒️ আরও পড়ুন 📖  ‘লিডার আসছে’ শ্লোগানে বেনাপোলে বিএনপির আনন্দ মিছিল