ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে টানল কেকেআর, আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারের সর্বোচ্চ মূল্য

আইপিএলে ইতিহাস গড়লেন মোস্তাফিজ: রেকর্ড দামে কলকাতা নাইট রাইডার্সে ‘ফিজ’

আইপিএলে নতুন ইতিহাস গড়লেন বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। ২০২৬ সালের আসরের জন্য অনুষ্ঠিত ছোট নিলামে রেকর্ড দামে তাকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।

নিলামে মোস্তাফিজকে পেতে কলকাতাকে গুনতে হয়েছে ৯ কোটি ২০ লাখ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি ৩৭ লাখ টাকা। আইপিএলের ইতিহাসে এর আগে কোনো বাংলাদেশি ক্রিকেটার এত দামে বিক্রি হননি।

মোস্তাফিজের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। তবে তাকে নিয়ে তীব্র প্রতিযোগিতায় নামে তার সাবেক দল চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স। শেষ পর্যন্ত দরযুদ্ধে জয়ী হয় কলকাতা।

আইপিএলে মোস্তাফিজের আগের দাম
আইপিএলে এর আগে কখনোই এত বড় অঙ্ক পাননি মোস্তাফিজ। তার ক্যারিয়ারে সর্বোচ্চ দাম ছিল ২০১৮ সালে, যখন ২ কোটি ২০ লাখ রুপিতে তিনি যোগ দেন মুম্বাই ইন্ডিয়ান্সে।

২০১৬ সালে প্রথম আইপিএল নিলামেই বাজিমাত করেছিলেন মোস্তাফিজ। ১ কোটি ৪০ লাখ রুপিতে সানরাইজার্স হায়দরাবাদে যোগ দিয়ে ১৬ ম্যাচে ১৭ উইকেট নিয়ে জিতে নেন টুর্নামেন্টের সেরা উদীয়মান ক্রিকেটার পুরস্কার।

ধারাবাহিক নিলাম ইতিহাস
২০২১: রাজস্থান রয়্যালস – ১ কোটি রুপি ২০২২ ও ২০২৩: দিল্লি ক্যাপিটালস – ২ কোটি রুপি, ২০২৪: চেন্নাই সুপার কিংস – ২ কোটি রুপি। গেল আসরে নিলামে দল না পেলেও বদলি হিসেবে দিল্লি ক্যাপিটালসে নাম লেখান তিনি।

ভাঙল মাশরাফির ১৬ বছরের রেকর্ড
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে আইপিএলে সর্বোচ্চ দামের রেকর্ডটি এতদিন ছিল মাশরাফি বিন মুর্তজার দখলে। ২০০৯ সালের নিলামে তাকে ৬ লাখ ডলারে দলে নিয়েছিল কলকাতা, যা সে সময় বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকা।

এই রেকর্ডটি দীর্ঘ ১৬ বছর অক্ষত ছিল। ২০২৫ সালে এসে সেই রেকর্ড ভেঙে দিলেন মোস্তাফিজ—এবং এবারও ইতিহাসের সাক্ষী থাকল কলকাতা নাইট রাইডার্স।

সাকিবের প্রসঙ্গ
সাকিব আল হাসান একাধিকবার আইপিএল নিলামে উঠলেও কখনোই ৪ কোটি রুপি ছাড়াননি। তাকে পেতে সর্বোচ্চ ৩.২ কোটি রুপি খরচ করেছিল কলকাতা নাইট রাইডার্স, ২০২১ আসরে।

সব মিলিয়ে, আইপিএলে বাংলাদেশের সবচেয়ে দামি ক্রিকেটার হয়ে নতুন মাইলফলক ছুঁলেন মোস্তাফিজুর রহমান।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে টানল কেকেআর, আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারের সর্বোচ্চ মূল্য

আইপিএলে ইতিহাস গড়লেন মোস্তাফিজ: রেকর্ড দামে কলকাতা নাইট রাইডার্সে ‘ফিজ’

আপডেট সময়: ১০:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

আইপিএলে নতুন ইতিহাস গড়লেন বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। ২০২৬ সালের আসরের জন্য অনুষ্ঠিত ছোট নিলামে রেকর্ড দামে তাকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।

নিলামে মোস্তাফিজকে পেতে কলকাতাকে গুনতে হয়েছে ৯ কোটি ২০ লাখ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি ৩৭ লাখ টাকা। আইপিএলের ইতিহাসে এর আগে কোনো বাংলাদেশি ক্রিকেটার এত দামে বিক্রি হননি।

মোস্তাফিজের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। তবে তাকে নিয়ে তীব্র প্রতিযোগিতায় নামে তার সাবেক দল চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স। শেষ পর্যন্ত দরযুদ্ধে জয়ী হয় কলকাতা।

আইপিএলে মোস্তাফিজের আগের দাম
আইপিএলে এর আগে কখনোই এত বড় অঙ্ক পাননি মোস্তাফিজ। তার ক্যারিয়ারে সর্বোচ্চ দাম ছিল ২০১৮ সালে, যখন ২ কোটি ২০ লাখ রুপিতে তিনি যোগ দেন মুম্বাই ইন্ডিয়ান্সে।

২০১৬ সালে প্রথম আইপিএল নিলামেই বাজিমাত করেছিলেন মোস্তাফিজ। ১ কোটি ৪০ লাখ রুপিতে সানরাইজার্স হায়দরাবাদে যোগ দিয়ে ১৬ ম্যাচে ১৭ উইকেট নিয়ে জিতে নেন টুর্নামেন্টের সেরা উদীয়মান ক্রিকেটার পুরস্কার।

ধারাবাহিক নিলাম ইতিহাস
২০২১: রাজস্থান রয়্যালস – ১ কোটি রুপি ২০২২ ও ২০২৩: দিল্লি ক্যাপিটালস – ২ কোটি রুপি, ২০২৪: চেন্নাই সুপার কিংস – ২ কোটি রুপি। গেল আসরে নিলামে দল না পেলেও বদলি হিসেবে দিল্লি ক্যাপিটালসে নাম লেখান তিনি।

ভাঙল মাশরাফির ১৬ বছরের রেকর্ড
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে আইপিএলে সর্বোচ্চ দামের রেকর্ডটি এতদিন ছিল মাশরাফি বিন মুর্তজার দখলে। ২০০৯ সালের নিলামে তাকে ৬ লাখ ডলারে দলে নিয়েছিল কলকাতা, যা সে সময় বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকা।

এই রেকর্ডটি দীর্ঘ ১৬ বছর অক্ষত ছিল। ২০২৫ সালে এসে সেই রেকর্ড ভেঙে দিলেন মোস্তাফিজ—এবং এবারও ইতিহাসের সাক্ষী থাকল কলকাতা নাইট রাইডার্স।

✒️ আরও পড়ুন 📖  বড়দিনের সাজে শামি-সানিয়া, ভাইরাল ছবি সম্পর্কে যা জানা গেল