ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
চুরির অপবাদে প্রতিশোধের বশবর্তী হয়ে বৃদ্ধা রেনু বেগমকে গলাকেটে হত্যা করেছে গ্রেফতারকৃত আসামি

মাদারীপুরে চাঞ্চল্যকর রেনু বেগম হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেফতার সবুজ

মাদারীপুরে

মাদারীপুরের শিবচরে ঘটে যাওয়া চাঞ্চল্যকর রেনু বেগম হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে র‌্যাব-৮ মাদারীপুর। চুরির অপবাদ মেনে নিতে না পারায় প্রতিশোধের বশবর্তী হয়ে বৃদ্ধা রেনু বেগমকে গলাকেটে হত্যা করা হয় বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব জানায়, এই হত্যাকাণ্ডে জড়িত কাজী রাসেল মাহমুদ ওরফে সবুজ (৩০)-কে গত ২৫ সেপ্টেম্বর রাতে শিবচর উপজেলার পাচ্চর চরকান্দি এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি ঢাকার ইব্রাহিমপুর থানার পশ্চিম শেওড়াপাড়া গ্রামের মৃত কাজী কেরামত আলীর ছেলে।

র‌্যাব-৮ মাদারীপুর কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন শুক্রবার (২৬ সেপ্টেম্বর) এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে সবুজ জানিয়েছে, প্রায় ৯ মাস আগে তিনি নিহত রেনু বেগমের বাড়িতে ভাড়া থাকতেন। সেই সময়ে রেনু বেগমের বাড়িতে একটি চুরির ঘটনা ঘটে এবং রেনু বেগম তাকে সন্দেহ করেন। এই অপবাদ মেনে নিতে না পারায় সবুজ প্রতিশোধ নিতে প্রস্তুত ছিলেন।

গত ২১ সেপ্টেম্বর রাত ১১টার দিকে সে গোপনে রেনু বেগমের বাড়ির রান্নাঘরে অবস্থান নেন। পরদিন সকালে সুযোগ বুঝে ভিকটিমের শোবার ঘরে প্রবেশ করে তাকে গলাকেটে হত্যা করেন। হত্যার পর সবুজ রেনু বেগমের ঘরে থাকা স্বর্ণের দুল, মোবাইল ফোন, রাইস কুকার, কাপড়চোপড় এবং নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।

র‌্যাব-৮ মাদারীপুরের কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন জানান, হত্যাকারীকে গ্রেফতারের পর শিবচর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

চুরির অপবাদে প্রতিশোধের বশবর্তী হয়ে বৃদ্ধা রেনু বেগমকে গলাকেটে হত্যা করেছে গ্রেফতারকৃত আসামি

মাদারীপুরে চাঞ্চল্যকর রেনু বেগম হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেফতার সবুজ

আপডেট সময়: ০১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

মাদারীপুরের শিবচরে ঘটে যাওয়া চাঞ্চল্যকর রেনু বেগম হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে র‌্যাব-৮ মাদারীপুর। চুরির অপবাদ মেনে নিতে না পারায় প্রতিশোধের বশবর্তী হয়ে বৃদ্ধা রেনু বেগমকে গলাকেটে হত্যা করা হয় বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব জানায়, এই হত্যাকাণ্ডে জড়িত কাজী রাসেল মাহমুদ ওরফে সবুজ (৩০)-কে গত ২৫ সেপ্টেম্বর রাতে শিবচর উপজেলার পাচ্চর চরকান্দি এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি ঢাকার ইব্রাহিমপুর থানার পশ্চিম শেওড়াপাড়া গ্রামের মৃত কাজী কেরামত আলীর ছেলে।

র‌্যাব-৮ মাদারীপুর কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন শুক্রবার (২৬ সেপ্টেম্বর) এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে সবুজ জানিয়েছে, প্রায় ৯ মাস আগে তিনি নিহত রেনু বেগমের বাড়িতে ভাড়া থাকতেন। সেই সময়ে রেনু বেগমের বাড়িতে একটি চুরির ঘটনা ঘটে এবং রেনু বেগম তাকে সন্দেহ করেন। এই অপবাদ মেনে নিতে না পারায় সবুজ প্রতিশোধ নিতে প্রস্তুত ছিলেন।

গত ২১ সেপ্টেম্বর রাত ১১টার দিকে সে গোপনে রেনু বেগমের বাড়ির রান্নাঘরে অবস্থান নেন। পরদিন সকালে সুযোগ বুঝে ভিকটিমের শোবার ঘরে প্রবেশ করে তাকে গলাকেটে হত্যা করেন। হত্যার পর সবুজ রেনু বেগমের ঘরে থাকা স্বর্ণের দুল, মোবাইল ফোন, রাইস কুকার, কাপড়চোপড় এবং নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।

র‌্যাব-৮ মাদারীপুরের কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন জানান, হত্যাকারীকে গ্রেফতারের পর শিবচর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

✒️ আরও পড়ুন 📖  রংপুরে সাংবাদিক সমাজের ঘেরাও কর্মসূচি