ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ইয়াবা ও হেরোইনসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধামরাইয়ে ৯ মামলার আসামি ছিনতাইকারী গ্রেফতার সাভারের ভাঙচুর মামলায় জামিনে মুক্ত ছাত্রদল নেতা রেজাউল করিম জুয়েল ঢাকা জেলায় মাদকবিরোধী অভিযান জোরদার, গ্রেফতার ৪ ব্যবসায়ী ধামরাইয়ে অবৈধ সীসা কারখানায় অভিযান, জরিমানা ৫০ হাজার টাকা নিয়ম না মানায় অপপ্রচার: সাভার সাব-রেজিস্ট্রারের অভিযোগ গাঁজাসহ আশুলিয়ায় ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২৬ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সারা দেশে শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫, প্রথম দিনে বাংলা আশুলিয়ায় ডিবির অভিযানে বিদেশি অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার
জাতিসংঘ সদর দপ্তরের সামনে উত্তপ্ত পরিস্থিতি, বিএনপির শান্তি সমাবেশ বনাম আওয়ামী লীগের প্রতিরোধ কর্মসূচি

পাল্টাপাল্টি বিক্ষোভ বিএনপি–আওয়ামী লীগের

জাতিসংঘ সদর দপ্তরের সামনে পাল্টাপাল্টি বিক্ষোভ করেছে বিএনপি ও আওয়ামী লীগের নেতা–কর্মীরা। গতকাল (শুক্রবার) দুপুর ১২টার দিকে দ্যাগ হ্যামারশোল্ড প্লাজা ও এর পাশের রাস্তায় শুরু হয় এই বিক্ষোভ।

দুপুর সোয়া ১২টার দিকে ভার্জিনিয়া আওয়ামী লীগের সভাপতি জেড আই রাসেল অজ্ঞাত দুর্বৃত্তদের হামলায় আহত হন। পরিস্থিতি কিছুটা উত্তেজনাপূর্ণ হয়ে উঠলেও নিউইয়র্ক পুলিশ দ্রুত ব্যারিকেড বসিয়ে বিক্ষোভের এলাকা চিহ্নিত করে।

বিএনপির আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের নেতৃত্বে আবদুল লতিফ সম্রাট, গিয়াস আহমেদ, জিল্লুর রহমান জিল্লু এবং গোলাম ফারুক শাহীনসহ সহস্রাধিক নেতা–কর্মী সমাবেশে যোগ দেন। যুক্তরাষ্ট্র বিএনপি, স্টেট ও মহানগর বিএনপি ছাড়াও যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের নেতারা এতে অংশ নেন। বক্তারা মুহাম্মদ ইউনূসকে ফ্যাসিবাদের বিরুদ্ধে আরও কঠোর হওয়ার আহ্বান জানান এবং স্লোগানে তারেক রহমানকে বাংলাদেশের ‘পরবর্তী অবিসংবাদিত নেতা’ হিসেবে অভিহিত করেন।

অন্যদিকে, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ড. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে পাঁচ শতাধিক নেতা–কর্মী একই স্থানে বিক্ষোভ করেন। তারা অভিযোগ করেন, মুহাম্মদ ইউনূস বৈষম্যহীন সমাজ গঠনের নামে ক্ষমতা দখল করে দেশে হত্যা, লুট, অগ্নিসংযোগ ও ধর্ষণের ঘটনা বাড়িয়ে তুলেছেন। অবিলম্বে তার পদত্যাগ দাবি করেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

সর্বাধিক পঠিত

ইয়াবা ও হেরোইনসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জাতিসংঘ সদর দপ্তরের সামনে উত্তপ্ত পরিস্থিতি, বিএনপির শান্তি সমাবেশ বনাম আওয়ামী লীগের প্রতিরোধ কর্মসূচি

পাল্টাপাল্টি বিক্ষোভ বিএনপি–আওয়ামী লীগের

আপডেট সময়: ০১:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫