ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
২২ সেপ্টেম্বর নিউইয়র্ক পৌঁছে ২৬ সেপ্টেম্বর ভাষণ দেবেন | সফরে চার রাজনৈতিক নেতা সঙ্গী

৮০তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময়: ০৮:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • 205

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে আজ যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করছেন। রবিবার দিবাগত রাতে তিনি নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন। প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সফরসূচি অনুযায়ী, প্রধান উপদেষ্টা ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছাবেন এবং ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। আগামী ২ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে।

এর আগে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানান, প্রধান উপদেষ্টা বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের চলমান সংস্কার কার্যক্রম ও আসন্ন জাতীয় নির্বাচনের মাধ্যমে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার তুলে ধরবেন।

এ ছাড়া তিনি ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির সভাপতিত্বে আয়োজিত ‘হাই লেভেল কনফারেন্স অন দ্য সিচুয়েশন অব রোহিঙ্গা মুসলিমস অ্যান্ড আদার মাইনোরিটিস ইন মিয়ানমার’ শীর্ষক এক উচ্চপর্যায়ের বৈঠকেও অংশগ্রহণ করবেন।

প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে থাকছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

সর্বাধিক পঠিত

সাভার-আশুলিয়ায় ডিবির পৃথক অভিযান: ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪

২২ সেপ্টেম্বর নিউইয়র্ক পৌঁছে ২৬ সেপ্টেম্বর ভাষণ দেবেন | সফরে চার রাজনৈতিক নেতা সঙ্গী

৮০তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা

আপডেট সময়: ০৮:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে আজ যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করছেন। রবিবার দিবাগত রাতে তিনি নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন। প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সফরসূচি অনুযায়ী, প্রধান উপদেষ্টা ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছাবেন এবং ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। আগামী ২ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে।

এর আগে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানান, প্রধান উপদেষ্টা বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের চলমান সংস্কার কার্যক্রম ও আসন্ন জাতীয় নির্বাচনের মাধ্যমে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার তুলে ধরবেন।

এ ছাড়া তিনি ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির সভাপতিত্বে আয়োজিত ‘হাই লেভেল কনফারেন্স অন দ্য সিচুয়েশন অব রোহিঙ্গা মুসলিমস অ্যান্ড আদার মাইনোরিটিস ইন মিয়ানমার’ শীর্ষক এক উচ্চপর্যায়ের বৈঠকেও অংশগ্রহণ করবেন।

প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে থাকছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

✒️ আরও পড়ুন 📖  নিরপরাধ আওয়ামী সমর্থকদের পাশে থাকবে বিএনপি: মির্জা ফখরুল