ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ডিবি পুলিশের ভোররাতের অভিযানে উদ্ধার ২২ হাজার টাকার ইয়াবা; একজনের বিরুদ্ধে আগেও মামলা

৭৪ পিস ইয়াবাসহ আশুলিয়ায় দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা জেলার আশুলিয়া থানাধীন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৭৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)।

ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান-এর নির্দেশনায় পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম। তার নেতৃত্বে এসআই (নিঃ) সুজিত কুমার মৃধা সংগীয় অফিসার ও ফোর্সসহ ২১ এপ্রিল ভোর ৩টা ৩০ মিনিটে আশুলিয়া থানার বুড়ির পাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে গ্রেফতারকৃতরা হলেন—
মোঃ কামাল হোসেন (৪৫), পিতা: মৃত আছর উদ্দিন, সাং: বুড়ির পাড়া, থানা: আশুলিয়া, জেলা: ঢাকা। মোঃ মাহাবুর রহমান (৩৫), পিতা: মোঃ হানিফ আলী, স্থায়ী ঠিকানা: ছোট খাটামারি, থানা: ভূরুঙ্গামারি, জেলা: কুড়িগ্রাম; বর্তমান ঠিকানা: ঘোষবাগ, সোনামিয়া মার্কেট (কালাম মাতুব্বরের বাড়ির ভাড়াটিয়া), থানা: আশুলিয়া, জেলা: ঢাকা। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৭৪ (চুয়াত্তর) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ২২,২০০/- (বাইশ হাজার দুইশত) টাকা।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে ১ নম্বর আসামী মোঃ কামাল হোসেনের বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আইন-শৃঙ্খলা রক্ষায় ঢাকা জেলা পুলিশ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সর্বাধিক পঠিত

সাভার-আশুলিয়ায় ডিবির পৃথক অভিযান: ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪

ডিবি পুলিশের ভোররাতের অভিযানে উদ্ধার ২২ হাজার টাকার ইয়াবা; একজনের বিরুদ্ধে আগেও মামলা

৭৪ পিস ইয়াবাসহ আশুলিয়ায় দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময়: ১২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

ঢাকা জেলার আশুলিয়া থানাধীন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৭৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)।

ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান-এর নির্দেশনায় পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম। তার নেতৃত্বে এসআই (নিঃ) সুজিত কুমার মৃধা সংগীয় অফিসার ও ফোর্সসহ ২১ এপ্রিল ভোর ৩টা ৩০ মিনিটে আশুলিয়া থানার বুড়ির পাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে গ্রেফতারকৃতরা হলেন—
মোঃ কামাল হোসেন (৪৫), পিতা: মৃত আছর উদ্দিন, সাং: বুড়ির পাড়া, থানা: আশুলিয়া, জেলা: ঢাকা। মোঃ মাহাবুর রহমান (৩৫), পিতা: মোঃ হানিফ আলী, স্থায়ী ঠিকানা: ছোট খাটামারি, থানা: ভূরুঙ্গামারি, জেলা: কুড়িগ্রাম; বর্তমান ঠিকানা: ঘোষবাগ, সোনামিয়া মার্কেট (কালাম মাতুব্বরের বাড়ির ভাড়াটিয়া), থানা: আশুলিয়া, জেলা: ঢাকা। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৭৪ (চুয়াত্তর) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ২২,২০০/- (বাইশ হাজার দুইশত) টাকা।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে ১ নম্বর আসামী মোঃ কামাল হোসেনের বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আইন-শৃঙ্খলা রক্ষায় ঢাকা জেলা পুলিশ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

✒️ আরও পড়ুন 📖  সাভারে ডিবি পুলিশের অভিযান: ১ কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার