ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
ভোররাতে টিনশেড বাড়ির সেফটি ট্যাংকে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ, গুরুতর আহত সুইপারসহ পাঁচজন হাসপাতালে

আশুলিয়ায় সেফটি ট্যাংক বিস্ফোরণে ম্যানেজার নিহত, আহত ৫

ঢাকার আশুলিয়ায় বাসাবাড়ির সেফটি ট্যাংক পরিষ্কার করার সময় ভয়াবহ বিস্ফোরণে গোলাম রাব্বানী (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

শুক্রবার (১১ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে আশুলিয়ার ভাদাইল দক্ষিণপাড়া এলাকায় মোঃ রহমতুল্লাহর টিনশেড বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত গোলাম রাব্বানী (৫০) ওই বাড়ির ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি বগুড়ার শেরপুর উপজেলায়।

আহতরা হলেন— সুইপার ইমান আলী (৪৫), ফারিয়া বেগম রত্না (৪৫), সোনিয়া আক্তার (৩৫), ইশরাত জাহান রিয়া (১৮) ও শিশু মোঃ রোহান (৭)। এর মধ্যে সুইপার ইমান আলীর অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

স্থানীয়রা জানান, রাতে বাড়ির সেফটি ট্যাংক পরিষ্কারের কাজ চলছিল। পাশাপাশি থাকা দুটি ট্যাংকের মধ্যে একটি পরিষ্কার শেষে আরেকটি ট্যাংকে প্রবেশ করতেই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে সেফটি ট্যাংকের ঢাকনা ছিটকে টিনের চাল ভেদ করে উঠে যায় এবং কক্ষের দেয়াল ও পাটাতনের অংশ ধসে পড়ে। ঘটনাস্থলেই ম্যানেজার গোলাম রাব্বানী মারা যান।

আশুলিয়া ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রনব চৌধুরী বলেন, “রাত ২টা ১৫ মিনিটে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেফটি ট্যাংকে জমে থাকা গ্যাস থেকেই বিস্ফোরণ ঘটেছে।”

ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে ফায়ার সার্ভিস ও আশুলিয়া থানা পুলিশ। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

ভোররাতে টিনশেড বাড়ির সেফটি ট্যাংকে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ, গুরুতর আহত সুইপারসহ পাঁচজন হাসপাতালে

আশুলিয়ায় সেফটি ট্যাংক বিস্ফোরণে ম্যানেজার নিহত, আহত ৫

আপডেট সময়: ০৫:০৭ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫

ঢাকার আশুলিয়ায় বাসাবাড়ির সেফটি ট্যাংক পরিষ্কার করার সময় ভয়াবহ বিস্ফোরণে গোলাম রাব্বানী (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

শুক্রবার (১১ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে আশুলিয়ার ভাদাইল দক্ষিণপাড়া এলাকায় মোঃ রহমতুল্লাহর টিনশেড বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত গোলাম রাব্বানী (৫০) ওই বাড়ির ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি বগুড়ার শেরপুর উপজেলায়।

আহতরা হলেন— সুইপার ইমান আলী (৪৫), ফারিয়া বেগম রত্না (৪৫), সোনিয়া আক্তার (৩৫), ইশরাত জাহান রিয়া (১৮) ও শিশু মোঃ রোহান (৭)। এর মধ্যে সুইপার ইমান আলীর অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

স্থানীয়রা জানান, রাতে বাড়ির সেফটি ট্যাংক পরিষ্কারের কাজ চলছিল। পাশাপাশি থাকা দুটি ট্যাংকের মধ্যে একটি পরিষ্কার শেষে আরেকটি ট্যাংকে প্রবেশ করতেই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে সেফটি ট্যাংকের ঢাকনা ছিটকে টিনের চাল ভেদ করে উঠে যায় এবং কক্ষের দেয়াল ও পাটাতনের অংশ ধসে পড়ে। ঘটনাস্থলেই ম্যানেজার গোলাম রাব্বানী মারা যান।

আশুলিয়া ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রনব চৌধুরী বলেন, “রাত ২টা ১৫ মিনিটে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেফটি ট্যাংকে জমে থাকা গ্যাস থেকেই বিস্ফোরণ ঘটেছে।”

ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে ফায়ার সার্ভিস ও আশুলিয়া থানা পুলিশ। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

✒️ আরও পড়ুন 📖  ঢাকা-১৯ আসনে বিএনপির ডা. সালাউদ্দীন বাবুর মনোনয়ন দাখিল