ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, চলবে ৭ নভেম্বর পর্যন্ত শিগগিরই নতুন পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষামন্ত্রী ৪১ কোটি টাকার সম্পত্তির মালিক সারা আলী খান, সিনেমাপ্রতি নেন ৩ কোটি! আশুলিয়ায় ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, আহত অর্ধশতাধিক সাভারে গোডাউনে চুরির ঘটনায় ডিবির অভিযানে গ্রেপ্তার ১ সাভার-আশুলিয়ায় ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার সন্তানধারণের ক্ষমতা কম, চিকিৎসকের কথায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী শ্বেতা ত্রিপাঠী সাভারে ডিবির পৃথক অভিযানে ইয়াবা-হেরোইনসহ ৮ জন গ্রেপ্তার অবশেষে প্রেমের সম্পর্ক স্বীকার জাহ্নবীর, কবে বিয়ে করবেন?
সানসিল্কের আমন্ত্রণে ঢাকায় আসছেন জনপ্রিয় এ অভিনেত্রী, সঙ্গে থাকছে বিশেষ সারপ্রাইজ

প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময়: ১০:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • 252

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন। বিষয়টি এক ভিডিও বার্তায় নিজেই নিশ্চিত করেছেন তিনি।

ভিডিও বার্তায় হানিয়া আমির বলেন, “হাই বাংলাদেশ, আমি হানিয়া। সানসিল্কের সঙ্গে ঢাকায় আসছি। অনেক মজা হবে, সঙ্গে থাকছে ছোট্ট একটা সারপ্রাইজ।”

শুধু পাকিস্তানেই নয়, বাংলাদেশ ও ভারতেও সমান জনপ্রিয় হানিয়া আমির। তার স্টাইল ও অভিনয় ভক্তদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি করেছে।

২০১৬ সালে ‘জনান’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় হানিয়ার। এক দশকের ক্যারিয়ারে ‘মেরে হামসাফার’, ‘ফেইরি টেল’, ‘দিলরুবা’, ‘আনা’, ‘কাভি মে কাভি তুম’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে তিনি খ্যাতি পান। সম্প্রতি বলিউডের ‘সরদারজি ৩’ সিনেমার মাধ্যমে ভারতে অভিষেক ঘটেছে এ অভিনেত্রীর।

রোমান্টিক থেকে কমেডি কিংবা গ্ল্যামারাস থেকে চরিত্রাভিনয়—সব ধরনের চরিত্রে দারুণ সাফল্য পেয়েছেন হানিয়া। অভিনয়ের পাশাপাশি গান গেয়েও দর্শকদের মুগ্ধ করেছেন তিনি।

বর্তমানে পাকিস্তানের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন হানিয়া আমির। ধারাবাহিকের প্রতি পর্বে তিনি নেন প্রায় চার লাখ রুপি। তার মোট সম্পদের পরিমাণ আনুমানিক ৪৩ কোটি রুপি। মাত্র ২৮ বছর বয়সেই ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ১ কোটি ৩৫ লাখের বেশি। বাংলাদেশে তার আগমন ঘিরে ইতিমধ্যেই অনুরাগীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে।

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

সানসিল্কের আমন্ত্রণে ঢাকায় আসছেন জনপ্রিয় এ অভিনেত্রী, সঙ্গে থাকছে বিশেষ সারপ্রাইজ

প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির

আপডেট সময়: ১০:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন। বিষয়টি এক ভিডিও বার্তায় নিজেই নিশ্চিত করেছেন তিনি।

ভিডিও বার্তায় হানিয়া আমির বলেন, “হাই বাংলাদেশ, আমি হানিয়া। সানসিল্কের সঙ্গে ঢাকায় আসছি। অনেক মজা হবে, সঙ্গে থাকছে ছোট্ট একটা সারপ্রাইজ।”

শুধু পাকিস্তানেই নয়, বাংলাদেশ ও ভারতেও সমান জনপ্রিয় হানিয়া আমির। তার স্টাইল ও অভিনয় ভক্তদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি করেছে।

২০১৬ সালে ‘জনান’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় হানিয়ার। এক দশকের ক্যারিয়ারে ‘মেরে হামসাফার’, ‘ফেইরি টেল’, ‘দিলরুবা’, ‘আনা’, ‘কাভি মে কাভি তুম’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে তিনি খ্যাতি পান। সম্প্রতি বলিউডের ‘সরদারজি ৩’ সিনেমার মাধ্যমে ভারতে অভিষেক ঘটেছে এ অভিনেত্রীর।

রোমান্টিক থেকে কমেডি কিংবা গ্ল্যামারাস থেকে চরিত্রাভিনয়—সব ধরনের চরিত্রে দারুণ সাফল্য পেয়েছেন হানিয়া। অভিনয়ের পাশাপাশি গান গেয়েও দর্শকদের মুগ্ধ করেছেন তিনি।

বর্তমানে পাকিস্তানের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন হানিয়া আমির। ধারাবাহিকের প্রতি পর্বে তিনি নেন প্রায় চার লাখ রুপি। তার মোট সম্পদের পরিমাণ আনুমানিক ৪৩ কোটি রুপি। মাত্র ২৮ বছর বয়সেই ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ১ কোটি ৩৫ লাখের বেশি। বাংলাদেশে তার আগমন ঘিরে ইতিমধ্যেই অনুরাগীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে।

✒️ আরও পড়ুন 📖  সানি লিওনের খোলামেলা স্বীকারোক্তি: কেন দত্তক ও সারোগেসির পথে হাঁটলেন অভিনেত্রী