ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভারে ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশে বিনিয়োগে চীনা ব্যবসায়ীদের আহ্বান প্রধানমন্ত্রীর ২ কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে ঢাকায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত তেঁতুলঝোড়া ইউপি নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু বিএনপির দুই নেতা, সরব নির্বাচনী মাঠ ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সাভারে ডাকাতি প্রস্তুতির অভিযোগে ৩ আটক ৫০ পিস ইয়াবা উদ্ধার, তিনজন গ্রেপ্তার সাভারে ৩০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ঢাকা জেলায় বিশেষ অভিযানে ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডির কারণে ক্ষোভ প্রকাশ করেছেন।

ভুয়া প্রোফাইল নিয়ে ক্ষুব্ধ প্রভা: “আমার নামে খোলা এসব অ্যাকাউন্টে বিশ্বাস করবেন না”

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময়: ১১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • 121

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা নিয়মিত নাটক ও ওয়েব সিরিজে অভিনয় করছেন। সম্প্রতি সরকারি অনুদানের দুটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত নানা বিষয় নিয়েও সামাজিক মাধ্যমে সরব এ অভিনেত্রী। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ফেসবুক লাইভে ভক্তদের সঙ্গে আড্ডায় অংশ নেন প্রভা। সে সময় এক দর্শক জানান, তার ছবি ব্যবহার করে একাধিক ভুয়া প্রোফাইল চালানো হচ্ছে।

এ বিষয়ে প্রভা বলেন, “হ্যাঁ, অনেকগুলো ফেক আইডি দেখেছি। এমনকি আমার ছবিসহ পোস্ট দিয়ে লেখা হচ্ছে—আইডির রিচ কমে গেছে, সবাই কমেন্টে সাড়া দিন। এগুলো মোটেও আমার নয়।”

ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন, “আপনাদের কি কোনো যোগ্যতা নেই যে, আমার ছবি বা কাজ দিয়ে ফেক করতে হবে? আল্লাহ সবাইকে কোনো না কোনো গুণ দিয়ে পাঠিয়েছেন, সেটা কাজে লাগান। কিন্তু এসব নকল প্রোফাইল বন্ধ করুন।”

এ ছাড়া তিনি সবাইকে সতর্ক করে বলেন, তার নামে খোলা কোনো ভুয়া আইডি থেকে যদি রাজনৈতিক মন্তব্য, দেশবিরোধী লেখা বা অর্থ দাবি করা হয়, তাহলে তা যেন কেউ বিশ্বাস না করেন। সাদিয়া জাহান প্রভার ভাষায়, “আমার নামের প্রোফাইল ব্যবহার করে যদি কেউ এমন কিছু করে, সেটা আমি নই। দয়া করে, বিচার করবেন না।”

সাভারে ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী আটক

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডির কারণে ক্ষোভ প্রকাশ করেছেন।

ভুয়া প্রোফাইল নিয়ে ক্ষুব্ধ প্রভা: “আমার নামে খোলা এসব অ্যাকাউন্টে বিশ্বাস করবেন না”

আপডেট সময়: ১১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫