ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার সেটেলমেন্ট অফিসে ঘুষের রমরমা: বেঞ্চ সহকারী হেলালকে ঘিরে তোলপাড় সাভারে তরুণী গণধর্ষণ: দুই আসামি আটক, পলাতক আরও তিনজন ইয়াবা ও হেরোইনসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধামরাইয়ে ৯ মামলার আসামি ছিনতাইকারী গ্রেফতার সাভারের ভাঙচুর মামলায় জামিনে মুক্ত ছাত্রদল নেতা রেজাউল করিম জুয়েল ঢাকা জেলায় মাদকবিরোধী অভিযান জোরদার, গ্রেফতার ৪ ব্যবসায়ী ধামরাইয়ে অবৈধ সীসা কারখানায় অভিযান, জরিমানা ৫০ হাজার টাকা নিয়ম না মানায় অপপ্রচার: সাভার সাব-রেজিস্ট্রারের অভিযোগ গাঁজাসহ আশুলিয়ায় ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২৬ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
সুশীল সমাজ ও শিক্ষাবিদদের সঙ্গে প্রথম দিনের সংলাপ

ইসির নির্বাচনি সংলাপ শুরু হচ্ছে আজ

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময়: ০৩:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • 159

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি সংলাপ আজ থেকে শুরু করছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম দিনে সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের বর্তমান ও সাবেক শিক্ষকদের সঙ্গে পৃথক দুটি সংলাপে বসতে যাচ্ছে কমিশন। তবে কোনো এজেন্ডা ছাড়া এ সংলাপ আয়োজন করা হয়েছে। সংলাপে অংশ নেওয়া ব্যক্তিদের মতামত শুনবে কমিশন। 

ইসির সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আশাদুল হক নিশ্চিত করেছেন যে, সকাল ও বিকালে দুই দফায় সংলাপ অনুষ্ঠিত হবে। এ সংলাপে ৬০ জনের বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

সূত্রে জানা গেছে, সুশীল সমাজের প্রতিনিধিদের মধ্যে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, সিপিডির সম্মানিত ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান ও রাশেদা কে চৌধুরী অংশ নিচ্ছেন।

অন্যদিকে শিক্ষাবিদদের মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এ এস এম ফায়েজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিমসহ ৩০ জনের বেশি শিক্ষককে আমন্ত্রণ জানানো হয়েছে।

ইসি সূত্র জানায়, পুজার ছুটি শেষে অক্টোবর থেকে নারী নেত্রী, মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী এবং রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করা হবে।

প্রসঙ্গত, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন।

সর্বাধিক পঠিত

সাভার সেটেলমেন্ট অফিসে ঘুষের রমরমা: বেঞ্চ সহকারী হেলালকে ঘিরে তোলপাড়

সুশীল সমাজ ও শিক্ষাবিদদের সঙ্গে প্রথম দিনের সংলাপ

ইসির নির্বাচনি সংলাপ শুরু হচ্ছে আজ

আপডেট সময়: ০৩:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫