ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ইয়াবা ও হেরোইনসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধামরাইয়ে ৯ মামলার আসামি ছিনতাইকারী গ্রেফতার সাভারের ভাঙচুর মামলায় জামিনে মুক্ত ছাত্রদল নেতা রেজাউল করিম জুয়েল ঢাকা জেলায় মাদকবিরোধী অভিযান জোরদার, গ্রেফতার ৪ ব্যবসায়ী ধামরাইয়ে অবৈধ সীসা কারখানায় অভিযান, জরিমানা ৫০ হাজার টাকা নিয়ম না মানায় অপপ্রচার: সাভার সাব-রেজিস্ট্রারের অভিযোগ গাঁজাসহ আশুলিয়ায় ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২৬ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সারা দেশে শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫, প্রথম দিনে বাংলা আশুলিয়ায় ডিবির অভিযানে বিদেশি অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার
রাতের অভিযানে আমিনবাজার এলাকা থেকে আটক; একজনের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা

সাভারে ডিবি পুলিশের অভিযান: ১ কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকার সাভার এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ দুইজন পেশাদার নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।

বুধবার (১৮ মার্চ) রাত ১টা ১০ মিনিটের দিকে সাভার মডেল থানাধীন আমিনবাজারের সালেপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই মোঃ মতিউর রহমানসহ একটি চৌকস টিম অভিযানটি পরিচালনা করে।

গ্রেফতারকৃতরা হলেন—মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার চরকাটারী এলাকার ওসমান গনির স্ত্রী সাজেদা (৪৫) এবং একই থানার বাচামারা এলাকার আঃ রহমানের স্ত্রী রিতু (২৩)। তারা উভয়েই নিজ নিজ এলাকায় বসবাস করলেও সাভারের সালেপুর এলাকায় ভাড়া থেকে মাদক ব্যবসা পরিচালনা করছিলেন বলে জানিয়েছে পুলিশ।

অভিযান চলাকালে তাদের কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩০ হাজার টাকা। পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত সাজেদার বিরুদ্ধে পূর্বে দুটি মাদক সংক্রান্ত মামলা রয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে তারা কঠোর অবস্থানে রয়েছে।

সর্বাধিক পঠিত

ইয়াবা ও হেরোইনসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাতের অভিযানে আমিনবাজার এলাকা থেকে আটক; একজনের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা

সাভারে ডিবি পুলিশের অভিযান: ১ কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময়: ১২:০৮ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬