ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
মানসিক স্বাস্থ্য নিয়ে পরীমণির অকপট স্বীকারোক্তি — নিয়মিত সাইকিয়াট্রিস্টের কাছে যান, সুশৃঙ্খল জীবনযাপনে মনোযোগী জনপ্রিয় নায়িকা।

‘আমার প্রচণ্ড প্যানিক হয়’ — পরীমণি

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি ব্যক্তিগত জীবন ও মানসিক স্বাস্থ্য নিয়ে এক টেলিভিশন সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেছেন। জীবনের নানা কঠিন পরিস্থিতি পেরিয়ে এখন তিনি সুশৃঙ্খল ও পরিকল্পিত জীবনযাপন করছেন বলে জানান।

পরীমণি বলেন, “আমার প্রচণ্ড প্যানিক হয় এবং আমার মৃত্যুভয় হয় অনেক। এই সমস্যা থেকে মুক্তির জন্য আমি এখন নিয়মিত সাইকিয়াট্রিস্টের কাছে যাই।”

নিজের জীবনযাত্রা নিয়ে তিনি আরও জানান, “আমি ডিসিপ্লিন জীবন যাপন করি, নামাজ বা মেডিকেশন করি। আমি একটা সুন্দর, সিস্টেমেটিক লাইফ লিড করার চেষ্টা করি, যেটা আমি আগে কখনোই করতাম না।”

অভিনয় জীবন নিয়ে কথা বলতে গিয়ে পরীমণি বলেন, আগে তিনি অনেক কাজ হুটহাট করতেন, ভেবে দেখতেন না কাজটি কতটা কন্টিনিউ করা সম্ভব হবে কি না। কিন্তু এখন তিনি চিন্তাভাবনা করে, পরিকল্পনা মেনে কাজ করেন।

সাক্ষাৎকারে পরীমণি আরও জানান, করোনার লকডাউনের সময় তিনি অ্যালোফেসিয়া (Alopecia) নামক রোগে আক্রান্ত হয়েছিলেন। যার কারণে তার মাথার এক পাশের অনেকটা চুল উঠে গিয়েছিল। তবে এখন তিনি সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরেছেন।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

মানসিক স্বাস্থ্য নিয়ে পরীমণির অকপট স্বীকারোক্তি — নিয়মিত সাইকিয়াট্রিস্টের কাছে যান, সুশৃঙ্খল জীবনযাপনে মনোযোগী জনপ্রিয় নায়িকা।

‘আমার প্রচণ্ড প্যানিক হয়’ — পরীমণি

আপডেট সময়: ১০:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি ব্যক্তিগত জীবন ও মানসিক স্বাস্থ্য নিয়ে এক টেলিভিশন সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেছেন। জীবনের নানা কঠিন পরিস্থিতি পেরিয়ে এখন তিনি সুশৃঙ্খল ও পরিকল্পিত জীবনযাপন করছেন বলে জানান।

পরীমণি বলেন, “আমার প্রচণ্ড প্যানিক হয় এবং আমার মৃত্যুভয় হয় অনেক। এই সমস্যা থেকে মুক্তির জন্য আমি এখন নিয়মিত সাইকিয়াট্রিস্টের কাছে যাই।”

নিজের জীবনযাত্রা নিয়ে তিনি আরও জানান, “আমি ডিসিপ্লিন জীবন যাপন করি, নামাজ বা মেডিকেশন করি। আমি একটা সুন্দর, সিস্টেমেটিক লাইফ লিড করার চেষ্টা করি, যেটা আমি আগে কখনোই করতাম না।”

অভিনয় জীবন নিয়ে কথা বলতে গিয়ে পরীমণি বলেন, আগে তিনি অনেক কাজ হুটহাট করতেন, ভেবে দেখতেন না কাজটি কতটা কন্টিনিউ করা সম্ভব হবে কি না। কিন্তু এখন তিনি চিন্তাভাবনা করে, পরিকল্পনা মেনে কাজ করেন।

সাক্ষাৎকারে পরীমণি আরও জানান, করোনার লকডাউনের সময় তিনি অ্যালোফেসিয়া (Alopecia) নামক রোগে আক্রান্ত হয়েছিলেন। যার কারণে তার মাথার এক পাশের অনেকটা চুল উঠে গিয়েছিল। তবে এখন তিনি সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরেছেন।

✒️ আরও পড়ুন 📖  ১৩ বছর পর পর্দায় ফিরছেন সমীরা রেড্ডি, আসছেন ভৌতিক সিনেমা ‘চিমনি’-তে