ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ইয়াবা ও হেরোইনসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধামরাইয়ে ৯ মামলার আসামি ছিনতাইকারী গ্রেফতার সাভারের ভাঙচুর মামলায় জামিনে মুক্ত ছাত্রদল নেতা রেজাউল করিম জুয়েল ঢাকা জেলায় মাদকবিরোধী অভিযান জোরদার, গ্রেফতার ৪ ব্যবসায়ী ধামরাইয়ে অবৈধ সীসা কারখানায় অভিযান, জরিমানা ৫০ হাজার টাকা নিয়ম না মানায় অপপ্রচার: সাভার সাব-রেজিস্ট্রারের অভিযোগ গাঁজাসহ আশুলিয়ায় ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২৬ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সারা দেশে শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫, প্রথম দিনে বাংলা আশুলিয়ায় ডিবির অভিযানে বিদেশি অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার
ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার বিশিষ্ট সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেবেন প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনাররা

আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে আজ গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ সোমবার গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ইলেকট্রনিক মিডিয়া এবং দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত প্রিন্ট মিডিয়ার বিশিষ্ট সাংবাদিকদের সঙ্গে এই সংলাপ অনুষ্ঠিত হবে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন চার নির্বাচন কমিশনার, ইসি সচিবালয়ের সিনিয়র সচিব এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

ইসি জানিয়েছে, একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে রাজনৈতিক দল, শিক্ষাবিদ, নাগরিক সমাজ, সাংবাদিক, পর্যবেক্ষক, নারী নেত্রী ও মুক্তিযোদ্ধাসহ সংশ্লিষ্ট সকলের মতামত নিচ্ছে তারা। এরই ধারাবাহিকতায় আজ গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে এই সংলাপ আয়োজন করা হয়েছে।

ইসি সচিবালয়ের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আশাদুল হক জানান, সোমবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে এই সংলাপ। তিনি আশা প্রকাশ করেন, ৪০ জনের বেশি গণমাধ্যম ব্যক্তিত্ব এতে অংশগ্রহণ করবেন।

এর আগে গত ২৮ সেপ্টেম্বর জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু করে ইসি। প্রথম দিনে সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষাবিদরা অংশ নিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য সকলের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান।

অংশগ্রহণকারীরা বলেন, সুষ্ঠু গণতন্ত্রের জন্য কার্যকর গণমাধ্যম অপরিহার্য। পুরো নির্বাচন প্রক্রিয়ায় সংবাদমাধ্যম যেন নির্ভয়ে ও স্বচ্ছভাবে কাজ করতে পারে, সেটি নিশ্চিত করা প্রয়োজন। নির্বাচনের প্রস্তুতি, ভোটগ্রহণ ও ফলাফল প্রকাশ—সব পর্যায়েই গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ।

প্রথম দিনের সংলাপে ১৩ জন সুশীল সমাজের প্রতিনিধি এবং ১৫ জন শিক্ষাবিদ অংশ নিয়েছিলেন।

সর্বাধিক পঠিত

ইয়াবা ও হেরোইনসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার বিশিষ্ট সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেবেন প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনাররা

আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে আজ গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন

আপডেট সময়: ০৮:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫